Monday, May 25, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

হতাশ করা দিন সাকিবের!

October 11, 2025
in ব্লগ, লিড স্টোরি, হেডলাইন সংবাদ
0 0
A A
সিপিএলে দল পেলেন সাকিব
0
SHARES
5
VIEWS
Share on FacebookShare on Twitter

ব্যাট হাতে শূন্য, বল হাতে ব্যর্থতা- এমন এক দিনে মাঠ ছাড়লেন সাকিব আল হাসান। কানাডার সুপার সিক্সটিতে মন্ট্রিয়াল রয়েল টাইগার্সের হয়ে নামা বাংলাদেশি অলরাউন্ডারের দিনটি ছিল একেবারেই দুঃস্বপ্নের মতো। ব্যাট হাতে গোল্ডেন ডাকের পাশাপাশি তার করা একমাত্র ওভারে উঠেছে ২৭ রান।

ভ্যানকুভারে অনুষ্ঠিত ম্যাচে স্বাগতিক ভ্যানকুভার নাইটস টস জিতে আগে ব্যাট করতে নেমে ১০ ওভারে রানের পাহাড় গড়ে। নির্ধারিত ওভারে ৪ উইকেট হারিয়ে তারা সংগ্রহ করে ২০৬ রান, টি–টেন ক্রিকেটে যা একেবারেই বিরল দৃশ্য!

দলের পক্ষে ব্যাট হাতে ঝড় তোলেন নিউজিল্যান্ডের ২৫ বছর বয়সী ব্যাটার ম্যাক্স চু। মাত্র ২৩ বলের ইনিংসে তিনি করেন ৮২ রান, স্ট্রাইক রেট ছিল ৩৫৬.৫২। তাঁর ইনিংসে ছিল ৬টি চার ও ৯টি ছক্কা। উদ্বোধনী জুটিতে নোমান আনোয়ারের সঙ্গে গড়ে তোলেন ১৪০ রানের বিস্ময়কর পার্টনারশিপ, মাত্র ৬ ওভারে!

নোমানও ছিলেন বিধ্বংসী মেজাজে, ১৭ বলে করেন ৪৪ রান। অধিনায়ক ডোয়াইন প্রিটোরিয়াস যোগ করেন ১৪ বলে ৫৩, যেখানে ছিল এক চার ও সাতটি ছক্কা। এই তিনজনের ঝড়ে সাকিবের নেতৃত্বাধীন বোলিং ইউনিট পুরোপুরি বিধ্বস্ত হয়ে পড়ে।

ইনিংসের পঞ্চম ওভারে বল হাতে আসেন সাকিব আল হাসান। কিন্তু তার ওভারটি যেন রানের উৎসবে পরিণত হয়। দুটি ছক্কা ও দুটি চারের পাশাপাশি ওয়াইডে অতিরিক্ত চার রান দিয়ে সেই এক ওভারেই ব্যয় করেন ২৭ রান। এর পর থেকে আর তাঁকে বল হাতে দেখা যায়নি। দলের হয়ে কিছুটা সান্ত্বনা এনে দেন ইসুরু উদানা ও রায়ান হিগিন্স—দুজনেই নেন দুটি করে উইকেট।

বিপুল লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা যদিও দুর্দান্ত করেছিল মন্ট্রিয়াল রয়েল টাইগার্স। প্রথম ১৩ বলেই দল তোলে ৪৯ রান। জশ ব্রাউনের ব্যাটে আসে আগ্রাসী ১০ বলে ৩৯ রান। কিন্তু তাঁর বিদায়ের পরেই ব্যাটিং লাইনআপ ভেঙে পড়ে।

মাঝের সারিতে কেউই দাঁড়াতে পারেননি-নিক হবসন, দিলপ্রিত বাজওয়া, হিগিন্স কিংবা অধিনায়ক সাকিব, কেউই দলকে টেনে তুলতে পারেননি। বালতেজ সিংয়ের বলে নোমান আনোয়ারের হাতে ক্যাচ দিয়ে প্রথম বলেই আউট হন সাকিব, রানের খাতা খুলতে না পেরেই ফিরে যান ডাগআউটে।

শেষ পর্যন্ত ১০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১২৬ রানে থামে মন্ট্রিয়াল টাইগার্সের ইনিংস। ফলে ৮০ রানের বিশাল ব্যবধানে জয় পায় ভ্যানকুভার নাইটস। তাদের হয়ে তিনটি করে উইকেট নিয়েছেন বালতেজ সিং, তাজিন্দর সিং ও অধিনায়ক ডোয়াইন প্রিটোরিয়াস।

Previous Post

সিরিজে টিকে থাকার লড়াই আজ বাংলাদেশের

Next Post

মানুষ আমাকে ভালোবাসে: নাসির

Related Posts

‘আমাদের সেমিফাইনালে খেলা উচিত ছিল’
বিশেষ প্রতিবেদন

চোট, চাপ আর প্রত্যাশা- সব সামলে বিশ্বকাপ

7
টানা ৭ জয়ে উড়ল বাংলাদেশ
বিশেষ প্রতিবেদন

লর্ডসে খেলার স্বপ্ন নিয়ে নতুন মিশন

4
জয় ১৬৯-সেঞ্চুরির পথে মুমিনুল, দিনভর দাপট বাংলাদেশের
বিশেষ প্রতিবেদন

বদলে যাওয়া বাংলাদেশের বড় স্বপ্ন

7
Next Post
টি-টেন লিগে নাসির, সঙ্গে ৫ টাইগার ক্রিকেটার

মানুষ আমাকে ভালোবাসে: নাসির

Discussion about this post

সর্বশেষ..

‘আমাদের সেমিফাইনালে খেলা উচিত ছিল’

চোট, চাপ আর প্রত্যাশা- সব সামলে বিশ্বকাপ

by cricbdadmin
0
7

ইংল্যান্ড ও ওয়েলসে অনুষ্ঠিত হবে ২০২৬ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ। তার আগে নিজেদের প্রস্তুতিটা আরেকটু ঝালিয়ে নিতে স্কটল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ খেলবে...

টানা ৭ জয়ে উড়ল বাংলাদেশ

লর্ডসে খেলার স্বপ্ন নিয়ে নতুন মিশন

by cricbdadmin
0
4

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে প্রস্তুতির শেষ ধাপে পৌঁছে গেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। ইংল্যান্ডে বিশ্বকাপ খেলতে যাওয়ার আগে স্কটল্যান্ডে...

জয় ১৬৯-সেঞ্চুরির পথে মুমিনুল, দিনভর দাপট বাংলাদেশের

বদলে যাওয়া বাংলাদেশের বড় স্বপ্ন

by cricbdadmin
0
7

একসময় অস্ট্রেলিয়া সফর মানেই ছিল বাংলাদেশের জন্য কঠিন বাস্তবতার মুখোমুখি হওয়া। প্রতিপক্ষের গতি, বাউন্স আর আক্রমণাত্মক ক্রিকেটের সামনে টিকে থাকাই...

নতুন আত্মবিশ্বাসে বিশ্বকাপ মিশনে জ্যোতিরা

নতুন আত্মবিশ্বাসে বিশ্বকাপ মিশনে জ্যোতিরা

by cricbdadmin
0
7

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে এবার ভিন্ন এক মানসিকতা নিয়েই মাঠে নামতে চায় বাংলাদেশ। অতীতের মতো শুধু প্রতিদ্বন্দ্বিতা নয়, ম্যাচ...

শান্তর সেঞ্চুরি, তাইজুলের পাঁচ উইকেট-ডিপিএলে তারকাদের দাপট

শান্তর সেঞ্চুরি, তাইজুলের পাঁচ উইকেট-ডিপিএলে তারকাদের দাপট

by cricbdadmin
0
5

পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজের ব্যস্ততা শেষ করেই জাতীয় দলের কয়েকজন তারকা ক্রিকেটার ফিরেছেন ঢাকা প্রিমিয়ার লিগে। আর ফিরেই নিজেদের উপস্থিতি...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD