Thursday, May 7, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

করোনা নেগেটিভ ১৫ জুনিয়র টাইগার বিকেএসপিতে

August 17, 2020
in নিউজ, ব্রেকিং নিউজ, ব্লগ, সব বিভাগ, সর্বশেষ সংবাদ, হেডলাইন সংবাদ
0 0
A A
ক্রিকেট ফেরাতে তাড়াহুড়া করতে চায় না বিসিবি
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

ক্রিকবিডি২৪.কম রিপোর্ট

রীতিমতো স্বস্তির খবর। করোনা পরীক্ষার প্রথম দাপে ১৫ জনের প্রত্যেকেই নেগেটিভ। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সোমবার দিয়েছে সুখবর। বিকেএসপিতে অনূর্ধ্ব-১৯ দলের ক্যাম্প শুরু হওয়ার আগে রোববার যে ১৫ ক্রিকেটারের করোনা পরীক্ষা হয়, তাদের সবাই নেগেটিভ।

আগামী ২৩ আগস্ট অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দলের ক্যাম্প শুরু হবে সাভারের বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে (বিকেএসপি)। তার সবাইকে করোনা নেগেটিভ হতে হবে। এজনই রোববার স্বাস্থ্য মন্ত্রণালয়ের ব্যবস্থাপনায় ক্রিকেটারদের নমুনা নেওয়া হয় মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের একাডেমি ভবনে।

প্রথম দিনে ১৫ ক্রিকেটার ও ১২ জন সাপোর্ট স্টাফের করোনা পরীক্ষা করা হয়। যেখানে ২৭ জনেরই করোনা নেগেটিভ এসেছে। তারপরই সোমবার বিসিবির বাসে দুপুর সাড়ে এগারোটায় বিকেএসপির পথে ঢাকা ছাড়েন যুবারা।

বিসিবির গেম ডেভলেপমেন্ট বিভাগের ব্যবস্থাপক আবু ইমাম মোহাম্মদ কাওসার জানাচ্ছিলেন, ‘আলহামদুলিল্লাহ, সবার রিপোর্ট নেগেটিভ এসেছে। সবাইকে বিকেএসপি পাঠানো হচ্ছে। পরীক্ষা শেষে তাদের ব্যাপারেও আমাদের একই ব্যবস্থাপনা থাকবে।’

অনূর্ধ্ব-১৯ দলের ক্যাম্পে রয়েছেন মোট ৪৫ জন ক্রিকেটার। ২১ আগস্টের মধ্যে তাদের করোনা টেস্ট শেষ হবে। বাকি ক্রিকেটারদের নমুনা নেওয়া হবে মঙ্গল ও বৃহস্পতিবার। যুব দলের ক্রিকেটার, কোচ, সহকারীসহ প্রায় ৬০ জনের করোনা পরীক্ষা করবে বিসিবি।

সাভারের বিকেএসপিতে চার সপ্তাহের ক্যাম্প শুরু হবে ২৩ আগস্ট। করোনা পরীক্ষায় উত্তীর্ণদের নিয়ে শুরু হবে কন্ডিশনিং ক্যাম্প। তারপরই যুবাদের ফিটনেস ও স্কিল ট্রেনিং হবে চার সপ্তাহ। চলবে ১৮ সেপ্টেম্বর পর্যন্ত। জুনিয়র টাইগাররা নিজেদের মধ্যে আটটি ম্যাচও খেলবে।

যুবা দলই জিতে এসেছে বিশ্বকাপ। সামনে ফের নতুন মিশন। ওয়েস্ট ইন্ডিজের মাটিতে যুব বিশ্বকাপের সাফল্য ধরে রাখতে চায় বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। এ কারণেই আগেই প্রস্তুতি শুরু করে দিল বিসিবি।

Previous Post

অবশেষে অনুশীলনে ফিরলেন তামিম-মুস্তাফিজ

Next Post

শ্রীলঙ্কা সফরে ভালো কিছুর অপেক্ষায় তামিম

Related Posts

রাতুলের ঝড়ো সেঞ্চুরিতে বসুন্ধরাকে উড়িয়ে দিল রূপগঞ্জ
ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগ

রাতুলের ঝড়ো সেঞ্চুরিতে বসুন্ধরাকে উড়িয়ে দিল রূপগঞ্জ

2
২৩২ বছর পর ভাঙল রেকর্ড!
বিশেষ প্রতিবেদন

বাংলাদেশ মিশনের মাঝেই পাকিস্তানের সামনে অস্ট্রেলিয়া চ্যালেঞ্জ

3
রাতুলের ঝড়ো সেঞ্চুরিতে রান উৎসব রূপগঞ্জের
ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগ

রাতুলের ঝড়ো সেঞ্চুরিতে রান উৎসব রূপগঞ্জের

11
Next Post
শ্রীলঙ্কা সফরে ভালো কিছুর অপেক্ষায় তামিম

শ্রীলঙ্কা সফরে ভালো কিছুর অপেক্ষায় তামিম

Discussion about this post

সর্বশেষ..

রাতুলের ঝড়ো সেঞ্চুরিতে বসুন্ধরাকে উড়িয়ে দিল রূপগঞ্জ

রাতুলের ঝড়ো সেঞ্চুরিতে বসুন্ধরাকে উড়িয়ে দিল রূপগঞ্জ

by cricbdadmin
0
2

বিকেএসপির তিন নম্বর মাঠে যেন বসেছিল ব্যাটিং উৎসব। রানবন্যার সেই ম্যাচে ব্যাট ও বল-দুই বিভাগেই দাপট দেখিয়ে বসুন্ধরা স্ট্রাইকার্সকে ৮৩...

২৩২ বছর পর ভাঙল রেকর্ড!

বাংলাদেশ মিশনের মাঝেই পাকিস্তানের সামনে অস্ট্রেলিয়া চ্যালেঞ্জ

by cricbdadmin
0
3

বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজ খেলতে ঢাকায় অবস্থান করছে পাকিস্তান ক্রিকেট দল। শুক্রবার মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে...

রাতুলের ঝড়ো সেঞ্চুরিতে রান উৎসব রূপগঞ্জের

রাতুলের ঝড়ো সেঞ্চুরিতে রান উৎসব রূপগঞ্জের

by cricbdadmin
0
11

ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগে (ডিপিএল) ব্যাটিং উৎসবের দেখা মিলল বিকেএসপির তিন নম্বর মাঠে। শুরুতে ধাক্কা খেলেও পরে সামিউল বাশির রাতুলের...

তামিমের বোর্ডে কে কোন দায়িত্বে?

নির্বাচনের কাউন্টডাউন শুরু, বিসিবিতে তৎপরতা

by cricbdadmin
0
7

বাংলাদেশ ক্রিকেট এখন কেবল মাঠের পারফরম্যান্সে নয়, প্রশাসনিক অঙ্গনেও এক গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণ পার করছে। এই পরিবর্তনের গতিপথ নির্ধারণ করছে বাংলাদেশ...

হৃদয়-লিটনের ঝলক, শেষে ধস-১০২ রানে থামল বাংলাদেশ

আইসিসি র‍্যাঙ্কিংয়ে এগোলেন হৃদয়-লিটন

by cricbdadmin
0
8

নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে দলগতভাবে জয় না পেলেও ব্যক্তিগত পারফরম্যান্সে দারুণ ছাপ রেখেছেন তাওহীদ হৃদয়। তিন ম্যাচের এই সিরিজে একটি...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD