Sunday, July 26, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

দক্ষিণ আফ্রিকায় ত্রিদেশীয় সিরিজ, ১৫ সদস্যের দল ঘোষণা বিসিবির

July 26, 2026
in বিশেষ প্রতিবেদন, লিড স্টোরি, হেডলাইন সংবাদ
0 0
A A
দক্ষিণ আফ্রিকায় ত্রিদেশীয় সিরিজ, ১৫ সদস্যের দল ঘোষণা বিসিবির
0
SHARES
1
VIEWS
Share on FacebookShare on Twitter

আগস্টজুড়ে ব্যস্ত সূচির মধ্যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এবার দক্ষিণ আফ্রিকা সফরের জন্য বাংলাদেশ ইমার্জিং দলের ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে। অস্ট্রেলিয়া সফরের টেস্ট দলের ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যেই প্রকাশ করা হয় ইমার্জিং দলের এই স্কোয়াড। দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিতব্য ত্রিদেশীয় সিরিজে অংশ নেওয়ার পাশাপাশি স্বাগতিকদের বিপক্ষে দুটি চারদিনের ম্যাচও খেলবে সফরকারী দল।

আগামী সোমবার (২৭ জুলাই) দক্ষিণ আফ্রিকার উদ্দেশে দেশ ছাড়বে বাংলাদেশ ইমার্জিং দল। ত্রিদেশীয় সিরিজে স্বাগতিক দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দলের পাশাপাশি অংশ নেবে ইউনিভার্সিটি স্পোর্টস সাউথ আফ্রিকা (ইউএসএসএ)।

বাংলাদেশ তাদের প্রথম ম্যাচ খেলবে ১ আগস্ট দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দলের বিপক্ষে। এরপর ৩ আগস্ট ইউএসএসএর মুখোমুখি হবে তারা। ৯ আগস্ট গ্রুপ পর্বের শেষ ম্যাচেও প্রতিপক্ষ থাকবে দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দল। গ্রুপ পর্ব শেষে পয়েন্ট তালিকার শীর্ষ দুই দল ১২ আগস্ট ফাইনালে মুখোমুখি হবে।

ত্রিদেশীয় সিরিজ শেষে দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দলের বিপক্ষে দুটি চারদিনের ম্যাচ খেলবে বাংলাদেশ। প্রথম ম্যাচ শুরু হবে ১৬ আগস্ট এবং দ্বিতীয় ও শেষ ম্যাচ ২৩ আগস্ট। সফর শেষে ২৭ আগস্ট দেশে ফিরবে বাংলাদেশ ইমার্জিং দল।

ঘোষিত দলে জায়গা পেয়েছেন আন্তর্জাতিক ক্রিকেটে অভিজ্ঞ কয়েকজন ক্রিকেটার। জাকির হাসান, শাহাদাত হোসেন দিপু, মাহিদুল ইসলাম ভূঁইয়া অঙ্কন ও আমিনুল ইসলাম বিপ্লব এরই মধ্যে বাংলাদেশ জাতীয় দলের হয়ে বিভিন্ন ফরম্যাটে প্রতিনিধিত্ব করেছেন।

এছাড়া বিপিএল ও ঘরোয়া ক্রিকেটে পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে দলে রাখা হয়েছে আবু হাসিম ও হাবিবুর রহমান সোহানকে। বয়সভিত্তিক ক্রিকেটে নিজেদের সামর্থ্যের প্রমাণ দেওয়া রহনতদৌলা বর্ষণ, ইকবাল হাসান ইমন ও চৌধুরী মোহাম্মদ রিজওয়ানও সুযোগ পেয়েছেন এই সফরে।

বাংলাদেশের ইমার্জিং দল
জাকির হাসান, মাহফিজুল ইসলাম, ইফতেখার হোসাইন ইফতি, শাহাদাত হোসাইন দিপু, সামিউন বশির রাতুল, মইন খান, রোহনাত দৌলা বর্ষণ, এনামুল হক, ইরফান শুক্কুর, মাহিদুল ইসলাম ভূঁইয়া অঙ্কন, ইকবাল হাসান ইমন, চৌধুরী মোহাম্মদ রিজওয়ান, আবু হাসিম, হাবিবুর রহমান সোহান, আমিনুল ইসলাম বিপ্লব।

 

Previous Post

প্রথম ম্যাচেই হৃদয়ের ছাপ, বল হাতে দুর্দান্ত সাকিব

Related Posts

সাকিবের ছন্দপতন, বড় হারে বিপাকে এমিরেটস
বিশেষ প্রতিবেদন

প্রথম ম্যাচেই হৃদয়ের ছাপ, বল হাতে দুর্দান্ত সাকিব

2
জাকের আলী অনিকের খেলা এখনও অনিশ্চিত
বিশেষ প্রতিবেদন

অস্ট্রেলিয়া সফরের দলে সৌম্য-জাকের, নতুন মুখ মুশফিক

7
বাংলাদেশ দলে হঠাৎ মিরাজ, বাদ পড়লেন কে?
বিশেষ প্রতিবেদন

ভারতকে সামনে রেখেই নতুন মিশন, লড়াইয়ের বার্তা মিরাজের

5

Discussion about this post

সর্বশেষ..

দক্ষিণ আফ্রিকায় ত্রিদেশীয় সিরিজ, ১৫ সদস্যের দল ঘোষণা বিসিবির

দক্ষিণ আফ্রিকায় ত্রিদেশীয় সিরিজ, ১৫ সদস্যের দল ঘোষণা বিসিবির

by cricbdadmin
0
1

আগস্টজুড়ে ব্যস্ত সূচির মধ্যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এবার দক্ষিণ আফ্রিকা সফরের জন্য বাংলাদেশ ইমার্জিং দলের ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা...

সাকিবের ছন্দপতন, বড় হারে বিপাকে এমিরেটস

প্রথম ম্যাচেই হৃদয়ের ছাপ, বল হাতে দুর্দান্ত সাকিব

by cricbdadmin
0
2

তাসকিন আহমেদের পরিবর্তে দলে নেওয়া হয়েছিল তাকে। সুযোগটা ছিল হঠাৎই, কিন্তু সেটিকে মনে রাখার মতো করে রাঙালেন তাওহিদ হৃদয়। জাফনা...

জাকের আলী অনিকের খেলা এখনও অনিশ্চিত

অস্ট্রেলিয়া সফরের দলে সৌম্য-জাকের, নতুন মুখ মুশফিক

by cricbdadmin
0
7

অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ঘোষিত ১৫ সদস্যের দলে সবচেয়ে বড়...

বাংলাদেশ দলে হঠাৎ মিরাজ, বাদ পড়লেন কে?

ভারতকে সামনে রেখেই নতুন মিশন, লড়াইয়ের বার্তা মিরাজের

by cricbdadmin
0
5

প্রায় এক বছরের অপেক্ষার পর অবশেষে বাংলাদেশ সফরে আসতে যাচ্ছে ভারত। ২০২৫ সালের আগস্ট-সেপ্টেম্বরে বিরাট কোহলি-রোহিত শর্মাদের বাংলাদেশ সফরের কথা...

বিশ্বকাপ শেষ ইবাদতের

ছুটি বাতিল করে ফিরছেন এবাদত!

by cricbdadmin
0
7

অস্ট্রেলিয়া সফরের আগে চোট যেন পিছুই ছাড়ছে না বাংলাদেশ দলকে। একের পর এক পেসার ইনজুরিতে পড়ায় টিম ম্যানেজমেন্টকে নতুন করে...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD