Saturday, June 20, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

শেষ ম্যাচেও নেই লিটন, নেতৃত্বে থাকছেন হৃদয়

June 20, 2026
in বিশেষ প্রতিবেদন, মাঠের বাইরে, লিড স্টোরি, হেডলাইন সংবাদ
0 0
A A
চাপের মধ্যেই শক্তি খুঁজছেন বাংলাদেশ অধিনায়ক
0
SHARES
5
VIEWS
Share on FacebookShare on Twitter

অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশের জন্য দুঃসংবাদের তালিকা যেন দীর্ঘই হচ্ছে। প্রথম দুই ম্যাচে পরাজয়ের পর সিরিজ হার নিশ্চিত হয়েছে আগেই। তার ওপর শেষ ম্যাচেও পাওয়া যাচ্ছে না নিয়মিত অধিনায়ক লিটন দাসকে। চোটের কারণে সিরিজের প্রথম দুই ম্যাচে মাঠের বাইরে থাকা এই ব্যাটার রোববার তৃতীয় ও শেষ ম্যাচেও খেলতে পারছেন না।

ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে চোটে পড়েন লিটন। ব্যাটিং করার সময় বাম পায়ের কাফে সমস্যা অনুভব করে একপর্যায়ে মাঠ ছাড়তে বাধ্য হন তিনি। পরে আবার ব্যাট হাতে নেমে ব্যক্তিগত ফিফটির খরা কাটালেও ম্যাচ শেষে তার শারীরিক অবস্থা নিয়ে আশাবাদী কোনো বার্তা দিতে পারেননি দলের ফিজিও। পরিস্থিতি বিবেচনায় টি-টোয়েন্টি সিরিজ শুরুর আগেই দলে ডাকা হয়েছিল সৌম্য সরকারকে। শেষ পর্যন্ত সেই শঙ্কাই সত্যি হয়েছে।

দ্বিতীয় টি-টোয়েন্টি শেষে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি জানায়, ‘বাংলাদেশ দলের অধিনায়ক লিটন কুমার দাস কাফের চোট থেকে সেরে ওঠার ক্ষেত্রে পর্যাপ্ত অগ্রগতি দেখাতে পারেননি। ফলে আগামী ২১ জুন চট্টগ্রামে অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচেও তিনি খেলতে পারবেন না। গত ১৪ জুন বাম পায়ের কাফে গ্রেড ১+ মাত্রার চোট পাওয়ার পর থেকেই তিনি মাঠের বাইরে রয়েছেন। এই চোটের কারণে সিরিজের প্রথম দুই ম্যাচেও খেলতে পারেননি লিটন।’

লিটনের অনুপস্থিতিতে শেষ ম্যাচেও বাংলাদেশের নেতৃত্ব দেবেন তাওহীদ হৃদয়। তার নেতৃত্বে প্রথম দুই ম্যাচে জয় না পেলেও শেষ লড়াইয়ে ঘুরে দাঁড়ানোর লক্ষ্য থাকবে টাইগারদের সামনে। ইতোমধ্যে ২-০ ব্যবধানে পিছিয়ে থাকা বাংলাদেশ অন্তত সান্ত্বনার জয় নিয়ে সিরিজ শেষ করতে চাইবে।

চট্টগ্রামে অনুষ্ঠেয় শেষ ম্যাচটি তাই বাংলাদেশের জন্য শুধুই আনুষ্ঠানিকতা নয়। সিরিজে হোয়াইটওয়াশ এড়ানোর পাশাপাশি আত্মবিশ্বাস ফিরে পাওয়ারও একটি সুযোগ। তবে সেই মিশনে দলকে আবারও নামতে হবে তাদের নিয়মিত অধিনায়ককে ছাড়াই।

Previous Post

ফের নতুন জার্সিতে সাকিব

Next Post

ফুটবল বিশ্বকাপের সঙ্গে পাল্লা দিয়ে দর্শক টানছে ক্রিকেট

Related Posts

ব্যাটিং ব্যর্থতায় বাংলাদেশের হার
অনান্য খেলা

ফুটবল বিশ্বকাপের সঙ্গে পাল্লা দিয়ে দর্শক টানছে ক্রিকেট

0
সাকিবের ছন্দপতন, বড় হারে বিপাকে এমিরেটস
বিশেষ প্রতিবেদন

ফের নতুন জার্সিতে সাকিব

7
চলে গেলেন আব্দুস সাদেক: ক্রীড়াঙ্গনে এক নক্ষত্রের পতন
অনান্য খেলা

চলে গেলেন আব্দুস সাদেক: ক্রীড়াঙ্গনে এক নক্ষত্রের পতন

4
Next Post
ব্যাটিং ব্যর্থতায় বাংলাদেশের হার

ফুটবল বিশ্বকাপের সঙ্গে পাল্লা দিয়ে দর্শক টানছে ক্রিকেট

Discussion about this post

সর্বশেষ..

ব্যাটিং ব্যর্থতায় বাংলাদেশের হার

ফুটবল বিশ্বকাপের সঙ্গে পাল্লা দিয়ে দর্শক টানছে ক্রিকেট

by cricbdadmin
0
0

বিশ্বজুড়ে ফুটবল বিশ্বকাপের উত্তাপ ছড়িয়ে পড়েছে। ৪৮ দলের অংশগ্রহণে চলতি মাসের ১১ জুন শুরু হওয়া এই আসর ঘিরে বাংলাদেশেও চলছে...

চাপের মধ্যেই শক্তি খুঁজছেন বাংলাদেশ অধিনায়ক

শেষ ম্যাচেও নেই লিটন, নেতৃত্বে থাকছেন হৃদয়

by cricbdadmin
0
5

অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশের জন্য দুঃসংবাদের তালিকা যেন দীর্ঘই হচ্ছে। প্রথম দুই ম্যাচে পরাজয়ের পর সিরিজ হার নিশ্চিত হয়েছে...

সাকিবের ছন্দপতন, বড় হারে বিপাকে এমিরেটস

ফের নতুন জার্সিতে সাকিব

by cricbdadmin
0
7

বাংলাদেশের ক্রিকেটে এক যুগেরও বেশি সময় ধরে সবচেয়ে আলোচিত নামগুলোর একটি সাকিব আল হাসান। আসন্ন মেজর লিগ ক্রিকেটে (এমএলসি) নতুন...

চলে গেলেন আব্দুস সাদেক: ক্রীড়াঙ্গনে এক নক্ষত্রের পতন

চলে গেলেন আব্দুস সাদেক: ক্রীড়াঙ্গনে এক নক্ষত্রের পতন

by cricbdadmin
0
4

বাংলাদেশের ক্রীড়া ইতিহাসের পাতায় কিছু নাম শুধু কীর্তির জন্য নয়, একটি যুগের প্রতিনিধিত্ব করার কারণেও বিশেষ হয়ে ওঠে। আব্দুস সাদেক...

সমালোচনার জবাব তিন গোলে, ছন্দে ফিরল ব্রাজিল

সমালোচনার জবাব তিন গোলে, ছন্দে ফিরল ব্রাজিল

by cricbdadmin
0
2

মরক্কোর বিপক্ষে ড্রয়ের পর প্রশ্ন উঠেছিল ব্রাজিলের সামর্থ্য নিয়ে। সমালোচনার চাপও বাড়ছিল কার্লো আনচেলত্তির দলের ওপর। তবে সেই চাপকে শক্তিতে...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD