Saturday, May 2, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

লিটন-সাইফের ব্যাটে ধূমকেতুর উড়ন্ত সূচনা

February 5, 2026
in বিশেষ প্রতিবেদন, ব্লগ, লিড স্টোরি, হেডলাইন সংবাদ
0 0
A A
লিটন-সাইফের ব্যাটে ধূমকেতুর উড়ন্ত সূচনা
0
SHARES
3
VIEWS
Share on FacebookShare on Twitter

অদম্য বাংলাদেশ টি-টোয়েন্টি কাপের পর্দা উঠল মিরপুরে, আর শুরুতেই নিজেদের শক্তির পরিচয় দিল ধূমকেতু একাদশ। টস হেরে আগে ব্যাট করা দুরন্ত একাদশকে ১৪৩ রানে আটকে দিয়ে পরে লিটন দাস ও সাইফ হাসানের কার্যকর ব্যাটিংয়ে হেসেখেলেই লক্ষ্যে পৌঁছে যায় ধূমকেতু।

শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আগে ব্যাট করতে নেমে দুরন্ত একাদশের শুরুটা খুব খারাপ ছিল না। জিসান আলম ও মাহফিজুল ইসলাম রবিন মিলে গড়েন ৩১ রানের ওপেনিং জুটি। জিসান ৬ বলে ১৪ রান করে ফিরলেও রবিন এক প্রান্ত আগলে রেখে ইনিংস গড়ার চেষ্টা করেন। তবে তিনে নামা আজিজুল হাকিম তামিম ২১ বলে ১৬ রান করে আউট হলে ছন্দ হারাতে শুরু করে দুরন্ত।

চারে নামা আরিফুল ইসলাম ব্যর্থ হন পুরোপুরি। ৪ বলে মাত্র ২ রান করে ফিরে যাওয়ার পর চাপ আরও বাড়ে। রবিন ধীরগতির ব্যাটিংয়ে ৩৬ বলে ৩৯ রান করে ৭৫ রানে আউট হলে দুরন্তর ইনিংস কার্যত ভেঙে পড়ে। মাঝের ওভারগুলোতে একের পর এক উইকেট হারাতে থাকে দলটি। শেষ দিকে আকবর আলী ১০ বলে ১৮ রান এবং এস এম মেহেরব হোসেন ১০ বলে ১৫ রানের ক্যামিও খেললেও বড় সংগ্রহ গড়া সম্ভব হয়নি। ইমপ্যাক্ট সাব জাওয়াদ আবরার ৮ বলে ১০ এবং আবদুল গাফফার সাকলাইন ১৫ বলে ১৫ রান যোগ করেন। ১৯.৫ ওভারে ১৪৩ রানেই অলআউট হয় দুরন্ত একাদশ।

ধূমকেতুর বোলিং আক্রমণে নেতৃত্ব দেন রিশাদ হোসেন। তিনি ২১ রান খরচায় নেন ৩টি গুরুত্বপূর্ণ উইকেট। শরিফুল ইসলাম ও তানজিম হাসান সাকিব ২টি করে উইকেট শিকার করেন। শেখ মেহেদী হাসান ও মুস্তাফিজুর রহমান একটি করে উইকেট নিয়ে দুরন্তকে চাপে রাখেন।

লক্ষ্য তাড়ায় নেমে শুরু থেকেই আত্মবিশ্বাসী ছিল ধূমকেতু একাদশ। সাইফ হাসান ও তানজিদ হাসান তামিমের জুটিতে আসে ৩৪ রান। তানজিদ ৮ বলে ১৭ রান করে ফিরলেও এরপর সাইফের সঙ্গে যোগ দেন অধিনায়ক লিটন দাস। দুজনের আগ্রাসী কিন্তু পরিমিত ব্যাটিংয়ে দ্রুত কমতে থাকে রান ব্যবধান।

দুরন্তর বোলারদের ওপর একের পর এক আক্রমণে স্কোরবোর্ড সচল রাখেন সাইফ ও লিটন। ফিফটির দোরগোড়ায় পৌঁছে শেষ পর্যন্ত ৩০ বলে ৫০ রান করে সাইফ আউট হন দলের ১১২ রানে। তবে ম্যাচের নিয়ন্ত্রণ তখন পুরোপুরি ধূমকেতুর হাতে।

এরপর ইমপ্যাক্ট সাব পারভেজ হোসেন ইমন ৬ বলে ৬ রান করে ফিরে গেলেও অন্য প্রান্তে অবিচল ছিলেন লিটন দাস। পাঁচে নেমে তাওহিদ হৃদয়ও বেশি কিছু করতে পারেননি। তবুও অধিনায়কের দায়িত্বশীল ব্যাটিংয়েই এগোতে থাকে ধূমকেতু। শেষ দিকে কিছুটা ধীর হলেও জয়ের পথে কোনো বাধা আসেনি।

শেষ পর্যন্ত ৪৩ বলে অপরাজিত ৬৫ রান করে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন লিটন দাস। তার ব্যাট থেকেই আসে জয়ের শেষ রান। দুরন্ত একাদশের হয়ে বোলিংয়ে এস এম মেহেরব হোসেন ৩টি উইকেট নেন।

Previous Post

বাংলাদেশের অনুপস্থিতিতে মন খারাপ পাকিস্তান অধিনায়কের

Next Post

ভারত-পাকিস্তান ম্যাচ ঘিরে শ্রীলঙ্কার উদ্বেগ, সিদ্ধান্ত বদলাতে অনুরোধ

Related Posts

আধুনিকায়নের পথে ঢাকা লিগ, পাল্টে যাচ্ছে অনেক কিছুই
বিশেষ প্রতিবেদন

আধুনিকায়নের পথে ঢাকা লিগ, পাল্টে যাচ্ছে অনেক কিছুই

4
শুরুতে আশা, শেষে হতাশা-সমতায় শেষ সিরিজ
বিশেষ প্রতিবেদন

শুরুতে আশা, শেষে হতাশা-সমতায় শেষ সিরিজ

10
হৃদয়-লিটনের ঝলক, শেষে ধস-১০২ রানে থামল বাংলাদেশ
বিশেষ প্রতিবেদন

হৃদয়-লিটনের ঝলক, শেষে ধস-১০২ রানে থামল বাংলাদেশ

5
Next Post
ভারত-পাকিস্তান ম্যাচ ঘিরে শ্রীলঙ্কার উদ্বেগ, সিদ্ধান্ত বদলাতে অনুরোধ

ভারত-পাকিস্তান ম্যাচ ঘিরে শ্রীলঙ্কার উদ্বেগ, সিদ্ধান্ত বদলাতে অনুরোধ

Discussion about this post

সর্বশেষ..

আধুনিকায়নের পথে ঢাকা লিগ, পাল্টে যাচ্ছে অনেক কিছুই

আধুনিকায়নের পথে ঢাকা লিগ, পাল্টে যাচ্ছে অনেক কিছুই

by cricbdadmin
0
4

৪ মে শুরু হতে যাচ্ছে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের (ডিপিএল) ২০২৫-২৬ মৌসুম। তার আগে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের...

শুরুতে আশা, শেষে হতাশা-সমতায় শেষ সিরিজ

শুরুতে আশা, শেষে হতাশা-সমতায় শেষ সিরিজ

by cricbdadmin
0
10

মিরপুরে সিরিজ নির্ধারণী ম্যাচে জয় পেলেই ট্রফি নিশ্চিত করার সুযোগ ছিল বাংলাদেশের সামনে। কিন্তু ব্যাটিং ব্যর্থতা আর শেষ পর্যন্ত বৃষ্টির...

হৃদয়-লিটনের ঝলক, শেষে ধস-১০২ রানে থামল বাংলাদেশ

হৃদয়-লিটনের ঝলক, শেষে ধস-১০২ রানে থামল বাংলাদেশ

by cricbdadmin
0
5

দিনটা শুরু হয়েছিল শঙ্কা দিয়ে, শেষ হলো হিসাব-নিকাশে। মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম যেন আবারও মনে করিয়ে দিল, ক্রিকেটে কখনও...

বৃষ্টিতে ভেসে গেল বাংলাদেশ-নিউজিল্যান্ড টি-টোয়েন্টি

ভালো শুরুর পর ধস, বৃষ্টিতে থামল বাংলাদেশ

by cricbdadmin
0
6

নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ নির্ধারণী তৃতীয় টি-টোয়েন্টিতে ব্যাট হাতে ইতিবাচক সূচনা করেও মাঝপথে ধসে পড়েছে বাংলাদেশ। আজ মিরপুরে টস জিতে আগে...

ল্যাথাম ছাড়াই মাঠে নিউজিল্যান্ড, বোলিংয়ে বাংলাদেশ

সিরিজ জয়ের মিশনে শুরুতে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে সাইফউদ্দিন

by cricbdadmin
0
8

বাংলাদেশ ও নিউজিল্যান্ডের তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচটি পরিণত হয়েছে একপ্রকার নির্ধারণী লড়াইয়ে। মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD