Monday, June 15, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

ভোটের আগেই পরিচালক নান্নু, বিনা প্রতিদ্বন্দ্বিতায় ৮ পরিচালক

May 25, 2026
in বিশেষ প্রতিবেদন, মাঠের বাইরে, লিড স্টোরি, হেডলাইন সংবাদ
0 0
A A
বর্জন সংকটে প্রথম বিভাগ লিগ, শুরু ১৪ ডিসেম্বর শুরু
0
SHARES
7
VIEWS
Share on FacebookShare on Twitter

আসন্ন বিসিবি নির্বাচন ঘিরে শেষ মুহূর্তে নাটকীয় পরিবর্তন এসেছে প্রার্থী তালিকায়। কয়েকজন প্রার্থী সরে দাঁড়ানোয় ভোট ছাড়াই পরিচালক পদ নিশ্চিত হয়েছে একাধিক প্রার্থীর। এর মধ্য দিয়ে বিসিবির বোর্ডে জায়গা করে নিচ্ছেন সাবেক অধিনায়ক ও সাবেক প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু। দীর্ঘদিন ধরে বিসিবির বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করার পর এবার প্রথমবারের মতো পরিচালক হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন তিনি। ক্যাটাগরি-১ থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ায় তার বোর্ডে অন্তর্ভুক্তি এখন শুধু আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষা।

আগামী ৭ জুন মিরপুরে বাংলাদেশ ক্রিকেট বোর্ড কার্যালয়ে অনুষ্ঠিত হবে বিসিবির পরিচালনা পরিষদের নির্বাচন। সোমবার প্রকাশিত চূড়ান্ত প্রার্থী তালিকা অনুযায়ী, ইতোমধ্যে মোট ৮ জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক নির্বাচিত হয়েছেন। বাকি পদগুলোতে হবে ভোটগ্রহণ।

বিসিবির গঠনতন্ত্র অনুযায়ী ক্যাটাগরি-১, অর্থাৎ বিভাগ ও জেলা ক্রীড়া সংস্থার প্রতিনিধিদের মধ্য থেকে নির্বাচিত হন ১০ জন পরিচালক। এর মধ্যে ৭ জন আগেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। ঢাকা বিভাগ থেকে সাইদ বিন জামান ও এস এম আব্দুল্লাহ আল ফুয়াদ, সিলেট থেকে আব্দুল কাইয়ুব চৌধুরী, চট্টগ্রাম থেকে মিনহাজুল আবেদিন নান্নু ও মঈন উদ্দিন চৌধুরী, রাজশাহী থেকে মীর শাকরুল আলম সীমান্ত এবং রংপুর থেকে মির্জা ফয়সাল আমীন পরিচালক পদ নিশ্চিত করেছেন।

চট্টগ্রাম বিভাগে নান্নু ও মঈন উদ্দিনের বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে শেষ মুহূর্তে ফেনীর প্রার্থী শরিফুল ইসলাম অপুর মনোনয়ন প্রত্যাহার। তার সরে দাঁড়ানোর ফলে দুই প্রার্থীর পথ একেবারেই পরিষ্কার হয়ে যায়। একইভাবে ক্লাব ক্যাটাগরিতেও দুই প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করেছেন। লিজেন্ডস অব রূপগঞ্জের লুৎফর রহমান বাদল এবং ওল্ড ঢাকা ক্রিকেটার্সের মাহমুদুর রহমান সরে দাঁড়ানোয় প্রতিদ্বন্দ্বিতার সমীকরণেও পরিবর্তন এসেছে।

এখন ক্যাটাগরি-১ এ নির্বাচন হবে শুধু খুলনা ও বরিশাল বিভাগে। খুলনায় দুইটি পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করবেন মোঃ শফিকুল আলম, শান্তনু ইসলাম ও মোঃ আব্দুছ ছালাম। অন্যদিকে বরিশালে একটি পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোঃ মিজানুর রহমান ও মোঃ মুনতাসির আলম চৌধুরী।

ক্যাটাগরি-৩ থেকেও ইতোমধ্যে একক প্রার্থী হিসেবে পরিচালক নির্বাচিত হয়েছেন সিরাজউদ্দিন মোঃ আলমগীর।  নির্বাচনের দিন ভোটগ্রহণ শেষে তার নামও আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে।

অন্যদিকে ক্যাটাগরি-২ বা ক্লাব প্রতিনিধি কোটা থেকে ১২টি পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করছেন ১৬ জন কাউন্সিলর। এই তালিকায় সবচেয়ে আলোচিত নাম সাবেক জাতীয় দলের অধিনায়ক তামিম ইকবাল। এছাড়া ফাহিম সিনহা, সাঈদ ইব্রাহিম আহমেদ, ইশরাফিল খসরু, রফিকুল ইসলাম বাবু, মির্জা ইয়াসির আব্বাস ও মোহাম্মদ আমজাদ হোসেনসহ আরও কয়েকজন পরিচিত মুখ রয়েছেন নির্বাচনী দৌড়ে।

ক্যাটাগরি-১ থেকে ১০ জন, ক্যাটাগরি-২ থেকে ১২ জন এবং ক্যাটাগরি-৩ থেকে ১ জন নিয়ে গঠিত হবে বিসিবির ২৩ সদস্যের প্রাথমিক পরিচালনা পরিষদ। পরে জাতীয় ক্রীড়া পরিষদের মনোনীত দুই প্রতিনিধি যুক্ত হলে পূর্ণাঙ্গ ২৫ সদস্যের বোর্ড গঠিত হবে।

Previous Post

বাংলাদেশ সিরিজের পর ভাঙনের মুখে পাকিস্তান টেস্ট দল

Next Post

সাত বছর পর ফিরেই বিশ্ব রেকর্ড গড়লেন নাবিল

Related Posts

চার বছর পর ফিরেই সিরিজসেরা, উচ্ছ্বসিত মোসাদ্দেক
বিশেষ প্রতিবেদন

চার বছর পর ফিরেই সিরিজসেরা, উচ্ছ্বসিত মোসাদ্দেক

6
জয় দিয়ে বিশ্বকাপ শুরু বাংলাদেশের মেয়েদের
বিশেষ প্রতিবেদন

জয় দিয়ে বিশ্বকাপ শুরু বাংলাদেশের মেয়েদের

7
শরিফুলের ৬ উইকেট, তবু রুদ্ধশ্বাস জয় অস্ট্রেলিয়ার 
বিশেষ প্রতিবেদন

শরিফুলের ৬ উইকেট, তবু রুদ্ধশ্বাস জয় অস্ট্রেলিয়ার 

8
Next Post
সাত বছর পর ফিরেই বিশ্ব রেকর্ড গড়লেন নাবিল

সাত বছর পর ফিরেই বিশ্ব রেকর্ড গড়লেন নাবিল

Discussion about this post

সর্বশেষ..

চার বছর পর ফিরেই সিরিজসেরা, উচ্ছ্বসিত মোসাদ্দেক

চার বছর পর ফিরেই সিরিজসেরা, উচ্ছ্বসিত মোসাদ্দেক

by cricbdadmin
0
6

সিরিজের শেষ ম্যাচে জয়টা খুব কাছ থেকে ছুঁয়েও পাওয়া হলো না বাংলাদেশের। মিরপুরে রুদ্ধশ্বাস লড়াইয়ের পর অস্ট্রেলিয়ার কাছে ১ উইকেটে...

জয় দিয়ে বিশ্বকাপ শুরু বাংলাদেশের মেয়েদের

জয় দিয়ে বিশ্বকাপ শুরু বাংলাদেশের মেয়েদের

by cricbdadmin
0
7

বিশ্বকাপের প্রথম ম্যাচে জয় পাওয়াটা অনেক সময় পুরো টুর্নামেন্টের গতিপথ বদলে দিতে পারে। বাংলাদেশ নারী দলের জন্যও নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচটি...

শরিফুলের ৬ উইকেট, তবু রুদ্ধশ্বাস জয় অস্ট্রেলিয়ার 

শরিফুলের ৬ উইকেট, তবু রুদ্ধশ্বাস জয় অস্ট্রেলিয়ার 

by cricbdadmin
0
8

হোয়াইটওয়াশের স্বপ্নটা খুব কাছেই ছিল বাংলাদেশের। ম্যাচের বেশিরভাগ সময় নিয়ন্ত্রণে রেখে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে অস্ট্রেলিয়াকে হারানোর সুবাসও পাচ্ছিল...

অস্ট্রেলিয়ার সামনে ২৭৫ রানের চ্যালেঞ্জ বাংলাদেশের

অস্ট্রেলিয়ার সামনে ২৭৫ রানের চ্যালেঞ্জ বাংলাদেশের

by cricbdadmin
0
8

অস্ট্রেলিয়াকে হোয়াইটওয়াশ করার ম্যাচে শুরুটা ছিল আগের দুই ম্যাচের মতোই হতাশার। প্রথম ওভারেই উইকেট হারানো, এরপর নিয়মিত বিরতিতে টপঅর্ডারের ব্যাটারদের...

বাংলাদেশ দলে হঠাৎ মিরাজ, বাদ পড়লেন কে?

যে কারণে দলের বাইরে মিরাজ

by cricbdadmin
0
5

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়ের অন্যতম নায়ক মেহেদি হাসান মিরাজ। কিন্তু হোয়াইটওয়াশ মিশনের ম্যাচে মাঠেই নামতে পারলেন না বাংলাদেশ অধিনায়ক। সিরিজের...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD