Monday, June 15, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

শিরোপার ধরে রাখার মিশনে এশিয়া কাপে বাংলাদেশ

December 9, 2025
in বিশেষ প্রতিবেদন, লিড স্টোরি, হেডলাইন সংবাদ
0 0
A A
শিরোপার ধরে রাখার মিশনে এশিয়া কাপে বাংলাদেশ
0
SHARES
10
VIEWS
Share on FacebookShare on Twitter

এক বছর আগে এই দিনে যুব এশিয়া কাপ জয়ের উচ্ছ্বাস নিয়ে দেশে ফিরেছিল বাংলাদেশ অনূর্ধ্ব–১৯ ক্রিকেট দল। ঠিক একই দিনে এবার তারা তৈরি আরেকটি মিশনের জন্য, নতুন এশিয়া কাপে অংশ নিতে দল দেশ ছাড়বে আগামীকাল। তার আগে আজ আনুষ্ঠানিক ফটোসেশনে অংশ নেয় পুরো স্কোয়াড, যেখানে অধিনায়ক আজিজুল হাকিম তামিম তুলে ধরেন দলের আত্মবিশ্বাস ও লক্ষ্য।

যে এশিয়া কাপ একসময় বাংলাদেশের কাছে ছিল অধরা স্বপ্ন, এখন সেটিই তাদের নিয়মিত সাফল্যের জায়গা। একসময় ফাইনালও দেখতে না পারা দল এখন টানা দুইবার শিরোপা ধরে রেখেছে। কোচ নাভিদ নাওয়াজ ও অধিনায়ক আজিজুল দুজনই স্পষ্ট করে দিলেন, এই ধারাবাহিকতা বজায় রাখতেই তারা নামছেন, লক্ষ্য টানা তৃতীয় শিরোপা।

আগামী শুক্রবার থেকে সংযুক্ত আরব আমিরাতে শুরু হবে এশিয়া কাপ। পরপর তিনবার একই ভেন্যুতে টুর্নামেন্ট আয়োজন হলেও বাংলাদেশের লক্ষ্য ও প্রস্তুতিতে নতুনত্ব আছে অভিজ্ঞতার। ২০২৩ সালে মাহফুজুর রহমান রাব্বির নেতৃত্বে প্রথম শিরোপা জেতা দলটি গত বছর আজিজুলের নেতৃত্বে সেটি ধরে রাখে। এবারও নেতৃত্বে পরিবর্তন না আনায় দল আরও স্থিতিশীলতার বার্তা দিচ্ছে।

এই দলের সবচেয়ে বড় শক্তি মাঠের অভিজ্ঞতা। ২০২০ বিশ্বকাপজয়ী দলের মতো বর্তমান দলটিও প্রচুর ম্যাচ খেলে নিজেদের তৈরি করেছে। এ বছরই তারা খেলেছে ২৪টি যুব ওয়ানডে, যেখানে অন্য কোনো দল ২০টির বেশি ম্যাচ খেলেনি। দক্ষিণ আফ্রিকা–শ্রীলঙ্কা সফরে সিরিজ জেতা এবং জিম্বাবুয়েতে ত্রিদেশীয় সিরিজ জয় তাদের আত্মবিশ্বাস আরও বাড়িয়েছে। একটি সিরিজও না হারায় প্রস্তুতিটাও যেন নিখুঁত।

ফটোসেশনের পর গণমাধ্যমের মুখোমুখি হয়ে আত্মবিশ্বাসী কণ্ঠেই বললেন অধিনায়ক আজিজুল। তিনি বলেন, ‘এ বছর আমরা সব কটা সিরিজ জিতেছি এবং সবশেষ সিরিজটা ড্র হয়েছে। সুতরাং আমাদের তো বিশ্বাস আছেই যে আমরা ভালো করব। গত এক বছরে দলের সবচেয়ে বড় পরিবর্তন হলো অভিজ্ঞতা। আমরা এত ম্যাচ খেলেছি, পৃথিবীতে আর কেউ এত ম্যাচ খেলেনি। এখানকার সবারই অভিজ্ঞতা হয়েছে।’

তিনি আরও বলেন,‘আগের বিশ্বকাপ থেকে দুজন ক্রিকেটার আছে এবার শেখ পারভেজ জীবন এবং ইকবাল হোসেন ইমন। তারা অনেক অভিজ্ঞতা লাভ করেছে এবং অনেক সাফল্য পেয়েছে। আমার মনে হয় এই দলটাও দারুণ ছন্দেও আছে।’

তবে কোচ নাভিদ নাওয়াজ চেষ্টা করছেন দলকে চাপের বাইরে রাখতে। তিনি তরুণদের মনে করিয়ে দিচ্ছেন-এটি কেবল আরেকটি টুর্নামেন্ট, যেখানে নির্দিষ্ট দিনে যে দল ভালো খেলবে সেই এগিয়ে যাবে, ‘আমি আমার ছেলেদের শুধু বলছিলাম… এটা আর পাঁচটা টুর্নামেন্টের মতোই হবে এবং সবটাই নির্ভর করবে কোন দল নির্দিষ্ট দিনে ভালো খেলে, তার উপর। আমরা যে প্রক্রিয়াগুলো তৈরি করেছি, সে সম্পর্কে আলোচনা করছিলাম। মূল ব্যাপার হলো, এশিয়া কাপ চলার সময় সবকিছু উপভোগ করা এবং একটি দল হিসেবে একসঙ্গে কাজ করা। এটা নিশ্চিত করা যে, কেউ যেন একা না পড়ে যায়, পরস্পরের সাফল্য যেন সবাই উপভোগ করে এবং যখন চাপ আসে, তখন যেন আমরা সেটা কাটিয়ে উঠতে পারি।’

আগামী বিশ্বকাপ সামনে রেখে এশিয়া কাপ বাংলাদেশের জন্য এক গুরুত্বপূর্ণ পরীক্ষা। জিম্বাবুয়ে ও নামিবিয়াতে শুরু হতে যাওয়া বিশ্বকাপের আগে খেলোয়াড় বাছাই ও কম্বিনেশন তৈরির বড় মঞ্চই হবে এই টুর্নামেন্ট। সেই চিন্তাতেই দলে ফিরেছেন শেখ পারভেজ জীবন, আগের বিশ্বকাপ খেলা অফ স্পিনিং অলরাউন্ডার, যিনি দীর্ঘদিন বয়সভিত্তিক দলে না খেললেও ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক পারফরম্যান্সে নজর কেড়েছেন।

এবারের এশিয়া কাপে আট দল-বাংলাদেশ আছে ‘বি’ গ্রুপে আফগানিস্তান, শ্রীলঙ্কা ও নেপালের সঙ্গে। ‘এ’ গ্রুপে আছে ভারত, পাকিস্তান, স্বাগতিক সংযুক্ত আরব আমিরাত ও মালয়েশিয়া। শনিবার দুবাইয়ে আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে বাংলাদেশের যাত্রা। প্রতিটি গ্রুপ থেকে দুটি করে দল উঠবে সেমিফাইনালে, ১৯ ডিসেম্বর হবে শেষ চারের লড়াই ও ২১ ডিসেম্বর ফাইনাল।

Previous Post

দুই মাসে দুই ট্রফি, ফের এনসিএল চ্যাম্পিয়ন রংপুর

Next Post

পূর্বাচল স্টেডিয়ামে মাটি চুরি, অনিয়মের খোঁজে তদন্তে বিসিবি

Related Posts

চার বছর পর ফিরেই সিরিজসেরা, উচ্ছ্বসিত মোসাদ্দেক
বিশেষ প্রতিবেদন

চার বছর পর ফিরেই সিরিজসেরা, উচ্ছ্বসিত মোসাদ্দেক

6
জয় দিয়ে বিশ্বকাপ শুরু বাংলাদেশের মেয়েদের
বিশেষ প্রতিবেদন

জয় দিয়ে বিশ্বকাপ শুরু বাংলাদেশের মেয়েদের

7
শরিফুলের ৬ উইকেট, তবু রুদ্ধশ্বাস জয় অস্ট্রেলিয়ার 
বিশেষ প্রতিবেদন

শরিফুলের ৬ উইকেট, তবু রুদ্ধশ্বাস জয় অস্ট্রেলিয়ার 

9
Next Post
পূর্বাচল স্টেডিয়ামে মাটি চুরি, অনিয়মের খোঁজে তদন্তে বিসিবি

পূর্বাচল স্টেডিয়ামে মাটি চুরি, অনিয়মের খোঁজে তদন্তে বিসিবি

Discussion about this post

সর্বশেষ..

চার বছর পর ফিরেই সিরিজসেরা, উচ্ছ্বসিত মোসাদ্দেক

চার বছর পর ফিরেই সিরিজসেরা, উচ্ছ্বসিত মোসাদ্দেক

by cricbdadmin
0
6

সিরিজের শেষ ম্যাচে জয়টা খুব কাছ থেকে ছুঁয়েও পাওয়া হলো না বাংলাদেশের। মিরপুরে রুদ্ধশ্বাস লড়াইয়ের পর অস্ট্রেলিয়ার কাছে ১ উইকেটে...

জয় দিয়ে বিশ্বকাপ শুরু বাংলাদেশের মেয়েদের

জয় দিয়ে বিশ্বকাপ শুরু বাংলাদেশের মেয়েদের

by cricbdadmin
0
7

বিশ্বকাপের প্রথম ম্যাচে জয় পাওয়াটা অনেক সময় পুরো টুর্নামেন্টের গতিপথ বদলে দিতে পারে। বাংলাদেশ নারী দলের জন্যও নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচটি...

শরিফুলের ৬ উইকেট, তবু রুদ্ধশ্বাস জয় অস্ট্রেলিয়ার 

শরিফুলের ৬ উইকেট, তবু রুদ্ধশ্বাস জয় অস্ট্রেলিয়ার 

by cricbdadmin
0
9

হোয়াইটওয়াশের স্বপ্নটা খুব কাছেই ছিল বাংলাদেশের। ম্যাচের বেশিরভাগ সময় নিয়ন্ত্রণে রেখে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে অস্ট্রেলিয়াকে হারানোর সুবাসও পাচ্ছিল...

অস্ট্রেলিয়ার সামনে ২৭৫ রানের চ্যালেঞ্জ বাংলাদেশের

অস্ট্রেলিয়ার সামনে ২৭৫ রানের চ্যালেঞ্জ বাংলাদেশের

by cricbdadmin
0
8

অস্ট্রেলিয়াকে হোয়াইটওয়াশ করার ম্যাচে শুরুটা ছিল আগের দুই ম্যাচের মতোই হতাশার। প্রথম ওভারেই উইকেট হারানো, এরপর নিয়মিত বিরতিতে টপঅর্ডারের ব্যাটারদের...

বাংলাদেশ দলে হঠাৎ মিরাজ, বাদ পড়লেন কে?

যে কারণে দলের বাইরে মিরাজ

by cricbdadmin
0
5

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়ের অন্যতম নায়ক মেহেদি হাসান মিরাজ। কিন্তু হোয়াইটওয়াশ মিশনের ম্যাচে মাঠেই নামতে পারলেন না বাংলাদেশ অধিনায়ক। সিরিজের...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD