Tuesday, May 19, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

শঙ্কা উড়িয়ে প্রিমিয়ার লিগেই থাকল রূপগঞ্জ

June 22, 2021
in লিড স্টোরি, হেডলাইন সংবাদ
0 0
A A
শঙ্কা উড়িয়ে প্রিমিয়ার লিগেই থাকল রূপগঞ্জ
0
SHARES
1
VIEWS
Share on FacebookShare on Twitter

টিকে থাকার লড়াইয়ে ভয় ছিল বাজে আম্পায়ারিং নিয়ে। কারণ বেশ কয়েক বছর ধরেই ঢাকা প্রিমিয়ার লিগে সবচেয়ে বঞ্চিত দলটির নাম লিজেন্ডস অব রূপগঞ্জ। বারবারই বাজে আম্পায়ারিংয়ের শিকার হয়েছে দলটি। এবার অবস্থা এমন দাঁড়ায় যে লিগে সাবেক চ্যাম্পিয়নদের খেলতে হয় রেলিগেশন লিগে। স্বস্তি এটাই মঙ্গলবার এই শঙ্কা উড়িয়েছে লিজেন্ডসরা। সব বাঁধা পেরিয়েছে তারা।

মিরপুরের শেরেবাংলায় ওল্ড ডিওএইচএসকে ৬ উইকেটে হারিয়ে ঢাকা প্রিমিয়ার লিগে টিকে থাকল রূপগঞ্জ। রেলিগেশন এড়াতে ওল্ড ডিওএইচএসকে হারাতেই হতো। হারলে দল নেমে যেতো প্রথম বিভাগে।

যেখানে মঙ্গলবার টস জিতে ফিল্ডিং নিয়েছেন রূপগঞ্জ অধিনায়ক নাঈম ইসলাম। ব্যাটিং করতে নেমে বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ১৮ ওভারে ৬ উইকেট হারিয়ে ১১৭ রান তুলে ওল্ড ডিওএইচএস। জবাবে নেমে ১৭.১ ওভারে ৪ উইকেট হারিয়ে রূপগঞ্জ তুলে ১২৪ রান। ৫ বল হাতে রেখেই জয়! বৃষ্টি আইনে সহজেই ৬ উইকেটে জিতে দল টিকে গেলো প্রিমিয়ার লিগে।

ম্যাচে রূপগঞ্জের জয়ের নায়ক নাঈম ইসলাম। অধিনায়ক ১৪ বলে ২৭ রান করে ছিলেন অপরাজিত। ইনিংসে চার ৪টি ও ১টি ছয়। দলের বিপর্যয়ে হাল ধরে জিতিয়ে তারপরই মাঠ ছাড়েন। এর আগে বল হাতে নেন ২ উইকেট। এমন ব্যাটে-বলে দাপটে ম্যাচ সেরা তিনিই।

টিকে থাকার লড়াইয়ে রূপগঞ্জকে ব্যাট হাতে পথ দেখান সাব্বির রহমান ও মেহেদী মারুফ। জয় থেকে যখন ২২ রান দূরে তখন মোহাম্মদ রশিদের ১৪তম ওভারে পর পর দুই বলে দুজনেই সাজঘরে ফেরেন তারা্ ২২ বলে ৩০ রান করেন মারুফ। ৩১ বলে ৩০ রান করে আউট সাব্বির।

তারপর নাঈমের ব্যাটে জয় ধরা দেয়। এই ম্যাচটির জন্য সিসিডিএম বরাবর চিঠি দিয়ে মিরপুরে খেলা আয়োজন ও আইসিসি প্যানেলভুক্ত আম্পায়ার চায় রূপগঞ্জ। তাদের চাওয়া মতোই হলো সবকিছু। আর ম্যাচেও থাকল নিরপেক্ষ আম্পায়রিং। সে আবেদনে সাড়া দিয়ে দাবি মেনে নেয় সিসিডিএম। মঙ্গলবার আন্তর্জাতিক ম্যাচ পরিচালনা করা দেশের দুই আম্পায়ার মাসুদুর রহমান মুকুল ও শরফুদ্দৌলা ইবনে সৈকত দায়িত্ব পালন করেন।

তার পথ ধরে হেরে হেরে অবনমন হলো ডিওএইচএসের। আগেই বিদায় হয়েছে পারটেক্স স্পোর্টিং ক্লাবের।

মঙ্গলবার মিরপুরে টস হেরে ব্যাটিং করতে নেমে বারবার বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ১৮ ওভারে ৬ উইকেট হারিয়ে ১১৭ রান তুলে ওল্ড ডিওএইচএস। বৃষ্টি আইনে টার্গেট দাঁড়ায় ১২২। ৫ বল হাতে রেখেই এই রান টপকে যায়ং সাবেক চ্যাম্পিয়ন রূপগঞ্জ। ম্যাচে ডিওএইচএসের ওপেনার আনিসুল ইসলাম ৫৯ বলে করেন ৫১ রান। মাহমুদুল হাসান জয় ৩১ বলে ২০। আলিস আল ইসলাম ১৬ বলে ২০ রানে অপরাজিত।

রূপগঞ্জের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট নেন মোহাম্মদ হোসাইন আলী। নাঈম ইসলাম নেন ২ উইকেট। ম্যাচেরসেরা তিনিই!

Previous Post

ডিপিএল শেষ মুশফিকের, জিম্বাবুয়ে সফর নিয়ে শঙ্কা

Next Post

ক্রিকেট অস্ট্রেলিয়ার কঠিন শর্তে রাজি বিসিবি

Related Posts

তাইজুলের ঘূর্ণিতে স্বস্তি, জয় থেকে তিন উইকেট দূরে বাংলাদেশ
বিশেষ প্রতিবেদন

তাইজুলের ঘূর্ণিতে স্বস্তি, জয় থেকে তিন উইকেট দূরে বাংলাদেশ

5
সিলেটে জয়ের দুয়ারে বাংলাদেশ
বিশেষ প্রতিবেদন

সিলেটে জয়ের দুয়ারে বাংলাদেশ

7
বাবর-মাসুদের জুটিতে পাল্টা লড়াই, তবু এগিয়ে বাংলাদেশ
বিশেষ প্রতিবেদন

বাবর-মাসুদের জুটিতে পাল্টা লড়াই, তবু এগিয়ে বাংলাদেশ

6
Next Post
ক্রিকেট অস্ট্রেলিয়ার কঠিন শর্তে রাজি বিসিবি

ক্রিকেট অস্ট্রেলিয়ার কঠিন শর্তে রাজি বিসিবি

Discussion about this post

সর্বশেষ..

তাইজুলের ঘূর্ণিতে স্বস্তি, জয় থেকে তিন উইকেট দূরে বাংলাদেশ

তাইজুলের ঘূর্ণিতে স্বস্তি, জয় থেকে তিন উইকেট দূরে বাংলাদেশ

by cricbdadmin
0
5

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার দ্বিতীয় টেস্ট এখন রীতিমতো স্নায়ুযুদ্ধের রূপ নিয়েছে। চার দিনের লড়াই শেষে ম্যাচ...

সিলেটে জয়ের দুয়ারে বাংলাদেশ

সিলেটে জয়ের দুয়ারে বাংলাদেশ

by cricbdadmin
0
7

সিলেট টেস্টের চতুর্থ দিনে আজ ম্যাচের চিত্র এখন অনেকটাই পরিষ্কার। পাকিস্তান লড়াই চালিয়ে গেলেও বাস্তবতা বলছে, জয়ের পথ এখন বাংলাদেশের...

বাবর-মাসুদের জুটিতে পাল্টা লড়াই, তবু এগিয়ে বাংলাদেশ

বাবর-মাসুদের জুটিতে পাল্টা লড়াই, তবু এগিয়ে বাংলাদেশ

by cricbdadmin
0
6

সিলেট টেস্টের চতুর্থ দিনের সকালে কিছুটা হরেও উত্তেজনা থাকল বাংলাদেশ-পাকিস্তান লড়াইয়ে। ৪৩৭ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে প্রথম সেশন...

বর্ষসেরা পুরস্কারে ফুটবল-হকির জয়জয়কার

বর্ষসেরা পুরস্কারে ফুটবল-হকির জয়জয়কার

by cricbdadmin
0
10

বাংলাদেশের ক্রীড়াঙ্গনের সেরা পারফরমারদের স্বীকৃতি দিতে আবারও আয়োজন করছে বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশন (বিএসপিএ)। বর্ষসেরা ক্রীড়াবিদ-২০২৫ পুরস্কারের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ...

মুশফিকের ইতিহাসগড়া ইনিংসে জয়ের সুবাস বাংলাদেশের

মুশফিকের ইতিহাসগড়া ইনিংসে জয়ের সুবাস বাংলাদেশের

by cricbdadmin
0
7

সিলেট টেস্টে এখন পুরো নিয়ন্ত্রণ বাংলাদেশের হাতে। প্রথম ইনিংসে ব্যাটিং বিপর্যয়ের পরও লিটন দাসের দুর্দান্ত সেঞ্চুরি এবং বোলারদের নিয়ন্ত্রিত পারফরম্যান্সে...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD