Sunday, April 19, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

সন্ধ্যায় মিরপুরে মুখোমুখি বাংলাদেশ-জিম্বাবুয়ে

September 13, 2019
in নিউজ, ব্রেকিং নিউজ, ব্লগ, সব বিভাগ, সর্বশেষ সংবাদ, হেডলাইন সংবাদ
0 0
A A
সাকিবের ভাবনায় শুধুই একটি শব্দ-জয়
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

ক্রিকবিডি২৪.কম রিপোর্ট

চট্টগ্রাম টেস্টে হারের স্মৃতি এখনো মিলিয়ে যায়নি! তার আগেই আজ শুক্রবার ফের মাঠে নামছে বাংলাদেশ ক্রিকেট দল। ওভাই ক্রিকেট টি-টুয়েন্টি সিরিজের উদ্বোধনী ম্যাচে টাইগারদের প্রতিপক্ষ জিম্বাবুয়ে। এই লড়াইয়ের আরেক দল আফগানিস্তান।

ত্রিদেশীয় টি-টুয়েন্টি সিরিজে নতুন জার্সিতে মাঠে দেখা যাবে বাংলাদেশ দলকে। গাঢ়-সবুজ জার্সিতে বুকের অংশে বাড়ানো হয়েছে লালচে রং। গতকাল ট্রফি উন্মোচনের সময় সাকিব আল হাসানের গায়ে দেখা যায় নতুন ঐ জার্সি।

এখন অব্দি বাংলাদেশ-জিম্বাবুয়ে টি-টুয়েন্টিতে মুখোমুখি হয়েছে ৯বার। যারমধ্যে টাইগাররা জিতেছে ৫টিতে। এদিকে সফরকারীদের জয় ৪টিতে। এদিক দিয়ে একটু এগিয়ে স্বাগতিকরা। কিন্তু ব্যাপারটি মোটেই আমলে নিচ্ছেন না জিম্বাবুয়ে অধিনায়ক হ্যামিল্টন মাসাকাদজা, ‘হ্যাঁ। কেননা ম্যাচের ফরম্যাট যত ছোট হবে, দলগুলোর ব্যবধান ততই কমে আসবে। টি-টোয়েন্টি এমন একটি ফরম্যাট, যেখানে যে কেউ একাই ম্যাচ টেনে নিতে পারে ও ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারে। সব মিলিয়ে এই ফরম্যাটে বড় দল কিংবা ছোট দল বলে কিছু নেই।’

শুক্রবার জিম্বাবুয়ের চেয়ে এগিয়ে থাকছে র‌্যাংকিংয়ে। এ তালিকায় জিম্বাবুয়ে আছে ১৪ নম্বরে। আর বাংলাদেশ আছে ১০ নম্বরে। এটাকে পুঁজি করেই টাইগারদের চোখ শুধুই জয়ে। স্বাগতিকরা জানে একটি জয় পাল্টে দিতে পারে দৃশ্যপট।

তবে জিম্বাবুয়ের কিছু হারানোর নেই। নির্ভার হয়েই খেলবে তারা। এই সিরিজ দিয়েই আন্তর্জাতিক ক্রিকেটকে গুডবাই বললেন অধিনায়ক হ্যামিল্টন মাসাকাদজা। প্রস্তুতি ম্যাচে জয় দিয়ে তার দল বুঝিয়ে দিয়েছে সহজে হার মানছে না!

শুক্রবার ছুটির দিনে মিরপুর শেরে বাংলায় বাংলাদেশ-জিম্বাবুয়ে টি-টুয়েন্টি লড়াই শুরু সন্ধ্যা সাড়ে ৬টা থেকে।

ত্রিদেশীয় টি-টুয়েন্টি সিরিজ
উদ্বোধনী ম্যাচ
বাংলাদেশ-জিম্বাবুয়ে
সরাসরি সন্ধ্যা সাড়ে ৬টা
বিটিভি, জিটিভি, মাছরাঙা ও স্টার স্পোর্টস সিলেক্ট ২

Previous Post

একটি জয়ের খোঁজে বাংলাদেশ

Next Post

অভিষেকে তাইজুলের প্রথম বলে উইকেট

Related Posts

প্রথমবারের মতো টিভিতে ঢাকা প্রিমিয়ার লিগ
বিশেষ প্রতিবেদন

দলবদলের প্রথম দিনে কে কোন দলে

3
বদলের হাওয়া বিসিবিতে, বেতন ৬৫ হাজার, ম্যাচ ফি এক লাখ
বিশেষ প্রতিবেদন

পূর্বাচল স্টেডিয়ামের নকশায় পরিবর্তনের ইঙ্গিত দিলেন তামিম

8
লিগ শুরু নিয়ে স্বস্তির বার্তা মাহমুদউল্লাহর
বিশেষ প্রতিবেদন

লিগ শুরু নিয়ে স্বস্তির বার্তা মাহমুদউল্লাহর

10
Next Post
তাইজুলের বিশ্বরেকর্ড, ‘ডবল ধোলাই’ জিম্বাবুয়ে

অভিষেকে তাইজুলের প্রথম বলে উইকেট

Discussion about this post

সর্বশেষ..

প্রথমবারের মতো টিভিতে ঢাকা প্রিমিয়ার লিগ

দলবদলের প্রথম দিনে কে কোন দলে

by cricbdadmin
0
3

ঢাকা প্রিমিয়ার লিগের দলবদল মানেই প্রতি মৌসুমে নতুন সমীকরণ, নতুন হিসাব-নিকাশ। তবে এবারের সংক্ষিপ্ত দলবদলের প্রথম দিনেই যেন স্পষ্ট হয়ে...

বদলের হাওয়া বিসিবিতে, বেতন ৬৫ হাজার, ম্যাচ ফি এক লাখ

পূর্বাচল স্টেডিয়ামের নকশায় পরিবর্তনের ইঙ্গিত দিলেন তামিম

by cricbdadmin
0
8

পূর্বাচলে আন্তর্জাতিক মানের একটি নতুন ক্রিকেট স্টেডিয়াম নির্মাণের পরিকল্পনা দীর্ঘদিন ধরে চললেও এর অগ্রগতি এখনো ধীরগতির। শনিবার প্রকল্পটির সর্বশেষ অবস্থা...

লিগ শুরু নিয়ে স্বস্তির বার্তা মাহমুদউল্লাহর

লিগ শুরু নিয়ে স্বস্তির বার্তা মাহমুদউল্লাহর

by cricbdadmin
0
10

ঢাকা প্রিমিয়ার লিগ ঘিরে দীর্ঘদিনের অনিশ্চয়তার অবসান ঘটিয়ে শুরু হয়েছে দলবদল কার্যক্রম। শনিবার প্রথম দিনেই প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের হয়ে...

‘ক্যাপ্টেনস কার্ড’, অধিনায়কদের জন্য আজীবন সুবিধা

ক্যাপ্টেনস কার্ডে ‘বৈষম্য’ দেখছেন তাপস বৈশ্য

by cricbdadmin
0
7

সাবেক অধিনায়কদের সম্মান জানাতে নতুন উদ্যোগ হিসেবে ‘ক্যাপ্টেনস কার্ড’ চালু করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দেশের হয়ে অন্তত একটি আন্তর্জাতিক...

বাংলাদেশের বিপক্ষে সিরিজে পাকিস্তানের দলে নতুন চমক

বাংলাদেশের বিপক্ষে সিরিজে পাকিস্তানের দলে নতুন চমক

by cricbdadmin
0
8

বাংলাদেশের বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজকে সামনে রেখে পাকিস্তান ক্রিকেট দল ঘোষণা করেছে পিসিবি। দল ঘোষণা থেকে শুরু করে কোচিং স্টাফে...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD