Thursday, May 7, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

শ্রীলঙ্কা সফরে ভালো কিছুর অপেক্ষায় তামিম

August 18, 2020
in নিউজ, বিশেষ প্রতিবেদন, ব্রেকিং নিউজ, ব্লগ, লিড স্টোরি, সব বিভাগ, সর্বশেষ সংবাদ
0 0
A A
শ্রীলঙ্কা সফরে ভালো কিছুর অপেক্ষায় তামিম
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

ক্রিকবিডি২৪.কম রিপোর্ট

প্রাণঘাতী করোনাভাইরাসের কারণে গত ৫ মাস বেশ কঠিন সময় পার করেছেন তামিম ইকবাল। মা, বড় ভাই ও ভাইয়ের স্ত্রী এবং ভাতিজি-ভাতিজা সবাই করোনায় আক্রান্ত হয়েছিলেন। তামিম নিজেও শারীরিক সমস্যায় পড়েছিলেন। আর তাই তাকে যেতে হয়েছির ইংল্যান্ড। তবে সবকিছু পেছনে ফেলে বাংলাদেশ ওয়ানডে অধিনায়ক ফিরেছেন একক অনুশীলন। এখন তার চোখ শ্রীলঙ্কা সফরে। যা শুরু হবে আগামী অক্টোবরে। তার আগেই তামিম বলছেন, এবারের লঙ্কা সফরে ভালো কিছু হবে।

তামিম একক অনুশীলন শুরু করেছেন রোববার থেকে। সোমবারও এসেছিলেন। এদিন নিজের করোনাকালের কঠিন অভিজ্ঞতা এবং মাঠে ফেরার স্বস্তির বিস্তারিত জানিয়েছেন তামিম, ‘প্রায় চার-পাঁচ মাস পরে অনুশীলনে ফিরলাম। ভেবেছিলাম ব্যাটিংয়ের ক্ষেত্রে একটু বেশি জড়তা থাকবে। তবে আশ্চর্যই বলতে হবে ব্যাটিং করতে নেমে তেমন কিছু মনে হলো না আমার। ব্যাটিংটা মোটামুটি ঠিকই আছে। ফিটনেসের দিক থেকেও আমি ভাল অবস্থায় আছি। বাসায় ট্রেডমিলে নিয়মিত ফিটনেস ঠিক রাখার চেষ্টা করেছি। তবে বাসার ট্রেডমিলে আর মাঠের খোলা বাতাসে ফিটনেসের সেশন পুরোপুরি আলাদা। সবকিছুর সঙ্গে মানিয়ে নিতে সপ্তাহখানেক সময় হয়তো লাগবে। যেভাবে নিয়ম মেনে সামনে বাড়ছি আমরা, আশা করি সবকিছুই ইতিবাচক হবে। এখন তো সবাই জানি যে আমাদের খেলা কখন শুরু হবে, সেই অনুযায়ী সবাই সবার প্রস্তুতি নিচ্ছে।’

আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হওয়ার পর এবারই লম্বা সময় পরিবারের সঙ্গে কেটেছে তামিমের। তবে সেই অভিজ্ঞতা তার কাছে সুখকর না বরং কঠিন বলেই মনে হয়েছে, ‘পেছনের এই সময়টা আমাদের সবার বেশ কঠিনই গেছে। সবাই বাসায় ছিল। পরিবারের সঙ্গে ছিল। কিন্তু একটা মানসিক চাপ তো অবশ্যই ছিল। বাসা থেকে বের হতে পারছি না। খেলায় যেতে পারছি না। সবাই নিজের এবং পরিবারের সদস্যদের স্বাস্থ্য নিরাপত্তার বিষয় নিয়ে চিন্তিত ছিল। তবে এখন আমরা যে কাজের মানুষ, অর্থাৎ খেলায় ফিরে আসতে পেরেছি, তাতে বেশ লাগছে। স্বস্তি মিলছে।’

করোনার সময় ঘরবন্দী অবস্থায় বিসিবি ক্রিকেটারদের মানসিকভাবে চাঙ্গা রাখতে বেশকিছু কার্যকর উদ্যোগ নিয়েছিল। সেই সেশন ক্রিকেটারদের বেশ ভাল কাজে লেগেছে বলে মনে করেন তামিম, ‘এই চার-পাঁচ মাসে বিসিবি অনলাইনে আমাদের বেশ কয়েকটি সেশন ঠিক করে দিয়েছিল। আমি তাতে অংশ নিয়েছিলাম। সেই সেশন আমাদের সবাইকে খুব ভাল সহায়তা করেছে। এখন মানসিকভাবে সবাইকে আরো ভাল প্রস্তুতি নিতে হবে। সামনে আমাদের বড় সিরিজের সফর আসছে। শ্রীলঙ্কায় টেস্ট সিরিজে আমাদের ভাল কিছু করার ভাল সুযোগ আছে।’

আগামী মাসের শেষ দিকে শ্রীলঙ্কা সফরে যাবে বাংলাদেশ। সেখানে তিনটি টেস্ট খেলবে টিম টাইগার্স। যার প্রথমটি শুরু হবে ২৪ অক্টোবর। তার আগের সময়টা টাইগার কাজে লাগাবেন নিজের প্রস্তুত করতে। যার শুরুটা এরইমধ্যে হয়েছে।

Previous Post

করোনা নেগেটিভ ১৫ জুনিয়র টাইগার বিকেএসপিতে

Next Post

দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড সভাপতির পদত্যাগ

Related Posts

রাতুলের ঝড়ো সেঞ্চুরিতে বসুন্ধরাকে উড়িয়ে দিল রূপগঞ্জ
ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগ

রাতুলের ঝড়ো সেঞ্চুরিতে বসুন্ধরাকে উড়িয়ে দিল রূপগঞ্জ

6
২৩২ বছর পর ভাঙল রেকর্ড!
বিশেষ প্রতিবেদন

বাংলাদেশ মিশনের মাঝেই পাকিস্তানের সামনে অস্ট্রেলিয়া চ্যালেঞ্জ

3
রাতুলের ঝড়ো সেঞ্চুরিতে রান উৎসব রূপগঞ্জের
ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগ

রাতুলের ঝড়ো সেঞ্চুরিতে রান উৎসব রূপগঞ্জের

11
Next Post
দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড সভাপতির পদত্যাগ

দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড সভাপতির পদত্যাগ

Discussion about this post

সর্বশেষ..

রাতুলের ঝড়ো সেঞ্চুরিতে বসুন্ধরাকে উড়িয়ে দিল রূপগঞ্জ

রাতুলের ঝড়ো সেঞ্চুরিতে বসুন্ধরাকে উড়িয়ে দিল রূপগঞ্জ

by cricbdadmin
0
6

বিকেএসপির তিন নম্বর মাঠে যেন বসেছিল ব্যাটিং উৎসব। রানবন্যার সেই ম্যাচে ব্যাট ও বল-দুই বিভাগেই দাপট দেখিয়ে বসুন্ধরা স্ট্রাইকার্সকে ৮৩...

২৩২ বছর পর ভাঙল রেকর্ড!

বাংলাদেশ মিশনের মাঝেই পাকিস্তানের সামনে অস্ট্রেলিয়া চ্যালেঞ্জ

by cricbdadmin
0
3

বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজ খেলতে ঢাকায় অবস্থান করছে পাকিস্তান ক্রিকেট দল। শুক্রবার মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে...

রাতুলের ঝড়ো সেঞ্চুরিতে রান উৎসব রূপগঞ্জের

রাতুলের ঝড়ো সেঞ্চুরিতে রান উৎসব রূপগঞ্জের

by cricbdadmin
0
11

ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগে (ডিপিএল) ব্যাটিং উৎসবের দেখা মিলল বিকেএসপির তিন নম্বর মাঠে। শুরুতে ধাক্কা খেলেও পরে সামিউল বাশির রাতুলের...

তামিমের বোর্ডে কে কোন দায়িত্বে?

নির্বাচনের কাউন্টডাউন শুরু, বিসিবিতে তৎপরতা

by cricbdadmin
0
8

বাংলাদেশ ক্রিকেট এখন কেবল মাঠের পারফরম্যান্সে নয়, প্রশাসনিক অঙ্গনেও এক গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণ পার করছে। এই পরিবর্তনের গতিপথ নির্ধারণ করছে বাংলাদেশ...

হৃদয়-লিটনের ঝলক, শেষে ধস-১০২ রানে থামল বাংলাদেশ

আইসিসি র‍্যাঙ্কিংয়ে এগোলেন হৃদয়-লিটন

by cricbdadmin
0
8

নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে দলগতভাবে জয় না পেলেও ব্যক্তিগত পারফরম্যান্সে দারুণ ছাপ রেখেছেন তাওহীদ হৃদয়। তিন ম্যাচের এই সিরিজে একটি...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD