Wednesday, August 26, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result
Home বিশেষ প্রতিবেদন

ভারতকে সামনে রেখেই নতুন মিশন, লড়াইয়ের বার্তা মিরাজের

July 26, 2026
in বিশেষ প্রতিবেদন, ব্লগ, লিড স্টোরি, হেডলাইন সংবাদ
0 0
A A
বাংলাদেশ দলে হঠাৎ মিরাজ, বাদ পড়লেন কে?
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

প্রায় এক বছরের অপেক্ষার পর অবশেষে বাংলাদেশ সফরে আসতে যাচ্ছে ভারত। ২০২৫ সালের আগস্ট-সেপ্টেম্বরে বিরাট কোহলি-রোহিত শর্মাদের বাংলাদেশ সফরের কথা থাকলেও দুই দেশের রাজনৈতিক পরিস্থিতির কারণে সিরিজটি পিছিয়ে যায়। শেষ পর্যন্ত ১৩ মাস পর চলতি বছরের আগস্ট-সেপ্টেম্বরে সেই সিরিজ আয়োজনের প্রস্তুতি চলছে। যদিও এখনও আনুষ্ঠানিক সূচি প্রকাশ হয়নি, তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)-এর মধ্যে এ নিয়ে মৌখিক আলোচনা শুরু হয়েছে বলে জানা গেছে।

ভারতের বিপক্ষে ঘরের মাঠের এই সিরিজকে ঘিরে বেশ রোমাঞ্চিত বাংলাদেশ দলের ওয়ানডে অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। জিম্বাবুয়ে সফর শেষে বর্তমানে লঙ্কা প্রিমিয়ার লিগে খেলছেন এই অলরাউন্ডার। ব্যক্তিগতভাবে খুব বেশি আলো ছড়াতে না পারলেও জাতীয় দলের পরবর্তী বড় দায়িত্ব নিয়েই ভাবছেন তিনি।

ভারতীয় সংবাদমাধ্যম রেভস্পোর্টসকে দেওয়া সাক্ষাৎকারে মিরাজ বলেন, ‘(ভারত) সিরিজটি নিয়ে আমরা খুবই উচ্ছ্বসিত। ভারত এলে আমাদের জন্য দারুণ হবে কারণ অনেকদিন ধরেই আমরা ওদের বিপক্ষে ম্যাচ খেলিনি। ভারত খুবই শক্তিশালী দল এবং আমরা জানি আমাদের সামনে কী ধরনের চ্যালেঞ্জ অপেক্ষা করছে। আমাদের লক্ষ্য থাকবে নিজেদের ঘরের কন্ডিশনে ভালো ক্রিকেট খেলা। সত্যি বলতে, আমরা লড়াইয়ের জন্য মুখিয়ে আছি।’

ভারতের বিপক্ষে সাম্প্রতিক ইতিহাস অবশ্য বাংলাদেশের আত্মবিশ্বাস বাড়ানোর মতোই। সর্বশেষ ২০২২ সালে দেশের মাটিতে ওয়ানডে সিরিজে ভারতকে হারিয়েছিল টাইগাররা। এরপর ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজ, পাকিস্তান, নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার বিপক্ষেও ওয়ানডে সিরিজ জিতেছে বাংলাদেশ। তাই শক্তিশালী প্রতিপক্ষ হলেও নিজেদের কন্ডিশনে ভালো কিছু করার বিশ্বাস রয়েছে দলের মধ্যে।

তবে মিরাজের ভাবনা শুধু ভারত সিরিজে সীমাবদ্ধ নয়। জাতীয় দলের অধিনায়ক হিসেবে তিনি এখন থেকেই ২০২৭ ওয়ানডে বিশ্বকাপের প্রস্তুতিকেও সমান গুরুত্ব দিচ্ছেন। তার বিশ্বাস, ধারাবাহিক উন্নতি এবং বিভিন্ন কন্ডিশনের সঙ্গে দ্রুত মানিয়ে নেওয়ার সক্ষমতাই বিশ্বমঞ্চে সাফল্যের ভিত্তি গড়ে দেবে।

এ প্রসঙ্গে মিরাজ বলেন, ‘আমার এবং দলের জন্য এটা (অধিনায়কত্ব) গুরুত্বপূর্ণ দায়িত্ব। গত কয়েকটা সিরিজে আমরা দুর্দান্ত ক্রিকেট খেলেছি এবং আমাদের খেলোয়াড়রাও খুব ভালো পারফর্ম করেছে। চাপের মুহুর্তগুলো আমরা খুব ভালোভাবে সামলেছি। আগামী বিশ্বকাপটা আমাদের জন্য বড় একটা সুযোগ কারণ প্রত্যেকটা খেলোয়াড়ই দেশের হয়ে বিশ্বকাপ খেলার স্বপ্ন দেখে। প্রত্যেকদিনই আমাদের উন্নতি করতে হবে এবং ভিন্ন ভিন্ন কন্ডিশন দ্রুতই মানিয়ে নিতে হবে।’

বাংলাদেশ-ভারত সিরিজের আনুষ্ঠানিক সূচি এখনও প্রকাশ না হলেও দুই বোর্ডের ইতিবাচক অবস্থান সিরিজটি মাঠে গড়ানোর সম্ভাবনা আরও জোরালো করেছে। আর সেই অপেক্ষার প্রহর গুনছেন মিরাজও। শক্তিশালী প্রতিপক্ষকে সামনে রেখে ঘরের মাঠে নিজেদের সামর্থ্যের প্রমাণ দেওয়ার পাশাপাশি বিশ্বকাপের প্রস্তুতির গুরুত্বপূর্ণ ধাপ হিসেবেও দেখছেন তিনি এই সিরিজকে।

Related Posts

হতাশার একদিন বাংলাদেশের
বিশেষ প্রতিবেদন

হতাশার একদিন বাংলাদেশের

0
৬৪ রানে ধস, এরপর শরীফুলের তাণ্ডব-প্রথম দিনেই ১৮ উইকেট
বিশেষ প্রতিবেদন

বুমরাকে সরিয়ে স্টার্ক এক নম্বরে, ১৭ ধাপ লাফ শরীফুলের

0
ফিরলেন সাইফউদ্দিন, নেই সাকিব-মুস্তাফিজ
বিশেষ প্রতিবেদন

বিপদে পড়েই রিশাদ-সাইফকে ডাক!

0
  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD