Wednesday, May 20, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

লিটনের বার্তা-জয়ের ধারায় চোখ হোয়াইটওয়াশে

April 28, 2026
in বিশেষ প্রতিবেদন, লিড স্টোরি, হেডলাইন সংবাদ
0 0
A A
লিটনের জন্য অপেক্ষা করবে বাংলাদেশ
0
SHARES
10
VIEWS
Share on FacebookShare on Twitter

নিউজিল্যান্ডের বিপক্ষে রোমাঞ্চকর জয়ে টি-টোয়েন্টি সিরিজ শুরু করেছে বাংলাদেশ। বড় লক্ষ্য তাড়া করে আত্মবিশ্বাসী এই জয়ে স্পষ্ট হয়ে উঠেছে দলের ব্যাটিং গভীরতা ও সম্মিলিত পারফরম্যান্স। চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে ১৮২ রানের চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিল সফরকারীরা, তবে শেষ পর্যন্ত সেটি খুব বড় হয়ে দাঁড়ায়নি স্বাগতিকদের জন্য।

ম্যাচ শেষে দলের প্রতিনিধি হয়ে সংবাদ সম্মেলনে আসেন তাওহীদ হৃদয়, যিনি ব্যাট হাতেও ছিলেন ম্যাচের নায়ক। অন্যদিকে অধিনায়ক লিটন দাস আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে না এলেও নিজের বক্তব্য তুলে ধরেন পুরস্কার বিতরণী মঞ্চে এবং পরে সামাজিক যোগাযোগমাধ্যমে। তার কথায় ফুটে উঠেছে দলের পারফরম্যান্স নিয়ে সন্তুষ্টি এবং ধারাবাহিকতা ধরে রাখার প্রত্যয়।

নিজের ভেরিফাইড ফেসবুক পেজে লিটন লিখেছেন, ‘ম্যাচটা আমাদের দিকেই গেছে-এটাই সেই ধরনের ক্রিকেট, যেটা আমরা খেলতে চাই। বোলারদের নিয়ে গর্বিত, ব্যাটারদের নিয়েও গর্বিত-এটা ছিল পুরো দলের সম্মিলিত প্রচেষ্টা। বিশেষভাবে উল্লেখ করতে চাই তৌহিদ হৃদয়, পারভেজ হোসেন ইমন এবং সর্বশেষ হলেও কম গুরুত্বপূর্ণ নন, শামীম হোসেন পাটোয়ারীকে। ছেলেরা, আর দুইটা ম্যাচ জিততে হবে-চল কাজটা শেষ করি।’

প্রথমে ব্যাট করতে নেমে নিউজিল্যান্ড ১৮২ রানের শক্ত ভিত গড়ে। ড্যান ক্লিভার ও কাটানে ক্লার্কের অর্ধশতকে বড় সংগ্রহ পায় কিউইরা। তবে বাংলাদেশের বোলাররা পুরোপুরি ব্যর্থ হননি; বিশেষ করে রিশাদ হোসেন দুটি গুরুত্বপূর্ণ উইকেট তুলে নিয়ে দলকে লড়াইয়ে রাখেন।

লক্ষ্য তাড়া করতে নেমে শুরুর ১০ ওভারে ৭৭ রান তুলেছিল বাংলাদেশ। এরপরই পাল্টে যায় ম্যাচের গতি। পারভেজ হোসেন ইমনের দ্রুতগতির ইনিংস চাপ কমায়, আর তাওহীদ হৃদয় ধীরে-স্থিরভাবে ইনিংস গড়ে ম্যাচ নিয়ন্ত্রণে রাখেন। শেষদিকে শামীম হোসেন পাটোয়ারীর বিধ্বংসী ব্যাটিং নিশ্চিত করে জয়। মাত্র ৮ ওভারে ১০৬ রান তুলে ম্যাচ শেষ করে ফেলে বাংলাদেশ, হাতে থাকে ২ ওভার।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে লিটন দাস বলেন, ‘হ্যাঁ অবশ্যই, দারুণ শুরু। ভালো ম্যাচ ছিল, যেভাবে আমরা ব্যাট করলাম। বিশেষ করে হৃদয় ম্যাচটা বের করে নিল। হৃদয় এবং ইমন দারুণ ছিল, শামীম ফিনিশ করল। পাওয়ারপ্লেতে বড় রান পেলে তাড়া করা সহজ হয়ে যেতে পারত। তবে মাঝের ওভারে ইমন, হৃদয় এবং শামীম যেভাবে ব্যাট করেছে তাতে আমাদের জয় সহজ হয়ে গেছে। ব্যাট করাটা দেখতে সোজা লাগলেও আসলে সহজ ছিল না।’

এই জয়ের ফলে সিরিজে এগিয়ে থেকে বাড়তি আত্মবিশ্বাস পেয়েছে বাংলাদেশ। সামনে রয়েছে আরও দুটি ম্যাচ-চট্টগ্রাম (২৯ এপ্রিল) ও মিরপুরে (২ মে)। একই ধারাবাহিকতা বজায় রাখতে পারলে সিরিজ নিজেদের করে নেওয়ার পাশাপাশি প্রতিপক্ষকে হোয়াইটওয়াশ করার স্বপ্নও পূরণ হতে পারে।

Previous Post

বাংলাদেশ ক্রিকেটে নতুন অধ্যায় শুরু করতে চান তামিম

Next Post

নাহিদার শততম ম্যাচে হারল বাংলাদেশ

Related Posts

টেস্ট র‍্যাঙ্কিংয়ে সেরা অবস্থানে বাংলাদেশ
বিশেষ প্রতিবেদন

টেস্ট র‍্যাঙ্কিংয়ে সেরা অবস্থানে বাংলাদেশ

5
শিবলির হাফসেঞ্চুরিতে লড়াকু সংগ্রহ রূপগঞ্জের
ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগ

শিবলির হাফসেঞ্চুরিতে লড়াকু সংগ্রহ রূপগঞ্জের

5
সিলেটে বাঘের গর্জন, পাকিস্তান হোয়াইটওয়াশ!
বিশেষ প্রতিবেদন

সিলেটে বাঘের গর্জন, পাকিস্তান হোয়াইটওয়াশ!

5
Next Post
নাহিদার শততম ম্যাচে হারল বাংলাদেশ

নাহিদার শততম ম্যাচে হারল বাংলাদেশ

Discussion about this post

সর্বশেষ..

টেস্ট র‍্যাঙ্কিংয়ে সেরা অবস্থানে বাংলাদেশ

টেস্ট র‍্যাঙ্কিংয়ে সেরা অবস্থানে বাংলাদেশ

by cricbdadmin
0
5

সিলেট টেস্টে পাকিস্তানের বিপক্ষে ৭৮ রানের দাপুটে জয়ের পর আইসিসি টেস্ট র‍্যাঙ্কিংয়ে বড় সাফল্য পেয়েছে বাংলাদেশ। হালনাগাদ র‍্যাঙ্কিংয়ে দুই ধাপ...

শিবলির হাফসেঞ্চুরিতে লড়াকু সংগ্রহ রূপগঞ্জের

শিবলির হাফসেঞ্চুরিতে লড়াকু সংগ্রহ রূপগঞ্জের

by cricbdadmin
0
5

শুরুটা ছিল ঝড়ের মতো, শেষটা ধীরে ধীরে থেমে গেল-তবু ২৫০ রানের লড়াকু পুঁজি গড়ে মাঠ ছাড়ল লিজেন্ডস অব রূপগঞ্জ! ঢাকা...

সিলেটে বাঘের গর্জন, পাকিস্তান হোয়াইটওয়াশ!

সিলেটে বাঘের গর্জন, পাকিস্তান হোয়াইটওয়াশ!

by cricbdadmin
0
5

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ইতিহাস গড়েছে বাংলাদেশ। টানটান উত্তেজনায় ভরা শেষ দিনে আজ পাকিস্তানকে ৭৮ রানে হারিয়ে দুই ম্যাচের টেস্ট...

‘আমরা তাদের অলআউট করব’

‘আমরা তাদের অলআউট করব’

by cricbdadmin
0
6

সিলেট টেস্টের চতুর্থ দিন শেষে ম্যাচ যেন এসে দাঁড়িয়েছে এক সূক্ষ্ম ভারসাম্যে। পাকিস্তান এখনো লড়াইয়ে, তবে ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি হাতছাড়া...

তাইজুলের ঘূর্ণিতে স্বস্তি, জয় থেকে তিন উইকেট দূরে বাংলাদেশ

তাইজুলের ঘূর্ণিতে স্বস্তি, জয় থেকে তিন উইকেট দূরে বাংলাদেশ

by cricbdadmin
0
7

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার দ্বিতীয় টেস্ট এখন রীতিমতো স্নায়ুযুদ্ধের রূপ নিয়েছে। চার দিনের লড়াই শেষে ম্যাচ...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD