Tuesday, June 9, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

বিসিবি নির্বাচন বানচালের গন্ধ পাচ্ছেন ঢাকার ক্লাব সংগঠকরা

August 24, 2025
in বিশেষ প্রতিবেদন, ব্লগ, লিড স্টোরি, হেডলাইন সংবাদ
0 0
A A
বিসিবি নির্বাচন বানচালের গন্ধ পাচ্ছেন ঢাকার ক্লাব সংগঠকরা
0
SHARES
4
VIEWS
Share on FacebookShare on Twitter

অক্টোবরে হওয়ার কথা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচন। কিন্তু এই নির্বাচন ঘিরে ষড়যন্ত্র চলছে বলে আশঙ্কা প্রকাশ করেছেন ঢাকার ক্লাব সংগঠকেরা। তাদের অভিযোগ, সাম্প্রতিক ঘটনাবলীতে ক্রিকেট সংগঠকদের মর্যাদা ক্ষুণ্ণ করা হয়েছে।

রোববার বিকেলে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের সংবাদ সম্মেলনকক্ষে ঢাকা ক্রিকেট ক্লাব অর্গানাইজার্স অ্যাসোসিয়েশনেরর ব্যানারে সংবাদ সম্মেলনে এই অভিযোগ তোলেন সংগঠনের সভাপতি ও বিসিবির সাবেক যুগ্ম সম্পাদক রফিকুল ইসলাম এবং সাধারণ সম্পাদক বোরহানুল হোসেন।

বোরহানুল বলেন, ‘বিসিবিতে ‘নব্য ফ্যাসিস্ট’রা মাথাচাড়া দিয়ে উঠেছে। বিসিবির আসন্ন নির্বাচনকে ঘিরে চক্রান্ত হচ্ছে। সংগঠকদের নানাভাবে অসম্মান করা হচ্ছে।’

সভাপতি রফিকুলও একই সুরে যোগ করেন, ‘আমরা জানতে পেরেছি, অ্যাডহক কমিটি করে বোর্ড পরিচালনার চক্রান্ত হচ্ছে। বিসিবির গঠনতন্ত্রে অ্যাডহক কমিটি দিয়ে বোর্ড চালানোর কথা নেই। অ্যাডহক কমিটি যে রকম পরিবেশ–পরিস্থিতিতে করার প্রয়োজন পড়ে, সে রকম পরিবেশ-পরিস্থিতিও এখন নেই। আমরা নির্বাচন চাই।’

তবে ষড়যন্ত্রকারীদের পরিচয় নিয়ে তারা স্পষ্ট কোনো জবাব দেননি। কখনো বলেছেন ‘আমরা শুনেছি’, কখনো বলেছেন ‘এটা ওড়া কথা’।

সংগঠকদের অসম্মান প্রসঙ্গে রফিকুল আরও বলেন, ‘আমি নাম বলতে চাই না, তবে আপনারা দেখেছেন, একজন সংগঠকের ব্যক্তিগত কিছু বিষয় সামনে এনে তাকে অসম্মানিত করা হচ্ছে। তার ক্রিকেট সংগঠক পরিচয়ের সঙ্গে এগুলো মেলানো উচিত নয়। যারা অপপ্রচার চালাচ্ছে, তারা ক্রিকেটের ভালো চায় না।’

যদিও নাম প্রকাশ করেননি, তবে ইঙ্গিত ছিল বিসিবির পরিচালক মাহবুবুল আনামকে ঘিরে সাম্প্রতিক বিতর্কের দিকে। তাঁ ব্যক্তিগত কিছু বিষয় সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ হওয়ার পর সমালোচনার মুখে পড়ে তিনি ঘোষণা দেন, এবার নির্বাচনে অংশ নেবেন না।

এ প্রসঙ্গে প্রতিক্রিয়া জানতে চাইলে সাধারণ সম্পাদক বোরহানুল বলেন, ‘এটা মাহবুব ভাইয়ের ব্যক্তিগত বিষয়।’ পরে অবশ্য যোগ করেন, ‘আমার মনে হয় না, কারোরই ওনার সঙ্গে কাজ করতে কোনো অস্বস্তি আছে। ক্রিকেট সংগঠক হিসেবে ওনার তুলনা হয় না।’

সংগঠকেরা জোর দিয়ে বলেন, বিসিবির নির্বাচন অবশ্যই বর্তমান গঠনতন্ত্র মেনে হতে হবে। ভবিষ্যতে পরিবর্তনের দরকার হলে বার্ষিক বা বিশেষ সভার মাধ্যমেই তা করা উচিত। জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটি প্রসঙ্গে রফিকুল বলেন, ‘অ্যাডহক কমিটিগুলো থেকে যোগ্য অনেকের নাম বাদ দেওয়া হয়েছে। তবে বিসিবির কাউন্সিলর অ্যাডহক কমিটি থেকেই আসতে হবে, এমন বাধ্যবাধকতা নেই। আশা করি, যোগ্যরাই বিসিবির কাউন্সিলর হবেন।’

Previous Post

এশিয়া কাপ শেষে বাংলাদেশ-আফগানিস্তান লড়াই, সূচি চূড়ান্ত

Next Post

৭ হাজার রান ও ৫০০ উইকেট: অনন্য কীর্তি সাকিবের

Related Posts

‘বাংলাদেশের সঙ্গে খেলাটা সবসময়ই চ্যালেঞ্জিং’
বিশেষ প্রতিবেদন

‘বাংলাদেশের সঙ্গে খেলাটা সবসময়ই চ্যালেঞ্জিং’

8
নির্বাচনের পরদিনই পদত্যাগ করলেন বিসিবি পরিচালক
বিশেষ প্রতিবেদন

নির্বাচনের পরদিনই পদত্যাগ করলেন বিসিবি পরিচালক

4
হাবিবুরের রেকর্ড গড়া শতকে দারুণ জয় লিজেন্ডসদের
ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগ

হাবিবুরের রেকর্ড গড়া শতকে দারুণ জয় লিজেন্ডসদের

4
Next Post
৭ হাজার রান ও ৫০০ উইকেট: অনন্য কীর্তি সাকিবের

৭ হাজার রান ও ৫০০ উইকেট: অনন্য কীর্তি সাকিবের

Discussion about this post

সর্বশেষ..

‘বাংলাদেশের সঙ্গে খেলাটা সবসময়ই চ্যালেঞ্জিং’

‘বাংলাদেশের সঙ্গে খেলাটা সবসময়ই চ্যালেঞ্জিং’

by cricbdadmin
0
8

আর কয়েক ঘণ্টা পরই ফুটবল বিশ্বকাপের উন্মাদনায় ডুবে যাবে পুরো পৃথিবী। শহরের মোড় থেকে সামাজিক যোগাযোগমাধ্যম, অফিসের আড্ডা থেকে রাতজাগা...

নির্বাচনের পরদিনই পদত্যাগ করলেন বিসিবি পরিচালক

নির্বাচনের পরদিনই পদত্যাগ করলেন বিসিবি পরিচালক

by cricbdadmin
0
4

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নতুন কমিটি গঠনের পরদিনই এলো প্রথম বড় পরিবর্তনের খবর। পরিচালক পদ থেকে সরে দাঁড়ালেন মীর শাকরুল আলম...

হাবিবুরের রেকর্ড গড়া শতকে দারুণ জয় লিজেন্ডসদের

হাবিবুরের রেকর্ড গড়া শতকে দারুণ জয় লিজেন্ডসদের

by cricbdadmin
0
4

ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগে অনেক বড় ইনিংস দেখা গেছে, অনেক বিধ্বংসী ব্যাটিংও হয়েছে। কিন্তু কিছু কিছু ইনিংস থাকে, যেগুলো শুধু...

বাংলাদেশ দলে হঠাৎ মিরাজ, বাদ পড়লেন কে?

ঘরের মাঠের সুযোগ কাজে লাগাতে চান মিরাজ

by cricbdadmin
0
11

আন্তর্জাতিক ক্রিকেটের আবহে ফের ফিরছে বাংলাদেশ। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে মঙ্গলবার শুরু হচ্ছে বাংলাদেশ-অস্ট্রেলিয়া ওয়ানডে সিরিজ। সিরিজের প্রথম ম্যাচের...

দ্রুততম সেঞ্চুরির রেকর্ড লিজেন্ডস তারকা হাবিবুরের

দ্রুততম সেঞ্চুরির রেকর্ড লিজেন্ডস তারকা হাবিবুরের

by cricbdadmin
0
13

ইউল্যাব মাঠে যখন হাবিবুর রহমান সোহানের ব্যাট হাতে নামেন, তখন ম্যাচটি ছিল আর দশটা ঢাকা প্রিমিয়ার লিগের ম্যাচের মতোই। মাত্র...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD