Monday, July 27, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

৭ হাজার রান ও ৫০০ উইকেট: অনন্য কীর্তি সাকিবের

August 25, 2025
in বিশেষ প্রতিবেদন, ব্লগ, লিড স্টোরি, হেডলাইন সংবাদ
0 0
A A
৭ হাজার রান ও ৫০০ উইকেট: অনন্য কীর্তি সাকিবের
0
SHARES
6
VIEWS
Share on FacebookShare on Twitter

বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় সম্পদ সাকিব আল হাসান আবারও ছুঁয়ে দিলেন অনন্য এক শিখর। দীর্ঘ ক্যারিয়ারে ইতোমধ্যেই অসংখ্য রেকর্ড নিজের দখলে নিয়েছেন তিনি। এবার টি-টোয়েন্টি ক্রিকেটে ইতিহাস গড়ে খেলাধুলার জগতে আরেকটি মাইলফলক যোগ করলেন এই অলরাউন্ডার।

তিন বছর পর ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) খেলতে নেমেছেন সাকিব আল হাসান। অ্যান্টিগা অ্যান্ড বারবুডা ফ্যালকনসের হয়ে সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টসের বিপক্ষে বল হাতে নিয়েছেন মাত্র ১১ রানে ৩ উইকেট এবং ব্যাট হাতে খেলেছেন ঝোড়ো ২৫ রানের ইনিংস। তাঁর এই পারফরম্যান্স দলকে এনে দিয়েছে সহজ জয় এবং তাকেও দিয়েছে ম্যাচসেরার পুরস্কার।

মোহাম্মদ রিজওয়ানকে ফিরতি ক্যাচে আউট করেই ছুঁয়ে ফেলেন টি-টোয়েন্টি ক্রিকেটে ৫০০ উইকেট। পরের ওভারেই কাইল মায়ার্স ও নাভিন বিদাইসিকে আউট করে উইকেট সংখ্যা দাঁড় করালেন ৫০২-তে। এভাবেই প্রথম বাঁহাতি বোলার হিসেবে পৌঁছে গেলেন ৫০০ উইকেটের ঐতিহাসিক মাইলফলকে।

টি-টোয়েন্টি ক্রিকেটে ৭ হাজার রান এবং ৫০০ উইকেট-এই যুগলবন্দি অর্জন এখন পর্যন্ত একমাত্র ক্রিকেটারের নামেই জুড়ে গেল। ব্যাট-বল দু’দিকেই তাঁর ধারাবাহিকতা তাঁকে বিশ্ব ক্রিকেটে অন্য এক উচ্চতায় নিয়ে গেছে।

বর্তমানে টি-টোয়েন্টিতে সর্বাধিক উইকেট শিকারিদের তালিকায় পঞ্চম স্থানে রয়েছেন সাকিব। তালিকার শীর্ষে আছেন আফগানিস্তানের রশিদ খান (৬৬০ উইকেট)। এরপরই রয়েছেন ডোয়াইন ব্রাভো (৬৩১), সুনীল নারাইন (৫৯০) ও ইমরান তাহির (৫৫৪)। তবে এই তালিকায় একমাত্র ব্যাটিং-অলরাউন্ড পারফরম্যান্সের অনন্য কৃতিত্ব কেবল সাকিবেরই।

মাইলফলক ছোঁয়ার পর সাকিব নিজেও প্রকাশ করেন নিজের অনুভূতি, ‘এই অর্জনের পেছনে অনেক বছরের পরিশ্রম রয়েছে। দলকে সেরাটা দিতে সবসময়ই চেষ্টা করি। সুযোগ পেলে অবদান রাখতে পারলে ভালো লাগে।’

এ সময় পরিবারের উপস্থিতির কথাও উল্লেখ করেন সাকিব। তার ভাষায়, পরিবার পাশে থাকলে চাপ কমে যায় এবং মানসিক স্বস্তি পাওয়া যায়, যা পারফরম্যান্সেও ইতিবাচক প্রভাব ফেলে।

Previous Post

বিসিবি নির্বাচন বানচালের গন্ধ পাচ্ছেন ঢাকার ক্লাব সংগঠকরা

Next Post

৫০০ উইকেটের পর সাকিব- ‘পরিবার পাশে থাকলে সব সহজ লাগে’

Related Posts

দক্ষিণ আফ্রিকায় ত্রিদেশীয় সিরিজ, ১৫ সদস্যের দল ঘোষণা বিসিবির
বিশেষ প্রতিবেদন

দক্ষিণ আফ্রিকায় ত্রিদেশীয় সিরিজ, ১৫ সদস্যের দল ঘোষণা বিসিবির

4
সাকিবের ছন্দপতন, বড় হারে বিপাকে এমিরেটস
বিশেষ প্রতিবেদন

প্রথম ম্যাচেই হৃদয়ের ছাপ, বল হাতে দুর্দান্ত সাকিব

3
জাকের আলী অনিকের খেলা এখনও অনিশ্চিত
বিশেষ প্রতিবেদন

অস্ট্রেলিয়া সফরের দলে সৌম্য-জাকের, নতুন মুখ মুশফিক

8
Next Post
৫০০ উইকেটের পর সাকিব- ‘পরিবার পাশে থাকলে সব সহজ লাগে’

৫০০ উইকেটের পর সাকিব- ‘পরিবার পাশে থাকলে সব সহজ লাগে’

Discussion about this post

সর্বশেষ..

দক্ষিণ আফ্রিকায় ত্রিদেশীয় সিরিজ, ১৫ সদস্যের দল ঘোষণা বিসিবির

দক্ষিণ আফ্রিকায় ত্রিদেশীয় সিরিজ, ১৫ সদস্যের দল ঘোষণা বিসিবির

by cricbdadmin
0
4

আগস্টজুড়ে ব্যস্ত সূচির মধ্যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এবার দক্ষিণ আফ্রিকা সফরের জন্য বাংলাদেশ ইমার্জিং দলের ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা...

সাকিবের ছন্দপতন, বড় হারে বিপাকে এমিরেটস

প্রথম ম্যাচেই হৃদয়ের ছাপ, বল হাতে দুর্দান্ত সাকিব

by cricbdadmin
0
3

তাসকিন আহমেদের পরিবর্তে দলে নেওয়া হয়েছিল তাকে। সুযোগটা ছিল হঠাৎই, কিন্তু সেটিকে মনে রাখার মতো করে রাঙালেন তাওহিদ হৃদয়। জাফনা...

জাকের আলী অনিকের খেলা এখনও অনিশ্চিত

অস্ট্রেলিয়া সফরের দলে সৌম্য-জাকের, নতুন মুখ মুশফিক

by cricbdadmin
0
8

অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ঘোষিত ১৫ সদস্যের দলে সবচেয়ে বড়...

বাংলাদেশ দলে হঠাৎ মিরাজ, বাদ পড়লেন কে?

ভারতকে সামনে রেখেই নতুন মিশন, লড়াইয়ের বার্তা মিরাজের

by cricbdadmin
0
5

প্রায় এক বছরের অপেক্ষার পর অবশেষে বাংলাদেশ সফরে আসতে যাচ্ছে ভারত। ২০২৫ সালের আগস্ট-সেপ্টেম্বরে বিরাট কোহলি-রোহিত শর্মাদের বাংলাদেশ সফরের কথা...

বিশ্বকাপ শেষ ইবাদতের

ছুটি বাতিল করে ফিরছেন এবাদত!

by cricbdadmin
0
7

অস্ট্রেলিয়া সফরের আগে চোট যেন পিছুই ছাড়ছে না বাংলাদেশ দলকে। একের পর এক পেসার ইনজুরিতে পড়ায় টিম ম্যানেজমেন্টকে নতুন করে...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD