Monday, June 15, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

সুপার ওভার নাটকে ভারতকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ

November 21, 2025
in বিশেষ প্রতিবেদন, ব্লগ, লিড স্টোরি, হেডলাইন সংবাদ
0 0
A A
সুপার ওভার নাটকে ভারতকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ
0
SHARES
10
VIEWS
Share on FacebookShare on Twitter

এক নাটকীয় ম্যাচে নিজেদের ভুলের খেসারত গুনে জয়ের প্রথম সুযোগ হাতছাড়া করেছিল বাংলাদেশ। ১৯৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ভারত শেষ পর্যন্ত সমান ১৯৪ রানে থামে।

তারপরই ম্যাচ গড়ায় সুপার ওভারে। সেই পর্বে নায়ক রিপন মন্ডল। তার পরপর দুই বলে জোড়া আঘাতে ভারত উড়ে যায়। মাত্র দুই বলেই দুই উইকেট হারিয়ে ভারত অল আউট হয়ে গেলে বাংলাদেশের সামনে লক্ষ্য দাঁড়ায় একমাত্র ১ রান। যদিও সেই অতিসহজ লক্ষ্যও রীতিমতো চাপের হয়ে উঠেছিল, শেষ পর্যন্ত এক ওয়াইড দিয়েই জয় নিশ্চিত করে ফেলে আকবর আলীদের দল এবং জায়গা করে নেয় এশিয়া কাপ রাইজিং স্টার্সের ফাইনালে।

এর আগে বাংলাদেশ প্রথমে ব্যাট করে ৬ উইকেট হারিয়ে সংগ্রহ গড়ে ১৯৪ রান। ম্যাচের শুরুতেই সোহান ও জিসান আলমের আগ্রাসী ওপেনিং জুটি দলকে এনে দেয় ঝড়ো সূচনা; মাত্র ৪.২ ওভারে আসে ৪৩ রান। জিসান ১৪ বলে ২৬ রান করে ফিরলেও সোহান এক প্রান্ত আগলে রাখেন। ৪৬ বলে তার ৬৫ রানের ইনিংসের ওপর ভর করেই স্কোরবোর্ড এগোতে থাকে।

মাঝের সারিতে জাওয়াদ আবরার, আকবর আলী, আবু হায়দার রনি ও অঙ্কন সেভাবে সুবিধা করতে না পারলেও সপ্তম উইকেটে মেহরব হোসেন ও ইয়াসির আলীর ৬৪ রানের জুটি বাংলাদেশের সংগ্রহকে বড় করে তোলে। মেহরব ১৮ বলে অপরাজিত ৪০ রানে থাকেন এবং ইয়াসির যোগ করেন ৯ বলে ১৭ রান। ভারতের হয়ে দুটি উইকেট তুলে নেন গুরজাপনিত সিং; একটি করে পান হার্শ দুবে, সুয়াশ শর্মা, রামানদীপ সিং ও নামান ধীর।

কাতারের দোহায়  ১৯৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ভারত ওপেনিং জুটিতে তোলে ৫৩ রান। ভৈবভ সূর্যবংশী মাত্র ১৫ বলে ৩৮ রানের ঝড়ো ইনিংস খেলে দলকে এগিয়ে নেন, প্রিয়াংশ আরিয়া যোগ করেন ২৩ বলে ৪৪ রান। তবে নামান ধীর ব্যর্থ হন এবং দ্রুত উইকেট হারানোয় চাপ বাড়তে থাকে। অধিনায়ক জিতেশ শর্মার ২৩ বলে ৩৩ রানের ইনিংস দলকে লড়াইয়ে রাখলেও মাঝের অংশে ধারাবাহিকতা পাওয়া যায়নি। নেহাল ওয়াদহেরা ও রামানদীপ সিং পাঁচ নম্বর উইকেটে ২৬ রান যোগ করে ম্যাচ জমিয়ে তোলেন। শেষ পর্যন্ত নেহাল ও হার্শ দুবের ব্যাটে ভারত ম্যাচটিকে টাই করতে সক্ষম হয়।

শেষ ৩ ওভারে ভারতের প্রয়োজন ছিল ৩৯ রান, হাতে ছিল ৪ উইকেট। আব্দুল গাফফারের ১৮তম ওভার থেকে আসে ১০ রান। এরপর ১৯তম ওভারে বল হাতে আসেন রিপন মন্ডল। সমীকরণ তখন ১২ বলে ২১। এই ওভারের দ্বিতীয় বলেই নেহাল ওয়াদহেরার ক্যাচ ফেলে দেন অধিনায়ক আকবর আলী; পরের বলেই রিপন আউট করেন রামানদীপকে। জিসানের দুর্দান্ত ক্যাচে রামানদীপ ১১ বলে ১৭ রানে ফিরে গেলে ভারতের স্কোরচাপ আরও বেড়ে যায়।

সেই ওভার থেকে মাত্র ৫ রান তুলতে পারে তারা। শেষ ওভারে রাকিবুল হাসানের করা বলে ভারতের দরকার ছিল ১৬ রান; তারা নেয় ১৫। শেষ বলে চার মারলেই জয় পেত ভারত, কিন্তু হার্শ দুবে লং–অন দিয়ে এক রান নিলে ওভারথ্রু থেকে অতিরিক্ত দুই রান আসে এবং ম্যাচটি টাই হয়।

এই নাটকীয় সমীকরণের শেষ অধ্যায়টি হয় সুপার ওভারে। রিপন মন্ডলের আগ্রাসী বোলিংয়ে ভারত মাত্র দুই বলেই দু’টি উইকেট হারিয়ে অল–আউট হয়ে পড়ে। সেই লক্ষ্য তাড়া করতে নেমে বাংলাদেশ কিছুটা নার্ভাস হলেও এক ওয়াইড দিয়েই প্রয়োজনীয় রান নিয়ে নেয়, আর রুদ্ধশ্বাস লড়াই পাড়ি দিয়ে ফাইনালের পথে এগিয়ে যায় আকবর আলীদের দল।

Previous Post

সাকিবকে ছুঁয়ে নতুন উচ্চতায় তাইজুল

Next Post

মুমিনুল–মুশফিকের শতরানের জুটি, বড় লিড বাংলাদেশের

Related Posts

চার বছর পর ফিরেই সিরিজসেরা, উচ্ছ্বসিত মোসাদ্দেক
বিশেষ প্রতিবেদন

চার বছর পর ফিরেই সিরিজসেরা, উচ্ছ্বসিত মোসাদ্দেক

6
জয় দিয়ে বিশ্বকাপ শুরু বাংলাদেশের মেয়েদের
বিশেষ প্রতিবেদন

জয় দিয়ে বিশ্বকাপ শুরু বাংলাদেশের মেয়েদের

7
শরিফুলের ৬ উইকেট, তবু রুদ্ধশ্বাস জয় অস্ট্রেলিয়ার 
বিশেষ প্রতিবেদন

শরিফুলের ৬ উইকেট, তবু রুদ্ধশ্বাস জয় অস্ট্রেলিয়ার 

9
Next Post
মুমিনুল–মুশফিকের শতরানের জুটি, বড় লিড বাংলাদেশের

মুমিনুল–মুশফিকের শতরানের জুটি, বড় লিড বাংলাদেশের

Discussion about this post

সর্বশেষ..

চার বছর পর ফিরেই সিরিজসেরা, উচ্ছ্বসিত মোসাদ্দেক

চার বছর পর ফিরেই সিরিজসেরা, উচ্ছ্বসিত মোসাদ্দেক

by cricbdadmin
0
6

সিরিজের শেষ ম্যাচে জয়টা খুব কাছ থেকে ছুঁয়েও পাওয়া হলো না বাংলাদেশের। মিরপুরে রুদ্ধশ্বাস লড়াইয়ের পর অস্ট্রেলিয়ার কাছে ১ উইকেটে...

জয় দিয়ে বিশ্বকাপ শুরু বাংলাদেশের মেয়েদের

জয় দিয়ে বিশ্বকাপ শুরু বাংলাদেশের মেয়েদের

by cricbdadmin
0
7

বিশ্বকাপের প্রথম ম্যাচে জয় পাওয়াটা অনেক সময় পুরো টুর্নামেন্টের গতিপথ বদলে দিতে পারে। বাংলাদেশ নারী দলের জন্যও নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচটি...

শরিফুলের ৬ উইকেট, তবু রুদ্ধশ্বাস জয় অস্ট্রেলিয়ার 

শরিফুলের ৬ উইকেট, তবু রুদ্ধশ্বাস জয় অস্ট্রেলিয়ার 

by cricbdadmin
0
9

হোয়াইটওয়াশের স্বপ্নটা খুব কাছেই ছিল বাংলাদেশের। ম্যাচের বেশিরভাগ সময় নিয়ন্ত্রণে রেখে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে অস্ট্রেলিয়াকে হারানোর সুবাসও পাচ্ছিল...

অস্ট্রেলিয়ার সামনে ২৭৫ রানের চ্যালেঞ্জ বাংলাদেশের

অস্ট্রেলিয়ার সামনে ২৭৫ রানের চ্যালেঞ্জ বাংলাদেশের

by cricbdadmin
0
8

অস্ট্রেলিয়াকে হোয়াইটওয়াশ করার ম্যাচে শুরুটা ছিল আগের দুই ম্যাচের মতোই হতাশার। প্রথম ওভারেই উইকেট হারানো, এরপর নিয়মিত বিরতিতে টপঅর্ডারের ব্যাটারদের...

বাংলাদেশ দলে হঠাৎ মিরাজ, বাদ পড়লেন কে?

যে কারণে দলের বাইরে মিরাজ

by cricbdadmin
0
5

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়ের অন্যতম নায়ক মেহেদি হাসান মিরাজ। কিন্তু হোয়াইটওয়াশ মিশনের ম্যাচে মাঠেই নামতে পারলেন না বাংলাদেশ অধিনায়ক। সিরিজের...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD