Friday, April 17, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

শোয়েবের অনুপ্রেরণায় এগোতে চান তাসকিন

December 20, 2025
in বিশেষ প্রতিবেদন, ব্লগ, লিড স্টোরি, হেডলাইন সংবাদ
0 0
A A
বিসিবি ক্ষতিপূরণ দিয়েছে তাসকিনকে
0
SHARES
8
VIEWS
Share on FacebookShare on Twitter

বিশ্ব ক্রিকেটে গতির প্রতীক হিসেবে পরিচিত শোয়েব আখতার। ঘণ্টায় ১৬১.৩ কিলোমিটার গতিতে বল করে গড়া তার বিশ্ব রেকর্ড এখনও অক্ষত রয়েছে। প্রায় এক যুগ আগে ক্রিকেটকে বিদায় জানানো পাকিস্তানের সাবেক এই পেসার এবার নতুন পরিচয়ে বাংলাদেশে এসেছেন। আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ঢাকা ক্যাপিটালস দলের মেন্টর হিসেবে কাজ করবেন তিনি।

ঢাকায় এসে এক অনুষ্ঠানে শোয়েব আখতার বাংলাদেশের পেসার তাসকিন আহমেদকে নিয়ে আশাবাদী মন্তব্য করেন। তিনি বলেন, তাসকিন তার গতির রেকর্ড ভাঙতে পারবেন—এমনটাই তিনি দেখতে চান। শোয়েবের এমন মন্তব্য দ্রুতই আলোচনার জন্ম দেয়।

এ বিষয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে আইএল টি-টোয়েন্টিতে দুবাই ক্যাপিটালসের বিপক্ষে ম্যাচের পর মুখ খোলেন শারজা ওয়ারিয়র্সের পেসার তাসকিন আহমেদ। তিনি বলেন, ‘এটা খুবই ভালো লাগার বিষয় যে শোয়েব আখতারের মতো কিংবদন্তি আমাকে এটা বলেছে (রেকর্ড ভাঙা প্রসঙ্গে)। যদিও উনার রেকর্ড ভাঙা খুবই কঠিন। ঘণ্টায় ১৬১.৩ কিলোমিটার বল করা অনেক বেশি কিছু।’

বাংলাদেশের ক্রিকেটে শোয়েব আখতারের উপস্থিতিকে ইতিবাচক হিসেবেই দেখছেন তাসকিন। বিশেষ করে বিপিএলে ঢাকার মেন্টর হিসেবে তার যুক্ত হওয়াকে বড় সুযোগ মনে করছেন তিনি। তাসকিন বলেন, ‘শোয়েব আখতারকে ধন্যবাদ যে তিনি ঢাকা ক্যাপিটালসের মেন্টর হিসেবে এসেছেন। উনার থেকে আমরা অনেক কিছু শেখার চেষ্টা করবো। সেই অভিজ্ঞতায় আমাদের দেশের ফাস্ট বোলাররাও উপকৃত হবে।’

বর্তমানে আইএল টি-টোয়েন্টিতে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন তাসকিন আহমেদ, সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমান। এই সংখ্যা ভবিষ্যতে আরও বাড়ুক, এমন প্রত্যাশার কথাও জানান তাসকিন। তিনি বলেন, ‘এখন আমরা ৩ জন বাংলাদেশি ক্রিকেটার খেলছি আইএলটি-২০ তে। চাইব ভবিষ্যতে এই সংখ্যাটা আরও বড় হোক, আরও ক্রিকেটার খেলুক। কারণ টাফ কন্ডিশনে খেলাটা চ্যালেঞ্জিং। বোলারদের জন্য এই কন্ডিশনে খেলাটা চ্যালেঞ্জিং। প্রতিটা মুহূর্ত থেকে শেখার চেষ্টা করছি, যাতে ভবিষ্যতে আরও ভালো করতে পারি।’

Previous Post

দুবাইয়ের জয়ে নায়ক মুস্তাফিজ

Next Post

ঘরে বসেই বিপিএল সিলেট পর্বের টিকিট কেনার সুযোগ

Related Posts

‘ক্যাপ্টেনস কার্ড’, অধিনায়কদের জন্য আজীবন সুবিধা
ক্রিকেট সাফারি

‘ক্যাপ্টেনস কার্ড’, অধিনায়কদের জন্য আজীবন সুবিধা

8
বোলারদের দাপটে নিউজিল্যান্ডকে ২৪৭ রানে আটকালো বাংলাদেশ
বিশেষ প্রতিবেদন

বোলারদের দাপটে নিউজিল্যান্ডকে ২৪৭ রানে আটকালো বাংলাদেশ

7
শরীফুল-রিশাদের আঘাত সামলে লড়ছে নিউজিল্যান্ড
বিশেষ প্রতিবেদন

শরীফুল-রিশাদের আঘাত সামলে লড়ছে নিউজিল্যান্ড

10
Next Post
বিপিএল কবে জানা যাবে নভেম্বরে

ঘরে বসেই বিপিএল সিলেট পর্বের টিকিট কেনার সুযোগ

Discussion about this post

সর্বশেষ..

‘ক্যাপ্টেনস কার্ড’, অধিনায়কদের জন্য আজীবন সুবিধা

‘ক্যাপ্টেনস কার্ড’, অধিনায়কদের জন্য আজীবন সুবিধা

by cricbdadmin
0
8

বাংলাদেশ ক্রিকেটে নেতৃত্ব দেওয়া অধিনায়কদের জন্য নতুন সম্মাননা চালু করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ‘ক্যাপ্টেনস কার্ড’ নামে বিশেষ এই উদ্যোগে...

বোলারদের দাপটে নিউজিল্যান্ডকে ২৪৭ রানে আটকালো বাংলাদেশ

বোলারদের দাপটে নিউজিল্যান্ডকে ২৪৭ রানে আটকালো বাংলাদেশ

by cricbdadmin
0
7

মিরপুরের শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের প্রথম ওয়ানডেতে বল হাতে দারুণ নৈপুণ্য দেখিয়ে নিউজিল্যান্ডকে বড় সংগ্রহ গড়তে দেয়নি বাংলাদেশ।...

শরীফুল-রিশাদের আঘাত সামলে লড়ছে নিউজিল্যান্ড

শরীফুল-রিশাদের আঘাত সামলে লড়ছে নিউজিল্যান্ড

by cricbdadmin
0
10

মিরপুরে ম্যাচ শুরুর আগেই নাটক, আর মাঠে নামার পর লড়াই-এভাবেই শুরু হয়েছে বাংলাদেশ ও নিউজিল্যান্ড-এর মধ্যকার প্রথম ওয়ানডে। টসে হেরে...

প্রাইম ব্যাংককে উড়িয়ে নাম্বার ওয়ান লিজেন্ডস অব রূপগঞ্জ

চ্যাম্পিয়ন হতেই দল গড়বে লিজেন্ডস অব রূপগঞ্জ

by cricbdadmin
0
3

ঢাকা প্রিমিয়ার লিগ ঘিরে নাটকীয় মোড় নিয়েছে লিজেন্ডস অব রূপগঞ্জের অবস্থান। একসময় দল গুটিয়ে নেওয়ার ঘোষণা দিলেও এখন আবার নতুন...

তিন পেসার নিয়ে মাঠে বাংলাদেশ

তিন পেসার নিয়ে মাঠে বাংলাদেশ

by cricbdadmin
0
6

স্বাগতিক বাংলাদেশ ও সফরকারী নিউজিল্যান্ড-এর মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ দিয়ে শুরু হয়েছে দ্বৈরথ। সিরিজের উদ্বোধনী ম্যাচে টসে...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD