Monday, June 15, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

প্রথম শ্রেণির ক্রিকেটকে বিদায় বললেন শুভ

December 9, 2025
in বিশেষ প্রতিবেদন, ব্লগ, লিড স্টোরি, হেডলাইন সংবাদ
0 0
A A
প্রথম শ্রেণির ক্রিকেটকে বিদায় বললেন শুভ
0
SHARES
11
VIEWS
Share on FacebookShare on Twitter

প্রথম শ্রেণির ক্রিকেটের এক দীর্ঘ ও সমৃদ্ধ পথচলার ইতি টানলেন ব্যাটার শামসুর রহমান শুভ। তার বিদায়ী দিনটি রঙিন হয়ে উঠল একের পর এক সম্মান প্রদর্শনের হাতছানিতে। ম্যাচ শুরুর আগে মাঠের দুই পাশে সারিবদ্ধ দাঁড়ালেন সতীর্থ ক্রিকেটাররা। দুপাশ থেকে ব্যাট উঁচিয়ে তাকে স্বাগত জানানো হলো গার্ড অব অনার দিয়ে। সেই পথ ধরে এগিয়ে এলেন শামসুর, চোখে-মুখে আবেগের ছাপ স্পষ্ট।

কিন্তু এখানেই শেষ নয়। পিচের কাছে আরেক সারি অপেক্ষা করছিল প্রতিপক্ষ সিলেটের খেলোয়াড়রা। তারাও করতালি দিয়ে অভিনন্দন জানালেন বর্ষীয়ান এই ক্রিকেটারকে। এগিয়ে এলে হাত মেলালেন অধিনায়ক জাকির হাসান, পিঠ চাপড়ে শুভেচ্ছা জানালেন মুশফিকুর রহিম। ক্যারিয়ারের শেষ ইনিংসে নেমে শামসুর বড় কিছু করতে পারেননি। তোফায়েল আহমেদের বলে দ্বিতীয় স্লিপে মুবিন আহমেদ দিশানের দুর্দান্ত ক্যাচে ১৭ বলে ১৭ রান করে শেষ হয় তার ব্যাটিং।

তবে ফেরার পথটিও ছিল সম্মানে মোড়ানো। প্রতিপক্ষের খেলোয়াড়রা জড়ো হয়ে করমর্দন, আলিঙ্গন আর তালি দিয়ে বিদায় জানালেন তাকে। মাঠ ছাড়ার পর সতীর্থ ও স্টাফরা আবারও তৈরি করলেন গার্ড অব অনারের সেই পথ। ড্রেসিং রুমে ফিরে যাওয়ার পথে হেলমেটের গ্রিলের আড়াল থেকেও দেখা যাচ্ছিল তার গাল বেয়ে নেমে আসা অশ্রুবিন্দু, দুই দশকের আবেগ, ভালোবাসা আর স্মৃতির বহিঃপ্রকাশ।

২০০৫ সালের ১ জানুয়ারি জিম্বাবুয়ের বিপক্ষে বিসিবি একাদশের হয়ে প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক হয় শামসুরের। সেই দলের সদস্য ছিলেন সাকিব আল হাসান ও মুশফিকুর রহিমও-যাদের একজন মাঠে থেকেও তার বিদায়ের সাক্ষী হলেন। প্রায় ২১ বছরের ক্যারিয়ারে ১৬০ ম্যাচে ৩৬.২৩ গড়ে ৯ হাজার ৬০২ রান, ২৩ সেঞ্চুরি আর ৪৬ ফিফটিতে রাঙিয়ে তুলেছেন নিজের অর্জন। শেষ মৌসুমে বড় ইনিংস না পেলেও সাদা পোশাকে তার অবদান এক অমূল্য অধ্যায় হয়ে থাকবে।

২০১৪ সালে টেস্ট ক্রিকেটে দেশের হয়ে প্রতিনিধিত্ব করার সুযোগ পান শামসুর। দ্বিতীয় টেস্টেই সেঞ্চুরি করেন শ্রীলঙ্কার বিপক্ষে। তবে এরপর আর সুযোগ মিলেনি বড় ফরম্যাটে। তবু ক্রিকেটে তার রেখে যাওয়া স্মৃতি ও অধ্যবসায় অমলিন।

Previous Post

আইপিএল নিলামে সাত বাংলাদেশি, বাদ সাকিব

Next Post

আবু হায়দারের ব্যাটিং বিস্ফোরণ, ১৩ ছক্কায় স্মরণীয় ১৪১ রান

Related Posts

চার বছর পর ফিরেই সিরিজসেরা, উচ্ছ্বসিত মোসাদ্দেক
বিশেষ প্রতিবেদন

চার বছর পর ফিরেই সিরিজসেরা, উচ্ছ্বসিত মোসাদ্দেক

6
জয় দিয়ে বিশ্বকাপ শুরু বাংলাদেশের মেয়েদের
বিশেষ প্রতিবেদন

জয় দিয়ে বিশ্বকাপ শুরু বাংলাদেশের মেয়েদের

7
শরিফুলের ৬ উইকেট, তবু রুদ্ধশ্বাস জয় অস্ট্রেলিয়ার 
বিশেষ প্রতিবেদন

শরিফুলের ৬ উইকেট, তবু রুদ্ধশ্বাস জয় অস্ট্রেলিয়ার 

9
Next Post
আবু হায়দারের ব্যাটিং বিস্ফোরণ, ১৩ ছক্কায় স্মরণীয় ১৪১ রান

আবু হায়দারের ব্যাটিং বিস্ফোরণ, ১৩ ছক্কায় স্মরণীয় ১৪১ রান

Discussion about this post

সর্বশেষ..

চার বছর পর ফিরেই সিরিজসেরা, উচ্ছ্বসিত মোসাদ্দেক

চার বছর পর ফিরেই সিরিজসেরা, উচ্ছ্বসিত মোসাদ্দেক

by cricbdadmin
0
6

সিরিজের শেষ ম্যাচে জয়টা খুব কাছ থেকে ছুঁয়েও পাওয়া হলো না বাংলাদেশের। মিরপুরে রুদ্ধশ্বাস লড়াইয়ের পর অস্ট্রেলিয়ার কাছে ১ উইকেটে...

জয় দিয়ে বিশ্বকাপ শুরু বাংলাদেশের মেয়েদের

জয় দিয়ে বিশ্বকাপ শুরু বাংলাদেশের মেয়েদের

by cricbdadmin
0
7

বিশ্বকাপের প্রথম ম্যাচে জয় পাওয়াটা অনেক সময় পুরো টুর্নামেন্টের গতিপথ বদলে দিতে পারে। বাংলাদেশ নারী দলের জন্যও নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচটি...

শরিফুলের ৬ উইকেট, তবু রুদ্ধশ্বাস জয় অস্ট্রেলিয়ার 

শরিফুলের ৬ উইকেট, তবু রুদ্ধশ্বাস জয় অস্ট্রেলিয়ার 

by cricbdadmin
0
9

হোয়াইটওয়াশের স্বপ্নটা খুব কাছেই ছিল বাংলাদেশের। ম্যাচের বেশিরভাগ সময় নিয়ন্ত্রণে রেখে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে অস্ট্রেলিয়াকে হারানোর সুবাসও পাচ্ছিল...

অস্ট্রেলিয়ার সামনে ২৭৫ রানের চ্যালেঞ্জ বাংলাদেশের

অস্ট্রেলিয়ার সামনে ২৭৫ রানের চ্যালেঞ্জ বাংলাদেশের

by cricbdadmin
0
8

অস্ট্রেলিয়াকে হোয়াইটওয়াশ করার ম্যাচে শুরুটা ছিল আগের দুই ম্যাচের মতোই হতাশার। প্রথম ওভারেই উইকেট হারানো, এরপর নিয়মিত বিরতিতে টপঅর্ডারের ব্যাটারদের...

বাংলাদেশ দলে হঠাৎ মিরাজ, বাদ পড়লেন কে?

যে কারণে দলের বাইরে মিরাজ

by cricbdadmin
0
5

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়ের অন্যতম নায়ক মেহেদি হাসান মিরাজ। কিন্তু হোয়াইটওয়াশ মিশনের ম্যাচে মাঠেই নামতে পারলেন না বাংলাদেশ অধিনায়ক। সিরিজের...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD