Saturday, May 2, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

বিসিবি নির্বাচনে বাদ পড়লেন তিন প্রার্থী, বৈধ ৪৮

September 29, 2025
in বিশেষ প্রতিবেদন, ব্লগ, লিড স্টোরি, হেডলাইন সংবাদ
0 0
A A
বিসিবিতে শুরু বুলবুল অধ্যায়, নতুন চ্যালেঞ্জে প্রস্তুত
0
SHARES
17
VIEWS
Share on FacebookShare on Twitter

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদ নির্বাচনে আজ শেষ হলো মনোনয়নপত্র যাচাই-বাছাই প্রক্রিয়া। মোট ৫১টি মনোনয়নের মধ্যে বৈধ ঘোষিত হয়েছে ৪৮টি, আর ৩টি মনোনয়নপত্র বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন নির্বাচনী কাজে নিয়োজিত রিটার্নিং কর্মকর্তা ড. শেখ জুবায়েদ হাসান।

সবচেয়ে বড় আলোচনার জন্ম দিয়েছে ঢাকা বিভাগের প্রার্থী এস এম আব্দুল্লাহ আল ফুয়াদ রেদোয়ানের মনোনয়ন বাতিল হওয়া। এর ফলে এই বিভাগ থেকে দুই প্রার্থী সাবেক জাতীয় অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল ও খ্যাতিমান কোচ নাজমুল আবেদীন ফাহিম-প্রতিদ্বন্দ্বী ছাড়া পরিচালক হওয়ার পথে।

রিটার্নিং কর্মকর্তা জানান, রেদোয়ানের মনোনয়ন বাতিলের কারণ হলো সমর্থনকারী কাউন্সিলরের স্বাক্ষরের সঙ্গে মনোনয়ন ফর্মে জমা দেওয়া স্বাক্ষরের অমিল। অন্য দুই বাতিল মনোনয়ন হলো-চট্টগ্রাম বিভাগের চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থার শওকত হোসেন এবং রাজশাহী বিভাগের রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার হাসিবুল আলম। বিভিন্ন কারিগরি ত্রুটির কারণে তাদের প্রার্থিতা বাতিল হয়েছে।

ইতোমধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার পথে রয়েছেন সিলেটের রাহাত সামস্, বরিশালের শাখাওয়াত হোসেন, খুলনার জুলফিকার আলী খান ও আব্দুর রাজ্জাক। তাদের সঙ্গে এখন যুক্ত হতে যাচ্ছেন ঢাকার বুলবুল ও ফাহিমও।

তফসিল অনুযায়ী, যাদের মনোনয়ন বাতিল হয়েছে তারা ৩০ সেপ্টেম্বর সকাল ১০টা থেকে দুপুর ১টার মধ্যে আপিল করতে পারবেন। একইদিন দুপুর ২টা থেকে ৫টার মধ্যে হবে শুনানি। আর ১ অক্টোবর সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত মনোনয়ন প্রত্যাহার করা যাবে। ওইদিন বিকেল ২টায় প্রকাশিত হবে প্রার্থীদের চূড়ান্ত তালিকা।

ক্যাটাগরি অনুযায়ী দেখা যায়, জেলা-বিভাগ থেকে ২৫ জন, ঢাকার ক্লাব থেকে ৩২ জন এবং ক্যাটাগরি-৩ থেকে ৩ জন মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। যাচাই শেষে ক্যাটাগরি-২ এর ৩০টি ও ক্যাটাগরি-৩ এর ৩টিই বৈধ ঘোষণা হয়েছে।

Previous Post

বল হাতে আলাউদ্দিন বাবুর রেকর্ড, হাসলো রংপুর

Next Post

অভিজ্ঞতায় ভরসা রেখে নতুন প্রত্যয় নিগার সুলতানাদের

Related Posts

আধুনিকায়নের পথে ঢাকা লিগ, পাল্টে যাচ্ছে অনেক কিছুই
বিশেষ প্রতিবেদন

আধুনিকায়নের পথে ঢাকা লিগ, পাল্টে যাচ্ছে অনেক কিছুই

4
শুরুতে আশা, শেষে হতাশা-সমতায় শেষ সিরিজ
বিশেষ প্রতিবেদন

শুরুতে আশা, শেষে হতাশা-সমতায় শেষ সিরিজ

10
হৃদয়-লিটনের ঝলক, শেষে ধস-১০২ রানে থামল বাংলাদেশ
বিশেষ প্রতিবেদন

হৃদয়-লিটনের ঝলক, শেষে ধস-১০২ রানে থামল বাংলাদেশ

5
Next Post
অভিজ্ঞতায় ভরসা রেখে নতুন প্রত্যয় নিগার সুলতানাদের

অভিজ্ঞতায় ভরসা রেখে নতুন প্রত্যয় নিগার সুলতানাদের

Discussion about this post

সর্বশেষ..

আধুনিকায়নের পথে ঢাকা লিগ, পাল্টে যাচ্ছে অনেক কিছুই

আধুনিকায়নের পথে ঢাকা লিগ, পাল্টে যাচ্ছে অনেক কিছুই

by cricbdadmin
0
4

৪ মে শুরু হতে যাচ্ছে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের (ডিপিএল) ২০২৫-২৬ মৌসুম। তার আগে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের...

শুরুতে আশা, শেষে হতাশা-সমতায় শেষ সিরিজ

শুরুতে আশা, শেষে হতাশা-সমতায় শেষ সিরিজ

by cricbdadmin
0
10

মিরপুরে সিরিজ নির্ধারণী ম্যাচে জয় পেলেই ট্রফি নিশ্চিত করার সুযোগ ছিল বাংলাদেশের সামনে। কিন্তু ব্যাটিং ব্যর্থতা আর শেষ পর্যন্ত বৃষ্টির...

হৃদয়-লিটনের ঝলক, শেষে ধস-১০২ রানে থামল বাংলাদেশ

হৃদয়-লিটনের ঝলক, শেষে ধস-১০২ রানে থামল বাংলাদেশ

by cricbdadmin
0
5

দিনটা শুরু হয়েছিল শঙ্কা দিয়ে, শেষ হলো হিসাব-নিকাশে। মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম যেন আবারও মনে করিয়ে দিল, ক্রিকেটে কখনও...

বৃষ্টিতে ভেসে গেল বাংলাদেশ-নিউজিল্যান্ড টি-টোয়েন্টি

ভালো শুরুর পর ধস, বৃষ্টিতে থামল বাংলাদেশ

by cricbdadmin
0
6

নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ নির্ধারণী তৃতীয় টি-টোয়েন্টিতে ব্যাট হাতে ইতিবাচক সূচনা করেও মাঝপথে ধসে পড়েছে বাংলাদেশ। আজ মিরপুরে টস জিতে আগে...

ল্যাথাম ছাড়াই মাঠে নিউজিল্যান্ড, বোলিংয়ে বাংলাদেশ

সিরিজ জয়ের মিশনে শুরুতে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে সাইফউদ্দিন

by cricbdadmin
0
8

বাংলাদেশ ও নিউজিল্যান্ডের তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচটি পরিণত হয়েছে একপ্রকার নির্ধারণী লড়াইয়ে। মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD