Tuesday, May 5, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

বিসিবি নির্বাচন ঘিরে উত্তপ্ত ক্রিকেট, ক্রীড়া উপদেষ্টার কড়া প্রতিক্রিয়া

September 26, 2025
in বিশেষ প্রতিবেদন, ব্লগ, লিড স্টোরি, হেডলাইন সংবাদ
0 0
A A
বিসিবি নির্বাচন ঘিরে উত্তপ্ত ক্রিকেট, ক্রীড়া উপদেষ্টার কড়া প্রতিক্রিয়া
0
SHARES
19
VIEWS
Share on FacebookShare on Twitter

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আসন্ন নির্বাচন ঘিরে দেশের ক্রিকেট অঙ্গন এখন আলোচনার কেন্দ্রবিন্দু। নির্বাচন নিয়ে নাটকীয়তা চলছে কয়েকদিন ধরেই। বিশেষ করে ঢাকার ১৫টি ক্লাবকে বাদ দিয়ে প্রাথমিক ভোটার তালিকা প্রকাশের ঘটনায় তীব্র বিতর্ক তৈরি হয়েছিল। তবে সর্বশেষ প্রকাশিত চূড়ান্ত তালিকায় ফিরেছে বাদ পড়া সেই ১৫ ক্লাব।

এই ঘটনাকে কেন্দ্র করে বিসিবির সক্রিয় ক্রিকেটাররাও নিজেদের অবস্থান জানাতে সামাজিক যোগাযোগমাধ্যমে মুখ খুলেছেন। সৌম্য সরকার, তাইজুল ইসলাম, মুমিনুল হক, ইরফান শুক্কুর এবং মোহাম্মদ মিঠুন ফেসবুক পেজে একযোগে একই লেখা পোস্ট করেন। তারা নির্বাচন প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তোলেন এবং সুষ্ঠু ও স্বচ্ছ নির্বাচন আয়োজনের দাবি জানান।

এ বিষয়ে ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (কোয়াব) সভাপতি মিঠুন লেখেন, ‘বিসিবি নির্বাচন ঘিরে যা কিছু ঘটছে, তা কখনোই কাম্য নয়। এটা বাংলাদেশের ক্রিকেট ও ক্রিকেটারদের ভবিষ্যতের বিষয়। আমরা চাই নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হোক।’

জাতীয় দলের সাবেক ক্রিকেটার রুবেল হোসেনও লিখেছেন, ‘বোর্ড প্রেসিডেন্ট আসা-যাওয়া যেন ক্রিকেটের টসের মতো-কখন কার ভাগ্য জোটে বলা মুশকিল। সুন্দর পরিবেশে বোর্ড নির্বাচন হোক, প্রতিদ্বন্দ্বিতা থাকুক, শত্রুতা নয়। জয়ী হোক কেবল ক্রিকেট।’

তবে ক্রিকেটারদের এমন অবস্থানকে ভালোভাবে নেননি অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভুঁইয়া। তিনি দাবি করেছেন, পৃথিবীর কোথাও কোনো সক্রিয় ক্রিকেটার বোর্ড নির্বাচনের মতো বিষয়ে প্রকাশ্যে মত দেন না। তার ভাষায়, ‘এটা তাদের কন্ট্রাক্টের শর্ত ভঙ্গের শামিল।’

তিনি আরও বলেন, ‘ক্রিকেটারদের দলাদলি করানো বাংলাদেশের ক্রিকেটে নতুন কিছু নয়। দুই বছর আগে, পাঁচ বছর আগে-এমন ঘটনা আমরা দেখেছি। যারা এটা করাচ্ছেন, তাদের লজ্জা পাওয়া উচিত। একজন ক্রিকেটারকে এনে দলাদলি করানো খুবই দুঃখজনক।’

এর আগে নির্বাচন ঘিরে আদালতে রিট হয়। বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের পাঠানো চিঠির কার্যকারিতা হাইকোর্ট স্থগিত করলেও পরে আপিল বিভাগের চেম্বার আদালত স্থগিতাদেশ প্রত্যাহার করেন। এরপর নির্বাচন কমিশন ২৩ সেপ্টেম্বর ১৭৭ জন কাউন্সিলরের তালিকা প্রকাশ করে। সর্বশেষ ২৬ সেপ্টেম্বর প্রকাশিত হয় চূড়ান্ত ভোটার তালিকা।

বিসিবির গঠনতন্ত্র অনুযায়ী, বোর্ড পরিচালনা পর্ষদের নির্বাচন তিনটি ক্যাটাগরিতে অনুষ্ঠিত হয়। জেলা ও বিভাগ থেকে ১০ জন পরিচালক, ক্লাব ক্যাটাগরি থেকে ১২ জন এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও সংস্থা নিয়ে গঠিত ক্যাটাগরি থেকে একজন পরিচালক নির্বাচিত হবেন। পরে মোট ২৫ পরিচালকের ভোটে নির্বাচিত হবেন বিসিবি সভাপতি।

আগামী ৬ অক্টোবর অনুষ্ঠিত হবে বিসিবির নির্বাচন।

Previous Post

ঢাকার জয়রথে সৈকতের ম্যাজিক, সোহানের ব্যাটে রাজশাহীর ঝড়

Next Post

সাকিবের চমক, দুই ওভারে দুই উইকেট!

Related Posts

হোম অব ক্রিকেটের ২০০
বিশেষ প্রতিবেদন

শিক্ষার্থীরা বাংলাদেশ-পাকিস্তান টেস্ট সিরিজ দেখবেন বিনামূল্যে

5
মাইলফলকের সামনে লিটন-তাসকিন
বিশেষ প্রতিবেদন

শ্রীলঙ্কাকে পেছনে ফেলে অষ্টম স্থানে বাংলাদেশ

5
নাসুমের ৫ উইকেট শিকারের দিনে ডুবল নোয়াখালী
বিশেষ প্রতিবেদন

বিপিএলে বকেয়া বিতর্ক, নাসুমের অভিযোগে নতুন মোড়

8
Next Post
সিপিএলের হতাশা ভুলে মাইনর লিগে সাকিবের স্বপ্নযাত্রা

সাকিবের চমক, দুই ওভারে দুই উইকেট!

Discussion about this post

সর্বশেষ..

হোম অব ক্রিকেটের ২০০

শিক্ষার্থীরা বাংলাদেশ-পাকিস্তান টেস্ট সিরিজ দেখবেন বিনামূল্যে

by cricbdadmin
0
5

আসন্ন বাংলাদেশ–পাকিস্তান টেস্ট সিরিজ সামনে রেখে বিশেষ উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। জানিয়েছে, দেশের শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এবার বিনামূল্যে মাঠে...

মাইলফলকের সামনে লিটন-তাসকিন

শ্রীলঙ্কাকে পেছনে ফেলে অষ্টম স্থানে বাংলাদেশ

by cricbdadmin
0
5

আইসিসির বার্ষিক হালনাগাদে বড় কোনো নাটকীয় পরিবর্তন না এলেও বাংলাদেশের জন্য খবরটি ইতিবাচক। সামান্য পয়েন্ট বৃদ্ধি, সঙ্গে প্রতিদ্বন্দ্বী দলের পতন-এই...

নাসুমের ৫ উইকেট শিকারের দিনে ডুবল নোয়াখালী

বিপিএলে বকেয়া বিতর্ক, নাসুমের অভিযোগে নতুন মোড়

by cricbdadmin
0
8

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) পারিশ্রমিক নিয়ে বিতর্ক নতুন নয়, তবে এবার বিষয়টি আবারও আলোচনায় এসেছে জাতীয় দলের স্পিনার নাসুম আহমেদের...

ফের বড় ধাক্কা মোহামেডানের, নিষিদ্ধ তাওহীদ হৃদয়

ক্ষুব্ধ হৃদয়, চাইলেন দৃষ্টান্তমূলক শাস্তি

by cricbdadmin
0
9

দেশজুড়ে নারী ও শিশু নির্যাতনের ঘটনা উদ্বেগজনকভাবে বেড়ে যাওয়ায় সাধারণ মানুষের পাশাপাশি ক্রীড়াঙ্গন থেকেও উঠছে প্রতিবাদের আওয়াজ। জাতীয় দলের ক্রিকেটার...

কোচদের পারিশ্রমিক নিয়ে ক্ষোভ সালাউদ্দিনের

সালাহউদ্দীনের নতুন মিশন, জাতীয় দল ছেড়ে এইচপিতে

by cricbdadmin
0
3

৮ মে শুরু হতে যাওয়া পাকিস্তানের বিপক্ষে দুই টেস্টের সিরিজই আপাতত জাতীয় দলে মোহাম্মদ সালাউদ্দিনের শেষ অ্যাসাইনমেন্ট হতে যাচ্ছে। গুঞ্জনকে...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD