Saturday, May 2, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

অভিজ্ঞতায় ভরসা রেখে নতুন প্রত্যয় নিগার সুলতানাদের

September 30, 2025
in ব্লগ, লিড স্টোরি, হেডলাইন সংবাদ
0 0
A A
অভিজ্ঞতায় ভরসা রেখে নতুন প্রত্যয় নিগার সুলতানাদের
0
SHARES
7
VIEWS
Share on FacebookShare on Twitter

নারী ক্রিকেটের সবচেয়ে বড় আসর ওয়ানডে বিশ্বকাপ শুরু হচ্ছে আজ ভারতের গৌহাটিতে। উদ্বোধনী ম্যাচে মাঠে নামবে মূল আয়োজক ভারত এবং সহ-আয়োজক শ্রীলঙ্কা। পাকিস্তান ভারতের মাটিতে খেলতে রাজি না হওয়ায় শ্রীলঙ্কা রাখা হয়েছে সহ-আয়োজক হিসেবে। পাকিস্তানের সব ম্যাচ অনুষ্ঠিত হবে কলম্বোতে।

আসরে অংশ নিচ্ছে আট দল। আইসিসি নারী চ্যাম্পিয়নশিপে সরাসরি জায়গা করে নিয়েছে ভারত, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কা। বাছাই পর্ব পেরিয়ে জায়গা পেয়েছে বাংলাদেশ ও পাকিস্তান।

বাংলাদেশের জন্য এটি দ্বিতীয় বিশ্বকাপ। ২০২২ সালে প্রথমবারের মতো টাইগ্রেসরা খেলেছিল নিউজিল্যান্ডে। সেবার সাত ম্যাচে মাত্র একটি জয় আসে পাকিস্তানের বিপক্ষে। এবার সেই সীমা ছাড়ানোর প্রত্যাশায় মাঠে নামছে নিগার সুলতানা জ্যোতির দল। অধিনায়ক বলেছেন, প্রথম বিশ্বকাপে অভিজ্ঞতা কম থাকলেও এখন দল অনেক পরিণত, বড় ম্যাচে লড়াই করার মানসিকতা তৈরি হয়েছে।

মোট ৩১ ম্যাচের এই আসরে প্রতিটি দল একে অপরের বিপক্ষে একবার করে খেলবে। লিগপর্ব শেষে সেরা চার দল খেলবে সেমিফাইনালে। ২৬ অক্টোবর লিগপর্ব শেষ হবে, ২৯ ও ৩০ অক্টোবর অনুষ্ঠিত হবে দুই সেমিফাইনাল, আর ২ নভেম্বর ফাইনাল দিয়ে নামবে আসরের পর্দা।

বাংলাদেশের বিশ্বকাপ অভিযান শুরু হবে ২ অক্টোবর পাকিস্তানের বিপক্ষে কলম্বোতে। এরপর ইংল্যান্ড (৭ অক্টোবর) ও নিউজিল্যান্ডের (১০ অক্টোবর) মুখোমুখি হবে গৌহাটিতে। বিশাখাপত্তমে খেলবে দক্ষিণ আফ্রিকা (১৩ অক্টোবর) ও অস্ট্রেলিয়ার (১৬ অক্টোবর) বিপক্ষে। বাকি দুটি ম্যাচ হবে নাভি মুম্বাইয়ে—২০ অক্টোবর শ্রীলঙ্কা ও ২৬ অক্টোবর ভারতের বিপক্ষে।

প্রস্তুতিমূলক ম্যাচে ভালো সূচনা করেছে টাইগ্রেসরা। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচ বৃষ্টিতে ভেসে গেলেও শ্রীলঙ্কাকে ১ রানে হারিয়ে আত্মবিশ্বাসী করেছে দলকে।

নারী ওয়ানডে বিশ্বকাপের ইতিহাস দীর্ঘদিন ধরে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের দখলে। অস্ট্রেলিয়া জিতেছে রেকর্ড সাতবার, ইংল্যান্ড চারবার এবং নিউজিল্যান্ড একবার।

Previous Post

বিসিবি নির্বাচনে বাদ পড়লেন তিন প্রার্থী, বৈধ ৪৮

Next Post

ফেসবুক পোস্ট ঘিরে বিতর্ক: সাকিব অধ্যায়ের ইতি-জানালেন ক্রীড়া উপদেষ্টা

Related Posts

আধুনিকায়নের পথে ঢাকা লিগ, পাল্টে যাচ্ছে অনেক কিছুই
বিশেষ প্রতিবেদন

আধুনিকায়নের পথে ঢাকা লিগ, পাল্টে যাচ্ছে অনেক কিছুই

3
শুরুতে আশা, শেষে হতাশা-সমতায় শেষ সিরিজ
বিশেষ প্রতিবেদন

শুরুতে আশা, শেষে হতাশা-সমতায় শেষ সিরিজ

10
হৃদয়-লিটনের ঝলক, শেষে ধস-১০২ রানে থামল বাংলাদেশ
বিশেষ প্রতিবেদন

হৃদয়-লিটনের ঝলক, শেষে ধস-১০২ রানে থামল বাংলাদেশ

5
Next Post
ফেসবুক পোস্ট ঘিরে বিতর্ক: সাকিব অধ্যায়ের ইতি-জানালেন ক্রীড়া উপদেষ্টা

ফেসবুক পোস্ট ঘিরে বিতর্ক: সাকিব অধ্যায়ের ইতি-জানালেন ক্রীড়া উপদেষ্টা

Discussion about this post

সর্বশেষ..

আধুনিকায়নের পথে ঢাকা লিগ, পাল্টে যাচ্ছে অনেক কিছুই

আধুনিকায়নের পথে ঢাকা লিগ, পাল্টে যাচ্ছে অনেক কিছুই

by cricbdadmin
0
3

৪ মে শুরু হতে যাচ্ছে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের (ডিপিএল) ২০২৫-২৬ মৌসুম। তার আগে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের...

শুরুতে আশা, শেষে হতাশা-সমতায় শেষ সিরিজ

শুরুতে আশা, শেষে হতাশা-সমতায় শেষ সিরিজ

by cricbdadmin
0
10

মিরপুরে সিরিজ নির্ধারণী ম্যাচে জয় পেলেই ট্রফি নিশ্চিত করার সুযোগ ছিল বাংলাদেশের সামনে। কিন্তু ব্যাটিং ব্যর্থতা আর শেষ পর্যন্ত বৃষ্টির...

হৃদয়-লিটনের ঝলক, শেষে ধস-১০২ রানে থামল বাংলাদেশ

হৃদয়-লিটনের ঝলক, শেষে ধস-১০২ রানে থামল বাংলাদেশ

by cricbdadmin
0
5

দিনটা শুরু হয়েছিল শঙ্কা দিয়ে, শেষ হলো হিসাব-নিকাশে। মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম যেন আবারও মনে করিয়ে দিল, ক্রিকেটে কখনও...

বৃষ্টিতে ভেসে গেল বাংলাদেশ-নিউজিল্যান্ড টি-টোয়েন্টি

ভালো শুরুর পর ধস, বৃষ্টিতে থামল বাংলাদেশ

by cricbdadmin
0
6

নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ নির্ধারণী তৃতীয় টি-টোয়েন্টিতে ব্যাট হাতে ইতিবাচক সূচনা করেও মাঝপথে ধসে পড়েছে বাংলাদেশ। আজ মিরপুরে টস জিতে আগে...

ল্যাথাম ছাড়াই মাঠে নিউজিল্যান্ড, বোলিংয়ে বাংলাদেশ

সিরিজ জয়ের মিশনে শুরুতে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে সাইফউদ্দিন

by cricbdadmin
0
8

বাংলাদেশ ও নিউজিল্যান্ডের তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচটি পরিণত হয়েছে একপ্রকার নির্ধারণী লড়াইয়ে। মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD