Sunday, April 19, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

রিশাদের ৫ উইকেট, অলআউট উইন্ডিজ

January 29, 2021
in নিউজ, ব্রেকিং নিউজ, ব্লগ, লিড স্টোরি, সব বিভাগ, সর্বশেষ সংবাদ, হেডলাইন সংবাদ
0 0
A A
রিশাদের ৫ উইকেট, অলআউট উইন্ডিজ
0
SHARES
2
VIEWS
Share on FacebookShare on Twitter

ক্রিকবিডি২৪.কম রিপোর্ট

টেস্ট লড়াইয়ের আগে প্রস্তুতি পর্বে ওয়েস্ট ইন্ডিজ দলকে স্বস্তি দেয়নি বাংলাদেশের তরুণ ক্রিকেটাররা। বিসিবি একাদশের সামনে ব্যাটিংয়ে কঠিন পরীক্ষা দেলেন প্রতিপক্ষের ব্যাটসম্যানরা। বল হাতে নজর কাড়লেন সৈয়দ খালেদ আহমেদ। রিভার্স সুইংয়ে তুলে নেন ৩ উইকেট। বুঝিয়ে দেন টেস্ট খেলতে তিনি প্রস্তুত। বল হাতে চমক দেখালেন রিশাদ হোসেন। এই লেগ স্পিনার ৫ উইকেট নিয়ে ভবিষ্যতে জাতীয় খেলার পথটা প্রশস্ত করলেন।

বিসিবি একাদশের দুর্দান্ত বোলিংয়ে চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামে যা একটু লড়লেন ক্রেইগ ব্র্যাথওয়েট। সাড়ে চার ঘণ্টা উইকেটে থেকে অধিনায়ক করেন ৮৫ রান। তিন দিনের ম্যাচের প্রথম দিনে ওয়েস্ট ইন্ডিজ অলআউট ২৫৭ রানে। বিসিবি একাদশ দিন শেষ তুলেছে কোনো উইকেট না হারিয়ে ২৪ রান।

অবশ্য বিসিবি একাদশের ম্যাচ শুরুর ১১ জনে নাম ছিল না রিশাদের। পানির বোতল হাতে তখন অতিরিক্ত ফিল্ডারের কাজ করছিলেন। ম্যাচে সুনির্দিষ্ট একাদশের ব্যাপার না থাকায় রিশাদ মাঠে নামেন লাঞ্চের একটু আগে। সেই তিনিই সফলতম বোলার। ৭৫ রানে ৫ উইকেট নেন তিনি।

তবে দুই নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু ও হাবিবুল বাশার সুমনের দুর্দান্ত বোলিং করেন খালেদ আহমেদ। তাকে কী চট্টগ্রাম টেস্টের একাদশে রাখবেন নির্বাচকরা?

সংক্ষিপ্ত স্কোর-

ওয়েস্ট ইন্ডিজ: ৭৯.১ ওভারে ২৫৭/১০ (ব্র্যাথওয়েট ৮৫, ক্যাম্পবেল ৪৪, মোজলি ১৫, বনার ২, ব্ল্যাকউড ৯, হজ ০, জশুয়া ২০, মেয়ার্স ৪০, জোসেফ ২৫, রোচ ৫*, গ্যাব্রিয়েল ৫; খালেদ ২১-৫-৪৬-৩, মুকিদুল ১৪-৫-৩৬-০, শাহিন ৮-০-৩৯-০, শাহাদাত ৫-১-২৯-১, রিশাদ ২৩.১-৩-৭৫-৫, সাইফ ৮-১-২৬-১)।
বিসিবি একাদশ: ৮ ওভারে ২৪/০(সাইফ ১৫*, সাদমান ৩*; রোচ ৩-২-৫-০, গ্যাব্রিয়েল ৪-২-৯-০, কর্নওয়াল ১-০-৯-০)।
#১ম দিন শেষে

বিসিবি একাদশ
নুরুল হাসান (অধিনায়ক ও উইকেটরক্ষক), আকবর আলী, মোহাম্মদ নাইম, মুকিদুল ইসলাম, সাইফ হাসান, সাদমান ইসলাম, শাহাদাত হোসাইন, শাহিন আলম, খালেদ আহমেদ, তৌহিদ হৃদয় ও ইয়াসির আলী।

উইন্ডিজ একাদশ
ক্রেইগ ব্র্যাথওয়েট (অধিনায়ক), জন ক্যাম্পবেল, জোমেল ওয়ারিকান, আলজারি জোসেফ, জার্মেইন ব্ল্যাকউড, জশুয়া দা সিলভা (উইকেটরক্ষক), কাভেম হজ, কেমার রোচ, কেওন হার্ডিং, কাইল মেয়ার্স ও এনক্রুমাহ বোনার।

Previous Post

প্রেমিকাকে সারপ্রাইজ দিয়ে বিপাকে রোনালদো

Next Post

টেস্টে ৭১ বছরের পুরনো রেকর্ড ভাঙ্গলেন নুমান

Related Posts

প্রথমবারের মতো টিভিতে ঢাকা প্রিমিয়ার লিগ
বিশেষ প্রতিবেদন

দলবদলের প্রথম দিনে কে কোন দলে

3
বদলের হাওয়া বিসিবিতে, বেতন ৬৫ হাজার, ম্যাচ ফি এক লাখ
বিশেষ প্রতিবেদন

পূর্বাচল স্টেডিয়ামের নকশায় পরিবর্তনের ইঙ্গিত দিলেন তামিম

8
লিগ শুরু নিয়ে স্বস্তির বার্তা মাহমুদউল্লাহর
বিশেষ প্রতিবেদন

লিগ শুরু নিয়ে স্বস্তির বার্তা মাহমুদউল্লাহর

10
Next Post
টেস্টে ৭১ বছরের পুরনো রেকর্ড ভাঙ্গলেন নুমান

টেস্টে ৭১ বছরের পুরনো রেকর্ড ভাঙ্গলেন নুমান

Discussion about this post

সর্বশেষ..

প্রথমবারের মতো টিভিতে ঢাকা প্রিমিয়ার লিগ

দলবদলের প্রথম দিনে কে কোন দলে

by cricbdadmin
0
3

ঢাকা প্রিমিয়ার লিগের দলবদল মানেই প্রতি মৌসুমে নতুন সমীকরণ, নতুন হিসাব-নিকাশ। তবে এবারের সংক্ষিপ্ত দলবদলের প্রথম দিনেই যেন স্পষ্ট হয়ে...

বদলের হাওয়া বিসিবিতে, বেতন ৬৫ হাজার, ম্যাচ ফি এক লাখ

পূর্বাচল স্টেডিয়ামের নকশায় পরিবর্তনের ইঙ্গিত দিলেন তামিম

by cricbdadmin
0
8

পূর্বাচলে আন্তর্জাতিক মানের একটি নতুন ক্রিকেট স্টেডিয়াম নির্মাণের পরিকল্পনা দীর্ঘদিন ধরে চললেও এর অগ্রগতি এখনো ধীরগতির। শনিবার প্রকল্পটির সর্বশেষ অবস্থা...

লিগ শুরু নিয়ে স্বস্তির বার্তা মাহমুদউল্লাহর

লিগ শুরু নিয়ে স্বস্তির বার্তা মাহমুদউল্লাহর

by cricbdadmin
0
10

ঢাকা প্রিমিয়ার লিগ ঘিরে দীর্ঘদিনের অনিশ্চয়তার অবসান ঘটিয়ে শুরু হয়েছে দলবদল কার্যক্রম। শনিবার প্রথম দিনেই প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের হয়ে...

‘ক্যাপ্টেনস কার্ড’, অধিনায়কদের জন্য আজীবন সুবিধা

ক্যাপ্টেনস কার্ডে ‘বৈষম্য’ দেখছেন তাপস বৈশ্য

by cricbdadmin
0
7

সাবেক অধিনায়কদের সম্মান জানাতে নতুন উদ্যোগ হিসেবে ‘ক্যাপ্টেনস কার্ড’ চালু করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দেশের হয়ে অন্তত একটি আন্তর্জাতিক...

বাংলাদেশের বিপক্ষে সিরিজে পাকিস্তানের দলে নতুন চমক

বাংলাদেশের বিপক্ষে সিরিজে পাকিস্তানের দলে নতুন চমক

by cricbdadmin
0
8

বাংলাদেশের বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজকে সামনে রেখে পাকিস্তান ক্রিকেট দল ঘোষণা করেছে পিসিবি। দল ঘোষণা থেকে শুরু করে কোচিং স্টাফে...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD