Saturday, August 22, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result
Home ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগ

ডিপিএলে জমে উঠেছে পয়েন্ট টেবিলের লড়াই

May 26, 2026
in ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগ, বিশেষ প্রতিবেদন, লিড স্টোরি, হেডলাইন সংবাদ
0 0
A A
এক নজরে দেখে নিন ডিপিএলের ১২ দল
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

ঈদ উল আযহার ছুটিতে আপাতত বিরতিতে গেছে ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল)। তবে মাঠের খেলা থেমে থাকলেও আলোচনায় রয়েছে পয়েন্ট টেবিলের হিসাব-নিকাশ। সাত রাউন্ড শেষে শীর্ষস্থান দখলে রেখে বিরতিতে গেছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। ধারাবাহিক পারফরম্যান্সে দলটি এখন পর্যন্ত নিজেদের এগিয়ে রেখেছে শিরোপার দৌড়ে।

সাত ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে রয়েছে মোহামেডান। বর্তমান চ্যাম্পিয়ন আবাহনী লিমিটেড ১০ পয়েন্ট নিয়ে অবস্থান করছে দ্বিতীয় স্থানে। সমান পয়েন্ট পেয়েও রান রেটের ব্যবধানে তৃতীয় স্থানে রয়েছে লিজেন্ডস অব রূপগঞ্জ। আর প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবও ১০ পয়েন্ট নিয়ে আছে শীর্ষ চারের মধ্যে।

টেবিলের মাঝামাঝি অবস্থানে থাকা দলগুলোর মধ্যেও প্রতিযোগিতা কম নয়। ঢাকা লেপার্ডসের সংগ্রহ ৮ পয়েন্ট। একই পয়েন্ট নিয়ে সিটি ক্লাব ও বসুন্ধরা স্ট্রাইকার্সও লড়াই চালিয়ে যাচ্ছে। অন্যদিকে গাজী গ্রুপ ক্রিকেটার্স, অগ্রণী ব্যাংক, ব্রাদার্স ইউনিয়ন, গুলশান ক্রিকেট ক্লাব ও রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাবকে ঘুরে দাঁড়াতে হবে পরের রাউন্ডগুলোতে।

ঈদের পর ২ জুন শুরু হবে অষ্টম রাউন্ডের খেলা। এ রাউন্ডে সবচেয়ে আকর্ষণীয় ম্যাচ হতে যাচ্ছে মোহামেডান স্পোর্টিং ক্লাব ও লিজেন্ডস অব রূপগঞ্জের মধ্যকার লড়াই। মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ম্যাচটি। অন্যদিকে বিকেএসপির ৪ নম্বর মাঠে আবাহনী লিমিটেড খেলবে গুলশান ক্রিকেট ক্লাবের বিপক্ষে।

এ ছাড়া গাজী গ্রুপ ক্রিকেটার্সের প্রতিপক্ষ ঢাকা লেপার্ডস। অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাব খেলবে সিটি ক্লাবের সঙ্গে। প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব মুখোমুখি হবে ব্রাদার্স ইউনিয়ন লিমিটেডের, আর বসুন্ধরা স্ট্রাইকার্স লড়বে রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাবের বিপক্ষে।

অষ্টম রাউন্ডের পর খুব বেশি সময় পাচ্ছে না দলগুলো। ৫ জুন শুরু হবে নবম রাউন্ড। সেখানে আবাহনী লিমিটেডের সামনে বড় চ্যালেঞ্জ হয়ে আসবে লিজেন্ডস অব রূপগঞ্জ। অন্যদিকে শীর্ষে থাকা মোহামেডান স্পোর্টিং ক্লাব খেলবে গাজী গ্রুপ ক্রিকেটার্সের বিপক্ষে।

চলতি মৌসুমে নতুনভাবে একদিনে ছয় ভেন্যুতে ছয়টি ম্যাচ আয়োজনের সিদ্ধান্ত ডিপিএলে বাড়তি আকর্ষণ তৈরি করেছে। ফলে প্রতিটি রাউন্ডেই বাড়ছে প্রতিদ্বন্দ্বিতা, আর জমে উঠছে শিরোপার লড়াই।

Related Posts

৬৪ রানে ধস, এরপর শরীফুলের তাণ্ডব-প্রথম দিনেই ১৮ উইকেট
বিশেষ প্রতিবেদন

৬৪ রানে ধস, এরপর শরীফুলের তাণ্ডব-প্রথম দিনেই ১৮ উইকেট

0
স্টার্কের তোপে ৬৪ রানে অলআউট বাংলাদেশ
বিশেষ প্রতিবেদন

স্টার্কের তোপে ৬৪ রানে অলআউট বাংলাদেশ

0
অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম টেস্ট জয়, বোনাস পাবেন ক্রিকেটাররা
বিশেষ প্রতিবেদন

সিরিজ জয়ের মিশনে শান্তর বাংলাদেশ

0
  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD