Friday, November 6, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result
Home তারকার সংসার

প্রেমিকাকে সারপ্রাইজ দিয়ে বিপাকে রোনালদো

January 29, 2021
in তারকার সংসার, নিউজ, ব্রেকিং নিউজ, ব্লগ, সব বিভাগ, সর্বশেষ সংবাদ, হেডলাইন সংবাদ
0 0
A A
প্রেমিকাকে সারপ্রাইজ দিয়ে বিপাকে রোনালদো
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

ক্রিকবিডি২৪.কম রিপোর্ট

বেশ কয়েক বছর ধরেই একসঙ্গে থাকছেন দু’জন। ক্রিশ্চিয়ানো রোনালদোর সন্তানের মা হয়েছেন। যদিও বিয়ে করার মতো সময় ও ইচ্ছে কোনটাই পান নি দু’জনই। তবে ভালবাসার কমতি নেই তাদের। গত বুধবার রোনালদোর প্রেমিকা জর্জিনা রদ্রিগেজের ২৭তম জন্মদিন। এই দিনটাতে প্রিয় মানুষকে সারপ্রাইজ দিতে ছুটে যান সি-আর সেভেন। করোনাভাইরাসের বিধিনিষেধের মধ্যেই এমন কাণ্ডে অবশ্য বিপাকে তিনি।

ইতালির করোনাকালীন ভ্রমণ নিষেধাজ্ঞা ভেঙেছেন রোনালদো। এ কারণেই তোপে জুভেন্টাসে খেলা এই কিংবদন্তি ফুটবলার। জর্জিনার জন্মদিন পালনের জন্য ক্লাবের হেড কোয়ার্টার্স থেকে ১৫০ কিলোমিটার দূরে কোরমায়েরে এক পাহাড়ি রিসোর্টে যান রোনালদো। অথচ করোনাভাইরাসের মদ্যে এভাবে ভ্রমণ পুরোপুরি নিষিদ্ধ।

ঘটনা অবশ্য লুকাতে চেয়েছিলেন রোনালদো। কিন্তু জর্জিনা ইন্সটাগ্রাম পোস্ট করতেই সর্বনাশ। যেখানে রোনালদোর সঙ্গে একটি ভিডিও পোস্ট করে জর্জিনা। অবশ্য সমালোচনা শুরু হতেই সেই ভিডিও নিজের ইন্সটাগ্রাম থেকে সরিয়ে নেন তিনি। যদিও তার আগেই ইতালির গণমাধ্যমের নজরে পড়ে যায়!

জানা যায়, রোনালদো ও জর্জিনা রাতে হোটেলে একসঙ্গেই ছিলেন। এরপর বুধবার তুষারপাতের মধ্যে ঘুরে বেড়িয়েছেন দু’জন। তারপরই রোনালদো ফিরে যান তার ক্লাবে। কিন্তু তুরিনোতে পা দেওয়ার আগে খবর ছড়িয়ে পড়ে। ইতালির করোনাভাইরাসের আইন বলছে রোনালদো-জর্জিনা জুটি তুরিন ছেড়ে আরেক শহরে গিয়ে শাস্তিযোগ্য অপরাধ করেছেন। তাদের ৪০০ ইউরো করে জরিমানাও হতে পারে।

এর আগে গত অক্টোবরে পুরো জুভেন্টাস দল যখন আইসোলেশনে। তখন রোনালদো চলে যান পর্তুগাল। তারপর করোনা পজিটিভ হন আর ইতালিতে ফিরে ফের আইসোলেশনে বন্দী হন। ফের সমালোচনার তোপে ৩৫ বছর বয়সী এই মহা তারকা!

Domingo em família ❤️ pic.twitter.com/JRBzrLMna8

— Cristiano Ronaldo (@Cristiano) September 15, 2019

Related Posts

ঘরের মাঠে প্রথম ফাইফার, হাসানের কাছে কেন এত বিশেষ?
বিশেষ প্রতিবেদন

ঘরের মাঠে প্রথম ফাইফার, হাসানের কাছে কেন এত বিশেষ?

0
কেমন আছেন স্ট্রেচারে মাঠ ছাড়া সাদমান?
বিশেষ প্রতিবেদন

কেমন আছেন স্ট্রেচারে মাঠ ছাড়া সাদমান?

0
হাসানের রেকর্ডের দিনে ব্যাটিং বিপর্যয়ে চাপে বাংলাদেশ
বিশেষ প্রতিবেদন

হাসানের রেকর্ডের দিনে ব্যাটিং বিপর্যয়ে চাপে বাংলাদেশ

0
  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD