Tuesday, June 9, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

বেতন নিয়ে উত্তাল লঙ্কান ক্রিকেট

April 29, 2021
in বিশেষ প্রতিবেদন, লিড স্টোরি, হেডলাইন সংবাদ
0 0
A A
বেতন নিয়ে উত্তাল লঙ্কান ক্রিকেট
0
SHARES
6
VIEWS
Share on FacebookShare on Twitter

বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় টেস্ট ম্যাচটি খেলতে নামার আগে উত্তাল শ্রীলঙ্কান ক্রিকেট।অবশ্য সমস্যার শুরু সেই জানুয়ারি থেকেই। বছরের শুরু থেকেই কেন্দ্রীয় চুক্তি নেই লঙ্কান ক্রিকেটাররা। এরপর গত চার মাস ধরে খেলছেন কেন্দ্রীয় চুক্তি ছাড়া। এবার নড়ে চড়ে বসলেন দিমুথ করুণারত্নেরা। বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় টেস্টের আগে চাপ বাড়ালেন তারা।

এ অবস্থায় বেতন নিয়ে ঝামেলায় শ্রীলঙ্কান ক্রিকেটাররা বার্ষিক চুক্তিতে স্বাক্ষর করতে অস্বীকার করেছেন। যে কারণে দেশটির ক্রিকেটেও প্রভাব পড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। সবশেষ চুক্তিতে বোর্ডের শীর্ষ ক্যাটাগরির ক্রিকেটার পেতেন ১ লাখ ৩০ হাজার ডলার। কিন্তু বর্তমান চুক্তিতে তাদের পাওয়ার কথা মাত্র ৪৫ হাজার ডলার। প্রায় অর্ধেকেরও বেশি বেতন কমে যাচ্ছে। এ কারণেই বিদ্রোহেরও শঙ্কাতেও আছে লঙ্কান ক্রিকেট।

এর আগে সিনিয়রিটি পেমেন্ট হিসেবে প্রতি ম্যাচে বাড়তি অর্থ পেতেন ক্রিকেটাররা। যার ভিত্তি হতো তাদের টেস্ট ম্যাচের সংখ্যা। ২০ টেস্ট খেলা একজন পেতেন বাড়তি ৫০০ ডলার, সংখ্যাটা ৪০ হলে অর্থের অঙ্কটা বেড়ে যেতো ৭৫০, ৬০ হলে ১০০০ আর ৮০ হলে ২০০০ ডলার পেতেন প্রতিজন ক্রিকেটার। এবার সেই বাড়তি অর্থের ব্যবস্থা বন্ধ করে দিয়েছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড। এরপরই দেশটির সিনিয়র ক্রিকেটাররা প্রতিবাদী হয়ে উঠেছেন।

শীর্ষ ক্যাটাগরির প্রাপ্য অর্থ অবশ্য এক লাখ ডলারে নামিয়ে আনা হয়েছে। শেষ দুই বছরে শ্রীলঙ্কার হয়ে দুর্দান্ত টেস্ট পারফরম্যান্স দেওয়া সুরাঙ্গা লাকমাল বাদ পড়বেন এক লাখ ডলার পাওয়াদের তালিকা থেকে। কারণ লাকমাল এখন শুধুমাত্র টেস্টেই খেলছেন। অন্য দুই ফরম্যাট থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন।

এ অবস্থায় চুক্তির প্রস্তাবের পর নিজেদের করণীয় কী, এ নিয়ে ক্রিকেটাররা তাদের আইনজীবির সঙ্গে আলোচনা করছেন। বাংলাদেশ সিরিজের আগে এক টেলিকনফারেন্সে এনিয়ে বিস্তারিত ক্রিকেটারদের বুঝিয়ে দিয়েছেন-লঙ্কান ক্রিকেট ব্যবস্থাপক টম মুডি। অবশ্য ক্রিকেটাররা জানাচ্ছেন-চুক্তির বেশ কিছু ধারা মুডি নিজেই ঠিকমতো বোঝাতে পারেননি। সব মিলিয়ে মুমিনলে হকদের মুখোমুখি হওয়ার আগে উত্তাল লঙ্কান ক্রিকেট।

Previous Post

দ্বিতীয় টেস্টের দল ঘোষণা বাংলাদেশের

Next Post

শরিফুলের টেস্ট অভিষেক, বোলিংয়ে বাংলাদেশ

Related Posts

‘বাংলাদেশের সঙ্গে খেলাটা সবসময়ই চ্যালেঞ্জিং’
বিশেষ প্রতিবেদন

‘বাংলাদেশের সঙ্গে খেলাটা সবসময়ই চ্যালেঞ্জিং’

8
নির্বাচনের পরদিনই পদত্যাগ করলেন বিসিবি পরিচালক
বিশেষ প্রতিবেদন

নির্বাচনের পরদিনই পদত্যাগ করলেন বিসিবি পরিচালক

4
হাবিবুরের রেকর্ড গড়া শতকে দারুণ জয় লিজেন্ডসদের
ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগ

হাবিবুরের রেকর্ড গড়া শতকে দারুণ জয় লিজেন্ডসদের

4
Next Post
শরিফুলের টেস্ট অভিষেক, বোলিংয়ে বাংলাদেশ

শরিফুলের টেস্ট অভিষেক, বোলিংয়ে বাংলাদেশ

Discussion about this post

সর্বশেষ..

‘বাংলাদেশের সঙ্গে খেলাটা সবসময়ই চ্যালেঞ্জিং’

‘বাংলাদেশের সঙ্গে খেলাটা সবসময়ই চ্যালেঞ্জিং’

by cricbdadmin
0
8

আর কয়েক ঘণ্টা পরই ফুটবল বিশ্বকাপের উন্মাদনায় ডুবে যাবে পুরো পৃথিবী। শহরের মোড় থেকে সামাজিক যোগাযোগমাধ্যম, অফিসের আড্ডা থেকে রাতজাগা...

নির্বাচনের পরদিনই পদত্যাগ করলেন বিসিবি পরিচালক

নির্বাচনের পরদিনই পদত্যাগ করলেন বিসিবি পরিচালক

by cricbdadmin
0
4

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নতুন কমিটি গঠনের পরদিনই এলো প্রথম বড় পরিবর্তনের খবর। পরিচালক পদ থেকে সরে দাঁড়ালেন মীর শাকরুল আলম...

হাবিবুরের রেকর্ড গড়া শতকে দারুণ জয় লিজেন্ডসদের

হাবিবুরের রেকর্ড গড়া শতকে দারুণ জয় লিজেন্ডসদের

by cricbdadmin
0
4

ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগে অনেক বড় ইনিংস দেখা গেছে, অনেক বিধ্বংসী ব্যাটিংও হয়েছে। কিন্তু কিছু কিছু ইনিংস থাকে, যেগুলো শুধু...

বাংলাদেশ দলে হঠাৎ মিরাজ, বাদ পড়লেন কে?

ঘরের মাঠের সুযোগ কাজে লাগাতে চান মিরাজ

by cricbdadmin
0
11

আন্তর্জাতিক ক্রিকেটের আবহে ফের ফিরছে বাংলাদেশ। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে মঙ্গলবার শুরু হচ্ছে বাংলাদেশ-অস্ট্রেলিয়া ওয়ানডে সিরিজ। সিরিজের প্রথম ম্যাচের...

দ্রুততম সেঞ্চুরির রেকর্ড লিজেন্ডস তারকা হাবিবুরের

দ্রুততম সেঞ্চুরির রেকর্ড লিজেন্ডস তারকা হাবিবুরের

by cricbdadmin
0
13

ইউল্যাব মাঠে যখন হাবিবুর রহমান সোহানের ব্যাট হাতে নামেন, তখন ম্যাচটি ছিল আর দশটা ঢাকা প্রিমিয়ার লিগের ম্যাচের মতোই। মাত্র...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD