Tuesday, May 19, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

৫০০ উইকেটের পর সাকিব- ‘পরিবার পাশে থাকলে সব সহজ লাগে’

August 25, 2025
in তারকার সংসার, ব্লগ, লিড স্টোরি, হেডলাইন সংবাদ
0 0
A A
৫০০ উইকেটের পর সাকিব- ‘পরিবার পাশে থাকলে সব সহজ লাগে’
0
SHARES
11
VIEWS
Share on FacebookShare on Twitter

অ্যান্টিগার স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে যখন সেন্ট কিটসের ইনিংসের ১৫তম ওভারে বল হাতে নিলেন সাকিব আল হাসান, তখন অনেকেই জানতেন এক বিশেষ মুহূর্ত আসন্ন। রিজওয়ানকে ফিরতি ক্যাচে আউট করেই ইতিহাস গড়লেন তিনি-টি-টোয়েন্টি ক্রিকেটে প্রথম বাঁহাতি বোলার হিসেবে ৫০০ উইকেট। তবে মাঠে নায়কোচিত উল্লাস দেখা গেলেও, ম্যাচ শেষে সাকিবের কণ্ঠে ঝরে পড়ল ভিন্ন এক সুর-শান্ত, পরিণত, দলের প্রতি দায়বদ্ধ।

রেকর্ডের দ্বারপ্রান্তে থেকেও প্রথম পাঁচ ম্যাচে কাঙ্ক্ষিত উইকেট পাননি সাকিব। এ বিষয়ে নিজের অনুভূতি জানাতে গিয়ে তিনি বলেন, ‘প্রথম কয়েক ম্যাচে আমি খুব বেশি বল করার সুযোগ পাইনি। এক-দুই ওভার করে বোলিং করায় মনে হচ্ছিল, হয়তো এ আসরে ৫০০ উইকেট ছোঁয়া কঠিন হয়ে যাবে। তখন ভেতরে ভেতরে একটু হতাশা এসেছিল। কিন্তু আমি জানতাম, ধৈর্য ধরতে হবে।’

অবশেষে ষষ্ঠ ম্যাচেই ৫০০-এর গণ্ডি পার করে ফেললেন সাকিব। স্বস্তির নিশ্বাস ফেলে তিনি বলেন, ‘এটি আমার জন্য দারুণ এক মুহূর্ত। দীর্ঘদিনের কঠোর পরিশ্রম ও ধৈর্যের ফল পেয়েছি। মাইলফলকটা ছোঁয়া সহজ ছিল না। তাই স্বস্তি লাগছে।’

ব্যক্তিগত রেকর্ডে ভাসলেও দলের জন্য অবদান রাখার কথাই বারবার উচ্চারণ করেছেন তিনি, ‘ব্যক্তিগত রেকর্ড সবসময় ভালো লাগে। তবে আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো দলের জয়। সুযোগ পেলেই অবদান রাখতে চাই। দলের সাফল্যের সঙ্গেই আসল আনন্দ।’

ক্যারিবিয়ান সফরে সাকিবের সঙ্গে রয়েছেন স্ত্রী ও সন্তানরা। সেই প্রসঙ্গও তুলে ধরলেন তিনি, ‘পরিবার পাশে থাকলে মানসিক চাপ অনেকটাই কমে যায়। সন্তানরা এখানে আছে, এটি আমার জন্য বড় পাওয়া। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে পরিবারের গুরুত্ব আরও বেড়ে যায়।’

অভিজ্ঞ এই অলরাউন্ডার মনে করেন, তার সাফল্যের পেছনে বছরের পর বছর ধরে করা প্রচেষ্টা ও শৃঙ্খলাই মূল ভূমিকা রেখেছে, ‘অনেক লম্বা ক্যারিয়ার পেরিয়ে আজ এখানে পৌঁছেছি। এখনও আমি শিখছি, চেষ্টা করছি। দলের প্রয়োজনে যখনই ডাক আসবে, আমি অবদান রাখব।’

Previous Post

৭ হাজার রান ও ৫০০ উইকেট: অনন্য কীর্তি সাকিবের

Next Post

নির্বাচন নিয়ে যা বললেন বিসিবি সভাপতি

Related Posts

বর্ষসেরা পুরস্কারে ফুটবল-হকির জয়জয়কার
অনান্য খেলা

বর্ষসেরা পুরস্কারে ফুটবল-হকির জয়জয়কার

9
মুশফিকের ইতিহাসগড়া ইনিংসে জয়ের সুবাস বাংলাদেশের
বিশেষ প্রতিবেদন

মুশফিকের ইতিহাসগড়া ইনিংসে জয়ের সুবাস বাংলাদেশের

7
এক সেঞ্চুরিতেই র‌্যাঙ্কিংয়ে বাজিমাত মুশফিকের
বিশেষ প্রতিবেদন

সিলেটে মুশফিকের সেঞ্চুরি, বাংলাদেশের ক্রিকেটে আরেক মাইলফলক

13
Next Post
বিসিবিতে শুরু বুলবুল অধ্যায়, নতুন চ্যালেঞ্জে প্রস্তুত

নির্বাচন নিয়ে যা বললেন বিসিবি সভাপতি

Discussion about this post

সর্বশেষ..

বর্ষসেরা পুরস্কারে ফুটবল-হকির জয়জয়কার

বর্ষসেরা পুরস্কারে ফুটবল-হকির জয়জয়কার

by cricbdadmin
0
9

বাংলাদেশের ক্রীড়াঙ্গনের সেরা পারফরমারদের স্বীকৃতি দিতে আবারও আয়োজন করছে বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশন (বিএসপিএ)। বর্ষসেরা ক্রীড়াবিদ-২০২৫ পুরস্কারের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ...

মুশফিকের ইতিহাসগড়া ইনিংসে জয়ের সুবাস বাংলাদেশের

মুশফিকের ইতিহাসগড়া ইনিংসে জয়ের সুবাস বাংলাদেশের

by cricbdadmin
0
7

সিলেট টেস্টে এখন পুরো নিয়ন্ত্রণ বাংলাদেশের হাতে। প্রথম ইনিংসে ব্যাটিং বিপর্যয়ের পরও লিটন দাসের দুর্দান্ত সেঞ্চুরি এবং বোলারদের নিয়ন্ত্রিত পারফরম্যান্সে...

এক সেঞ্চুরিতেই র‌্যাঙ্কিংয়ে বাজিমাত মুশফিকের

সিলেটে মুশফিকের সেঞ্চুরি, বাংলাদেশের ক্রিকেটে আরেক মাইলফলক

by cricbdadmin
0
13

বাকি দুই ফরম্যাট থেকে অবসর নিলেও টেস্ট ক্রিকেটে এখনো সমান উজ্জ্বল মুশফিকুর রহিম। লাল বলের ক্রিকেটে নিজের অভিজ্ঞতা ও ধারাবাহিকতার...

মুশফিক-লিটনের দাপটে পাহাড়সম লিড বাংলাদেশের

মুশফিক-লিটনের দাপটে পাহাড়সম লিড বাংলাদেশের

by cricbdadmin
0
10

সিলেট টেস্টের তৃতীয় দিনে ব্যাট হাতে পাকিস্তানি বোলারদের ওপর পুরোপুরি আধিপত্য বিস্তার করেছে বাংলাদেশ। দিনের শুরুতে অধিনায়ক নাজমুল হোসেন শান্তর...

মিরপুরে মুশফিক-লিটনের সেঞ্চুরি, বড় পুঁজির পথে বাংলাদেশ

সিলেটে লিটনের রেকর্ড

by cricbdadmin
0
5

সিলেট টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে আছেন লিটন দাস। তৃতীয় দিনের দ্বিতীয় সেশনের শুরুতেই কভার ড্রাইভে চার মেরে তুলে নেন...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD