Thursday, April 30, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

শেষ বলের নাটকে রংপুর কোয়ালিফায়ারে, ঢাকার স্বপ্নভঙ্গ সিলেটে

October 9, 2025
in ব্লগ, লিড স্টোরি, হেডলাইন সংবাদ
0 0
A A
শেষ বলের নাটকে রংপুর কোয়ালিফায়ারে, ঢাকার স্বপ্নভঙ্গ সিলেটে
0
SHARES
3
VIEWS
Share on FacebookShare on Twitter

সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে তখন নিস্তব্ধতা। জয়ের জন্য দরকার মাত্র দুই রান, হাতে একটি উইকেট, বল দুটো। পায়ে ব্যথা, ব্যাট হাতে খুঁড়িয়ে খুঁড়িয়ে ক্রিজে দাঁড়িয়ে আব্দুল গাফফার সাকলাইন। হয়তো ভাবলেন, দৌড়ানোর চেয়ে একটিই শটে কাজ শেষ করা ভালো। রিপন মণ্ডলের ইয়র্কার লেন্থের বলটাকে তুলে মারলেন মিড অফের ওপর দিয়ে-চারের দারুণ লফটেড শটে রংপুরের জয় নিশ্চিত। সঙ্গে সঙ্গে মাঠে ছড়িয়ে পড়ে উল্লাস, ড্রেসিংরুম থেকে ছুটে আসে সতীর্থরা।

এক বল হাতে রেখে রংপুর বিভাগের ১ উইকেটের জয় যেন হয়ে রইল এবারের জাতীয় লিগ টি-টোয়েন্টির সবচেয়ে নাটকীয় অধ্যায়। ফাইনালের আশা বাঁচিয়ে রেখে কোয়ালিফায়ারে জায়গা করে নিয়েছে রংপুর বিভাগ।

ঢাকা টসে জিতে আগে ব্যাট করতে নেমে ১২৩ রান তুলেছিল। ইনিংসের শুরু থেকেই তারা বিপাকে পড়ে যায় নাসুম আহমেদ ও আবু হাশিমের স্পিনে। ২৪ রানে ৪ উইকেট হারানো ঢাকাকে একা কাঁধে তুলে নেন মোসাদ্দেক হোসেন। তাঁর ব্যাটে আসে ছয়টি ছক্কায় সাজানো ৩৬ বলে ৬১ রানের অসাধারণ ইনিংস। তবু দলকে লড়াইয়ের মতো স্কোরে থামতে হয় ১২৩ রান।

রংপুরের ইনিংসও শুরু থেকেই টালমাটাল। নাঈম ইসলাম, নাসির হোসেন, আল মামুন-সবাই ব্যর্থ। ৫২ রানে ৬ উইকেট হারিয়ে যখন ম্যাচ প্রায় ঢাকার দিকেই হেলে পড়েছে, তখন হাল ধরেন অধিনায়ক আকবর আলি ও নাসুম আহমেদ। দুজনের জুটি রংপুরের জন্য যেন আশার আলো।

একদিকে নাসুমের শান্ত ইনিংস, অন্যদিকে আকবরের তেজি ব্যাটিং-দুজন মিলে ৬২ রানের জুটি গড়ে ফেলে দেন ম্যাচের গতি। শেষ দিকে আকবর ২৭ বলে ৪৪ রানের ইনিংস খেলে দলকে জয়ের কাছে নিয়ে যান। শেষ ওভারের প্রথম বলে স্কুপ করে চার মেরে সমীকরণ সহজ করেন, কিন্তু পরের বলেই আউট। তখনো ম্যাচে রয়ে গেছে টানটান উত্তেজনা।

শেষ পর্যন্ত মাঠে দাঁড়িয়ে থাকা আহত সাকলাইনই হয়ে যান রংপুরের অঘোষিত নায়ক। তার সেই এক শট শুধু ম্যাচ জেতায়নি, রংপুরের ফাইনাল স্বপ্নও বাঁচিয়ে রেখেছে। আকবর আলি হয়েছেন ম্যাচসেরা, আর রংপুর বিভাগ পা রাখল কোয়ালিফায়ারে। অন্যদিকে, মোসাদ্দেকের অসাধারণ ইনিংস সত্ত্বেও বিদায় নিতে হলো ঢাকা বিভাগকে-একটি হারের বেদনাময় স্মৃতি নিয়ে।

সংক্ষিপ্ত স্কোর-
ঢাকা: ১২৩/১০ (মোসাদ্দেক ৬১, শুভাগত ১৫; নাসির ২/২০, নাসুম ২/২৬)
রংপুর: ১২৬/৯ (আকবর ৪৪, নাসুম ২৬; মাহফুজুর ৩/১৪, নাজমুল ২/২২)
ফল: রংপুর ১ উইকেটে জয়ী
ম্যাচসেরা: আকবর আলি

Previous Post

ব্যাটিং ধসে আক্ষেপ মিরাজের, আলোচনায় জাকেরের দুঃসময়!

Next Post

হাতে সময় বেশি নেই, তবু বিপিএল নিয়ে আশাবাদী বিসিবি

Related Posts

তামিমকে নিয়ে যা বললেন সাকিব
বিশেষ প্রতিবেদন

সাকিবের সঙ্গে তিন সাবেক অধিনায়কের কথাই বললেন তামিম

2
তামিমদের সময় বেঁধে দিল এনএসসি
বিশেষ প্রতিবেদন

নির্বাচন, স্বচ্ছতা ও রাজস্ব-তিন লক্ষ্য নিয়ে তামিম

10
অ্যাডহক কমিটির একাধিক সিদ্ধান্ত, নতুন দায়িত্বে তামিম
বিশেষ প্রতিবেদন

পদত্যাগ নয়, নির্বাচনেই চোখ তামিমের

9
Next Post
বিপিএল পয়েন্ট তালিকায় কোন দল কোথায় দাঁড়িয়ে

হাতে সময় বেশি নেই, তবু বিপিএল নিয়ে আশাবাদী বিসিবি

Discussion about this post

সর্বশেষ..

তামিমকে নিয়ে যা বললেন সাকিব

সাকিবের সঙ্গে তিন সাবেক অধিনায়কের কথাই বললেন তামিম

by cricbdadmin
0
2

বাংলাদেশ ক্রিকেটে দীর্ঘদিন ধরে আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকা সাকিব আল হাসান-এর জাতীয় দলে ফেরা নিয়ে আবারও কথা উঠেছে। তবে এই আলোচনায়...

তামিমদের সময় বেঁধে দিল এনএসসি

নির্বাচন, স্বচ্ছতা ও রাজস্ব-তিন লক্ষ্য নিয়ে তামিম

by cricbdadmin
0
10

বাংলাদেশ ক্রিকেটে প্রশাসনিক পরিবর্তনের পর নতুন দায়িত্বে এসে সুষ্ঠু নির্বাচন আয়োজনের প্রতিশ্রুতি দিয়েছেন তামিম ইকবাল। জাতীয় ক্রীড়া পরিষদ আগের পরিচালনা...

অ্যাডহক কমিটির একাধিক সিদ্ধান্ত, নতুন দায়িত্বে তামিম

পদত্যাগ নয়, নির্বাচনেই চোখ তামিমের

by cricbdadmin
0
9

বাংলাদেশ ক্রিকেট প্রশাসনে পরিবর্তনে কেন্দ্রীয় ভূমিকায় উঠে এসেছেন সাবেক অধিনায়ক তামিম ইকবাল। বর্তমানে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অ্যাডহক কমিটির প্রধান...

পাকিস্তানে সাকিব, এবার মাঠে নামার অপেক্ষায়

দেশে ফেরা নিয়ে কী বললেন সাকিব

by cricbdadmin
0
5

আন্তর্জাতিক ক্রিকেটে সাকিব আল হাসানকে শেষবার দেখা গেছে ২০২৪ সালের অক্টোবরে। এরপর কেটে গেছে দীর্ঘ সময়, কিন্তু জাতীয় দলে আর...

বাংলাদেশের আবহাওয়ার সঙ্গে মিলিয়ে করাচিতে পাকিস্তানের ক্যাম্প

বাংলাদেশের আবহাওয়ার সঙ্গে মিলিয়ে করাচিতে পাকিস্তানের ক্যাম্প

by cricbdadmin
0
5

গত মাসেই বাংলাদেশ সফর শেষ করেছে পাকিস্তান ক্রিকেট দল, যেখানে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ২-১ ব্যবধানে পরাজিত হয়েছিল তারা। সেই...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD