Monday, June 1, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

র‍্যাঙ্কিংয়ে আলো ছড়ালেন বাংলাদেশের দুই নায়ক

September 24, 2025
in ব্লগ, লিড স্টোরি, হেডলাইন সংবাদ
0 0
A A
রেকর্ড তামিমের, ১৫৪ রানে থামল বাংলাদেশ
0
SHARES
7
VIEWS
Share on FacebookShare on Twitter

আইসিসির সর্বশেষ টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশ ক্রিকেটের জন্য এসেছে সুখবর। এশিয়া কাপে ব্যাট হাতে জ্বলে উঠেছেন সাইফ হাসান, আর বল হাতে ছন্দ খুঁজে পেয়েছেন মুস্তাফিজুর রহমান। তাদের অসাধারণ পারফরম্যান্সের প্রতিফলন ঘটেছে সরাসরি র‍্যাঙ্কিংয়ে।

লঙ্কানদের বিপক্ষে সুপার ফোরে বাংলাদেশের ইনিংসের শুরুতে নামেন সাইফ। দায়িত্বশীল অথচ আক্রমণাত্মক ব্যাটিংয়ে সাজান ক্যারিয়ারের সেরা ৬১ রানের ইনিংস। চারটি ছক্কা আর দুটি চারে ৪৫ বলের এই ইনিংসে দল পায় কাঙ্ক্ষিত জয়ের ভিত। ম্যাচসেরার পুরস্কারও জিতে নেন তিনি। এরই সুবাদে র‍্যাঙ্কিংয়ে সাইফ এগিয়েছেন ১৩৩ ধাপ, এখন তার অবস্থান ৮১তম। প্রথমবারের মতো তিনি জায়গা করে নিয়েছেন ব্যাটসম্যানদের শীর্ষ একশোতে।

বাংলাদেশের আরও কয়েকজন ব্যাটারও উন্নতি করেছেন। তাওহিদ হৃদয় সাত ধাপ এগিয়ে ৪১ নম্বরে, অধিনায়ক লিটন দাস দুই ধাপ এগিয়ে এখন ৪০তম-বাংলাদেশিদের মধ্যে সবার ওপরে। এছাড়া জাকের আলি ৫৬তম ও পারভেজ হোসেন ৭৪তম স্থানে পৌঁছেছেন।

অন্যদিকে বল হাতে দ্যুতি ছড়িয়েছেন মুস্তাফিজুর রহমান। শ্রীলঙ্কার বিপক্ষে চার ওভারে মাত্র ২০ রান খরচ করে তুলে নেন তিন উইকেট। তার এই নৈপুণ্যে বাংলাদেশ সীমাবদ্ধ রাখে প্রতিপক্ষকে ১৬৮ রানে। সেই পারফরম্যান্সের কল্যাণে ছয় ধাপ এগিয়ে তিনি ফিরেছেন সেরা দশে, অবস্থান এখন নবম। ২০১৭ সালের পর এই প্রথম আবারো মুস্তাফিজ জায়গা করে নিলেন শীর্ষ সারিতে। শেখ মেহেদী হাসান তিন ধাপ এগিয়ে ১৭তম স্থানে, আর তানজিম হাসান দুই ধাপ উন্নতি করে পৌঁছেছেন ৪০তম স্থানে।

আন্তর্জাতিক অঙ্গনে অন্যদের মধ্যেও এসেছে উল্লেখযোগ্য পরিবর্তন। ভারতের অভিষেক শর্মা ধরে রেখেছেন ব্যাটসম্যানদের তালিকার শীর্ষস্থান, সতীর্থ তিলক ভার্মা উঠে এসেছেন তিনে। পাকিস্তানের সাহিবজাদা ফারহান ও শ্রীলঙ্কার কামিন্দু মেন্ডিস বড় অগ্রগতি করেছেন। বোলারদের মধ্যে ভারতের বরুণ চক্রবর্তী এখনও সেরা, পাকিস্তানের আবরার আহমেদ ১২ ধাপ এগিয়ে ক্যারিয়ারসেরা চতুর্থ স্থানে।

অলরাউন্ডারদের তালিকায় আগের মতোই এক নম্বরে রয়েছেন ভারতের হার্দিক পান্ডিয়া, এরপর রয়েছেন মোহাম্মদ নবী ও সিকান্দার রাজা।

Previous Post

টস জিতে বোলিংয়ে বাংলাদেশ, লিটন নেই-নেতৃত্বে জাকের

Next Post

অভিষেক ঝড় থামিয়ে মুস্তাফিজের ইতিহাস গড়ার দিন

Related Posts

বিটিভিতে সরাসরি বাংলাদেশ-জিম্বাবুয়ে টেস্ট ম্যাচ
বিশেষ প্রতিবেদন

বাংলাদেশ সফরের জিম্বাবুয়ে দল ঘোষণা

8
যুদ্ধের প্রভাবে দেশে ফেরা অনিশ্চিত, জেদ্দায় আটকা মুশফিক
বিশেষ প্রতিবেদন

বগুড়ার ঈদগাহে মুশফিক, দেশবাসীকে দিলেন ঈদ শুভেচ্ছা

6
এক নজরে দেখে নিন ডিপিএলের ১২ দল
ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগ

ডিপিএলে জমে উঠেছে পয়েন্ট টেবিলের লড়াই

7
Next Post
অভিষেক ঝড় থামিয়ে মুস্তাফিজের ইতিহাস গড়ার দিন

অভিষেক ঝড় থামিয়ে মুস্তাফিজের ইতিহাস গড়ার দিন

Discussion about this post

সর্বশেষ..

বিটিভিতে সরাসরি বাংলাদেশ-জিম্বাবুয়ে টেস্ট ম্যাচ

বাংলাদেশ সফরের জিম্বাবুয়ে দল ঘোষণা

by cricbdadmin
0
8

বাংলাদেশ ‘এ’ দলের বিপক্ষে ওয়ানডে ও চার দিনের সিরিজ খেলতে আগামী জুনে বাংলাদেশ সফরে আসছে জিম্বাবুয়ে ‘এ’ দল। সফরকে সামনে...

যুদ্ধের প্রভাবে দেশে ফেরা অনিশ্চিত, জেদ্দায় আটকা মুশফিক

বগুড়ার ঈদগাহে মুশফিক, দেশবাসীকে দিলেন ঈদ শুভেচ্ছা

by cricbdadmin
0
6

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে নিজ শহর বগুড়ায় পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের তারকা ক্রিকেটার মুশফিকুর রহিম। দেশের...

এক নজরে দেখে নিন ডিপিএলের ১২ দল

ডিপিএলে জমে উঠেছে পয়েন্ট টেবিলের লড়াই

by cricbdadmin
0
7

ঈদ উল আযহার ছুটিতে আপাতত বিরতিতে গেছে ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল)। তবে মাঠের খেলা থেমে থাকলেও আলোচনায় রয়েছে পয়েন্ট টেবিলের...

বৃষ্টি আইনের ছোবলে ভেস্তে গেল রূপগঞ্জের লড়াই

ঈদের বিরতির পর জমে উঠবে ডিপিএলের লড়াই

by cricbdadmin
0
10

দেশের ঘরোয়া ক্রিকেটে এখন ঈদের আমেজ। টানা ব্যস্ত সূচির পর ২৩ মে শেষ ম্যাচ খেলেই ছুটিতে গেছেন ক্রিকেটাররা। তবে সেই...

সাত বছর পর ফিরেই বিশ্ব রেকর্ড গড়লেন নাবিল

সাত বছর পর ফিরেই বিশ্ব রেকর্ড গড়লেন নাবিল

by cricbdadmin
0
12

সাত বছর পর জাতীয় দলে ফিরে আন্তর্জাতিক ক্রিকেটে অবিশ্বাস্য এক কীর্তি গড়লেন বতসোয়ানার পেসার নাবিল মাস্টার। টি-টোয়েন্টি বিশ্বকাপের আফ্রিকার উপ-আঞ্চলিক...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD