Saturday, June 20, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

ফুটবল বিশ্বকাপের সঙ্গে পাল্লা দিয়ে দর্শক টানছে ক্রিকেট

June 20, 2026
in অনান্য খেলা, বিশেষ প্রতিবেদন, ব্লগ, মাঠের বাইরে, লিড স্টোরি, হেডলাইন সংবাদ
0 0
A A
ব্যাটিং ব্যর্থতায় বাংলাদেশের হার
0
SHARES
3
VIEWS
Share on FacebookShare on Twitter

বিশ্বজুড়ে ফুটবল বিশ্বকাপের উত্তাপ ছড়িয়ে পড়েছে। ৪৮ দলের অংশগ্রহণে চলতি মাসের ১১ জুন শুরু হওয়া এই আসর ঘিরে বাংলাদেশেও চলছে ব্যাপক উন্মাদনা। দেশের ফুটবলপ্রেমীরা বিশ্বকাপের রঙে রঙিন হলেও তার প্রভাব পড়েনি ক্রিকেটে। বরং একই সময়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের সিরিজ ঘিরে দর্শকদের আগ্রহ থেকে বড় অঙ্কের রাজস্ব আদায় করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

ফুটবল বিশ্বকাপের ম্যাচগুলো নিয়ে আলোচনা, সমর্থকদের উচ্ছ্বাস এবং সামাজিক যোগাযোগমাধ্যমে বিশ্বকাপ-জ্বরের মধ্যেও ক্রিকেট মাঠে দর্শকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

মিরপুরে ওয়ানডে সিরিজের ম্যাচগুলোতে যেমন গ্যালারিতে ছিল দর্শকদের ভিড়, তেমনি চট্টগ্রামের সাগরিকা স্টেডিয়ামেও দেখা গেছে উপচে পড়া উপস্থিতি। বিশেষ করে শুক্রবারের ম্যাচে গ্যালারির চিত্র দেখে বোঝার উপায় ছিল না যে দেশের ক্রীড়াঙ্গন মূলত ফুটবল বিশ্বকাপের আবহে ডুবে আছে।

দর্শকদের এই আগ্রহকে আর্থিক সাফল্যে রূপ দিতে পেরেছে বিসিবি। ক্রিকেট বোর্ডের একটি বিশ্বস্ত সূত্র জানিয়েছে, অস্ট্রেলিয়ার বিপক্ষে অনুষ্ঠিত ওয়ানডে সিরিজ এবং চলমান টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুই ম্যাচ মিলিয়ে টিকিট বিক্রি থেকে আয় ইতোমধ্যেই কোটি টাকা ছাড়িয়েছে।

মিরপুরে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে অস্ট্রেলিয়াকে ২-১ ব্যবধানে হারিয়ে ইতিহাস গড়েছিল বাংলাদেশ। অজিদের বিপক্ষে প্রথমবারের মতো ওয়ানডে সিরিজ জয়ের সেই সাফল্য দর্শকদের আগ্রহ আরও বাড়িয়ে দেয়। এরপর চট্টগ্রামে টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশের ফল প্রত্যাশামতো না হলেও দর্শক উপস্থিতিতে তার নেতিবাচক প্রভাব পড়েনি। প্রথম দুই ম্যাচে পরাজয়ের পরও গ্যালারিতে ছিল উল্লেখযোগ্য সংখ্যক সমর্থক।

এখনও সিরিজের একটি ম্যাচ বাকি। টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচের টিকিট বিক্রির হিসাব যোগ হলে বিসিবির আয় আরও বাড়বে বলে ধারণা করা হচ্ছে।

Previous Post

শেষ ম্যাচেও নেই লিটন, নেতৃত্বে থাকছেন হৃদয়

Related Posts

চাপের মধ্যেই শক্তি খুঁজছেন বাংলাদেশ অধিনায়ক
বিশেষ প্রতিবেদন

শেষ ম্যাচেও নেই লিটন, নেতৃত্বে থাকছেন হৃদয়

5
সাকিবের ছন্দপতন, বড় হারে বিপাকে এমিরেটস
বিশেষ প্রতিবেদন

ফের নতুন জার্সিতে সাকিব

7
চলে গেলেন আব্দুস সাদেক: ক্রীড়াঙ্গনে এক নক্ষত্রের পতন
অনান্য খেলা

চলে গেলেন আব্দুস সাদেক: ক্রীড়াঙ্গনে এক নক্ষত্রের পতন

4

Discussion about this post

সর্বশেষ..

ব্যাটিং ব্যর্থতায় বাংলাদেশের হার

ফুটবল বিশ্বকাপের সঙ্গে পাল্লা দিয়ে দর্শক টানছে ক্রিকেট

by cricbdadmin
0
3

বিশ্বজুড়ে ফুটবল বিশ্বকাপের উত্তাপ ছড়িয়ে পড়েছে। ৪৮ দলের অংশগ্রহণে চলতি মাসের ১১ জুন শুরু হওয়া এই আসর ঘিরে বাংলাদেশেও চলছে...

চাপের মধ্যেই শক্তি খুঁজছেন বাংলাদেশ অধিনায়ক

শেষ ম্যাচেও নেই লিটন, নেতৃত্বে থাকছেন হৃদয়

by cricbdadmin
0
5

অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশের জন্য দুঃসংবাদের তালিকা যেন দীর্ঘই হচ্ছে। প্রথম দুই ম্যাচে পরাজয়ের পর সিরিজ হার নিশ্চিত হয়েছে...

সাকিবের ছন্দপতন, বড় হারে বিপাকে এমিরেটস

ফের নতুন জার্সিতে সাকিব

by cricbdadmin
0
7

বাংলাদেশের ক্রিকেটে এক যুগেরও বেশি সময় ধরে সবচেয়ে আলোচিত নামগুলোর একটি সাকিব আল হাসান। আসন্ন মেজর লিগ ক্রিকেটে (এমএলসি) নতুন...

চলে গেলেন আব্দুস সাদেক: ক্রীড়াঙ্গনে এক নক্ষত্রের পতন

চলে গেলেন আব্দুস সাদেক: ক্রীড়াঙ্গনে এক নক্ষত্রের পতন

by cricbdadmin
0
4

বাংলাদেশের ক্রীড়া ইতিহাসের পাতায় কিছু নাম শুধু কীর্তির জন্য নয়, একটি যুগের প্রতিনিধিত্ব করার কারণেও বিশেষ হয়ে ওঠে। আব্দুস সাদেক...

সমালোচনার জবাব তিন গোলে, ছন্দে ফিরল ব্রাজিল

সমালোচনার জবাব তিন গোলে, ছন্দে ফিরল ব্রাজিল

by cricbdadmin
0
2

মরক্কোর বিপক্ষে ড্রয়ের পর প্রশ্ন উঠেছিল ব্রাজিলের সামর্থ্য নিয়ে। সমালোচনার চাপও বাড়ছিল কার্লো আনচেলত্তির দলের ওপর। তবে সেই চাপকে শক্তিতে...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD