Thursday, April 30, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

আবু হায়দারের ব্যাটিং বিস্ফোরণ, ১৩ ছক্কায় স্মরণীয় ১৪১ রান

December 9, 2025
in বিশেষ প্রতিবেদন, ব্লগ, লিড স্টোরি, হেডলাইন সংবাদ
0 0
A A
আবু হায়দারের ব্যাটিং বিস্ফোরণ, ১৩ ছক্কায় স্মরণীয় ১৪১ রান
0
SHARES
7
VIEWS
Share on FacebookShare on Twitter

জাতীয় লিগের শেষ দিনটিতে ম্যাচের ফল নির্ধারিত ছিল আগেই। কিন্তু সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠলেন একজন-ময়মনসিংহ বিভাগের বামহাতি পেসার-অলরাউন্ডার আবু হায়দার রনি। দল ভাঙনের মুখে দাঁড়িয়ে থাকা অবস্থায় ১২৭ বলে ১৪১ রানের ঝড়ো অপরাজিত ইনিংস খেলে তিনি শুধু নিজের ক্যারিয়ার নয়, ঘরোয়া ক্রিকেটের ইতিহাসেও রেখে গেলেন এক উজ্জ্বল দাগ।

দিনের শুরুতেই শতরানের সুবাস ছিল তার ব্যাটে। আগের দিন অপরাজিত ছিলেন ৯ ছক্কায় ৮৯ বলে ৯৭ রানে। শেষ ব্যাটসম্যান আসাদুল্লাহ হিল গালিবকে সঙ্গে নিয়ে তৃতীয় দিন শেষ করেছিলেন আগ্রাসী ব্যাটিংয়ে। মঙ্গলবার দিনের প্রথম বলেই চার মেরে শতরানে পৌঁছান হায়দার। পরের বলেও চার, তারপর শুরু হয় ছক্কার মহোৎসব।

ম্যাচের পারিপার্শ্বিকতা তখনও ময়মনসিংহের বিপরীতে। শেষ ইনিংসে ৪২৮ রান তাড়ায় দল যখন ১০১ রানে ছয় উইকেট হারিয়ে ধুঁকছিল, তখনই হায়দার তৈরি করেন লড়াইয়ের মানচিত্র। আট নম্বরে নেমে তিনি খেললেন সম্পূর্ণ ভিন্ন এক ইনিংস-যেখানে প্রতিরোধের পাশাপাশি ছিল আগ্রাসনের শাণিত ধার।

নিহাদউজ্জামানকে তোলা ছক্কা, আব্দুর রহিমকে টানা আক্রমণ, সানজামুল ইসলামকে সামলানো, সব মিলিয়ে তার ব্যাট থেকে ছুটে এলো ১৩টি ছক্কা ও ১০টি চার। ১৪১ রানের ইনিংসের প্রতিটি শটেই ছিল জেদ, তীব্রতা আর হার না মানার এক উদাহরণ।

শেষ জুটিতে গালিবের অবদান মাত্র ৯ রান, বাকিটা ছিল হায়দারের একক সাহসিকতার প্রতিচ্ছবি। সানজামুলের বলে লং অনে ধরা পড়ে গালিব আউট হওয়ার সঙ্গে সঙ্গে শেষ হয় ৮৯ রানের জুটি আর হায়দারের রোমাঞ্চকর অভিযাত্রাও থামে সঙ্গীর বিদায়ে।

বাংলাদেশের প্রথম শ্রেণির ক্রিকেটে এক ইনিংসে এর আগে ১৩ ছক্কা মেরেছেন মাত্র তিন ক্রিকেটার-জিয়াউর রহমান (দু’বার) ও আব্দুল্লাহ আল মামুন। আর সর্বোচ্চ ছক্কার রেকর্ড ১৬, মুক্তার আলির দখলে। সেই তালিকায় নিজের নাম যুক্ত করলেন আবু হায়দার রনি। বিশ্ব ক্রিকেটে এ ক্ষেত্রের সর্বোচ্চ রেকর্ড অবশ্য ভারতের তান্মায় আগারওয়ালের-২৬ ছক্কা।

তবে এতকিছু সত্ত্বেও জয় পেল রাজশাহীই। ময়মনসিংহ থেমে যায় ২৮১ রানে। ম্যাচ জেতে ১৪৬ রানে রাজশাহী। যদিও ম্যাচ শেষে আলোচনায় ছিল হায়দারের ইনিংস, তার আত্মবিশ্বাস আর ব্যাটিংয়ের দাপট।

ব্যাট হাতে এমন আগ্রাসী রূপ দেখালেও হায়দার যে মূলত বোলার, তার প্রমাণও আছে পরিসংখ্যানে। দু’ইনিংসেই তিনটি করে উইকেট নিয়েছিলেন তিনি। আগের রাউন্ডেই পূর্ণ করেন প্রথম শ্রেণির ক্রিকেটে ২০০ উইকেট। কিন্তু এবারের লিগে তিনি আলোচনায় ব্যাটার হিসেবে আরও বেশি। চার ম্যাচে করেছেন ৪২১ রান, গড় ১০৫.২৫, স্ট্রাইক রেট প্রায় ১১৭ আর সাত ইনিংসে ছক্কা ৩২টি, যা দ্বিতীয় সর্বোচ্চ জিয়াউর রহমানের চেয়ে দ্বিগুণেরও বেশি।

এ ম্যাচে সানজামুল ইসলাম নেন ইনিংসে পাঁচ ও ম্যাচে দশ উইকেট। ম্যাচসেরাও হন তিনি। তার ক্যারিয়ারের উইকেট সংখ্যা দাঁড়াল ৪৪৯, ম্যাচে দশ উইকেট নেওয়ার ঘটনা হলো অষ্টমবার।

Previous Post

প্রথম শ্রেণির ক্রিকেটকে বিদায় বললেন শুভ

Next Post

নারী জাগরণের প্রতীক ঋতুপর্ণা পেলেন রোকেয়া পদক

Related Posts

অ্যাডহক কমিটির একাধিক সিদ্ধান্ত, নতুন দায়িত্বে তামিম
বিশেষ প্রতিবেদন

পদত্যাগ নয়, নির্বাচনেই চোখ তামিমের

9
পাকিস্তানে সাকিব, এবার মাঠে নামার অপেক্ষায়
বিশেষ প্রতিবেদন

দেশে ফেরা নিয়ে কী বললেন সাকিব

5
বাংলাদেশের আবহাওয়ার সঙ্গে মিলিয়ে করাচিতে পাকিস্তানের ক্যাম্প
বিশেষ প্রতিবেদন

বাংলাদেশের আবহাওয়ার সঙ্গে মিলিয়ে করাচিতে পাকিস্তানের ক্যাম্প

5
Next Post
নারী জাগরণের প্রতীক ঋতুপর্ণা পেলেন রোকেয়া পদক

নারী জাগরণের প্রতীক ঋতুপর্ণা পেলেন রোকেয়া পদক

Discussion about this post

সর্বশেষ..

অ্যাডহক কমিটির একাধিক সিদ্ধান্ত, নতুন দায়িত্বে তামিম

পদত্যাগ নয়, নির্বাচনেই চোখ তামিমের

by cricbdadmin
0
9

বাংলাদেশ ক্রিকেট প্রশাসনে পরিবর্তনে কেন্দ্রীয় ভূমিকায় উঠে এসেছেন সাবেক অধিনায়ক তামিম ইকবাল। বর্তমানে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অ্যাডহক কমিটির প্রধান...

পাকিস্তানে সাকিব, এবার মাঠে নামার অপেক্ষায়

দেশে ফেরা নিয়ে কী বললেন সাকিব

by cricbdadmin
0
5

আন্তর্জাতিক ক্রিকেটে সাকিব আল হাসানকে শেষবার দেখা গেছে ২০২৪ সালের অক্টোবরে। এরপর কেটে গেছে দীর্ঘ সময়, কিন্তু জাতীয় দলে আর...

বাংলাদেশের আবহাওয়ার সঙ্গে মিলিয়ে করাচিতে পাকিস্তানের ক্যাম্প

বাংলাদেশের আবহাওয়ার সঙ্গে মিলিয়ে করাচিতে পাকিস্তানের ক্যাম্প

by cricbdadmin
0
5

গত মাসেই বাংলাদেশ সফর শেষ করেছে পাকিস্তান ক্রিকেট দল, যেখানে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ২-১ ব্যবধানে পরাজিত হয়েছিল তারা। সেই...

‘নতুন কুঁড়ি স্পোর্টস’ দিয়ে প্রতিভা খুঁজবে সরকার

‘নতুন কুঁড়ি স্পোর্টস’ দিয়ে প্রতিভা খুঁজবে সরকার

by cricbdadmin
0
10

তৃণমূল থেকে জাতীয় পর্যায়ে দক্ষ ক্রীড়াবিদ গড়ে তুলতে দেশব্যপী শুরু হচ্ছে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের তত্ববধানে আয়োজিত...

ঘটনার জন্ম দিয়ে ফিরে গেলেন সাকিব

বিশ্বকাপ বর্জনের সিদ্ধান্তে সাকিবের ক্ষোভ

by cricbdadmin
0
7

বাংলাদেশের ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নিয়ে আবারও আলোচনার ঝড় উঠেছে। সেই বিতর্কে এবার নিজের অবস্থান স্পষ্ট করলেন...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD