Monday, July 6, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

রিশাদের কঠিন দিনে হারল পিন্ডিজ

April 7, 2026
in বিশেষ প্রতিবেদন, ব্লগ, লিড স্টোরি, হেডলাইন সংবাদ
0 0
A A
রিশাদের কঠিন দিনে হারল পিন্ডিজ
0
SHARES
16
VIEWS
Share on FacebookShare on Twitter

রানবোর্ডে ১৮০ পেরোনো সংগ্রহ থাকলে সাধারণত ম্যাচে এগিয়ে থাকার কথা। কিন্তু রাওয়ালপিন্ডিজের ক্ষেত্রে গল্পটা উল্টো। ব্যাট হাতে প্রতিরোধ গড়েও বল হাতে ভেঙে পড়ে তারা, আর সেই সুযোগটাই কাজে লাগিয়ে দাপুটে জয় তুলে নেয় মুলতান সুলতান্স। গত রাতে ব্যাটে বলে ব্যর্থ রিশাদ হোসেন!

শুরুর ধাক্কা সামলে ইনিংস গড়ার চেষ্টা করেছিল পিন্ডিজ। মোহাম্মদ রিজওয়ান দ্রুত ফিরলেও কামরান গুলাম কিছুটা স্থিরতা এনে দেন। তবে ইনিংসের মাঝপথে নিয়মিত বিরতিতে উইকেট পড়তে থাকায় বড় সংগ্রহ নিয়ে শঙ্কা তৈরি হয়। সেই পরিস্থিতিতে শেষ দিকে স্যাম বিলিংসের আগ্রাসী ব্যাটিংই ম্যাচে ফেরায় দলকে। তার অর্ধশতকের ওপর ভর করে ১৮২ রানে পৌঁছায় রাওয়ালপিন্ডিজ, যা লড়াই করার মতো পুঁজি বলেই মনে হচ্ছিল।

কিন্তু সেই রানও যথেষ্ট হয়ে ওঠেনি। মুলতানের ব্যাটাররা শুরু থেকেই ইতিবাচক মানসিকতা নিয়ে খেলতে থাকে। দ্রুত রান তোলার পাশাপাশি ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নিয়ে নেয় তারা। সাহিবজাদা ফারহান ও জশ ফিলিপের জুটি পিন্ডিজের বোলারদের ওপর চাপ তৈরি করে, যা আর সামাল দিতে পারেনি দলটি।

এই পর্যায়ে বড় প্রত্যাশা ছিল বাংলাদেশের রিশাদ হোসেনকে ঘিরে। কিন্তু তিনি উল্টো হয়ে ওঠেন প্রতিপক্ষের লক্ষ্যবস্তু। এক ওভারে অতিরিক্ত রান দেওয়ার পর তার ওপর থেকে আস্থা হারায় দল। শেষ পর্যন্ত মাত্র তিন ওভারে ৪৬ রান দিয়ে উইকেটশূন্য থাকেন এই লেগস্পিনার, যা ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়।

দুই সেট ব্যাটার ফিফটি তুলে নেওয়ার পর জয় ছিল সময়ের ব্যাপার। শেষ দিকে শান মাসুদ ও অ্যাশটন টার্নার অনায়াসে লক্ষ্য ছুঁয়ে ফেলেন, তাও আবার বেশ অনেক বল হাতে রেখেই।

এই ম্যাচে আবারও স্পষ্ট হয়ে উঠেছে রাওয়ালপিন্ডিজের বড় দুর্বলতা-বোলিং। টানা চার ম্যাচে হেরে তারা এখন চাপে, আর দ্রুত ঘুরে দাঁড়াতে না পারলে টুর্নামেন্টে টিকে থাকাই কঠিন হয়ে পড়বে।

Previous Post

বিতর্কের জবাবে সাকিব- দেশের জন্য খেলাই এখন প্রধান লক্ষ্য

Next Post

বুলবুলের পর্ষদ বিলুপ্ত, তামিমের নেতৃত্বে বিসিবিতে অ্যাডহক কমিটি

Related Posts

মিরপুরে রানার ঝড়, প্রশংসা আমির–হেসনের
বিশেষ প্রতিবেদন

মাশরাফি-রুবেলকে ছাড়িয়ে নতুন রেকর্ড নাহিদ রানার

6
শূন্য রানে ৩ উইকেট শেষ অস্ট্রেলিয়ার, মিরপুরে বাংলাদেশের দারুণ শুরু
বিশেষ প্রতিবেদন

টস জিতে বোলিং, শুরুতেই তাসকিনের তোপে চাপে জিম্বাবুয়ে

5
৫০০ উইকেট শিকারের অপেক্ষা বাড়ল সাকিবের
বিশেষ প্রতিবেদন

ছয় মাস পর ফিরে কেমন করলেন সাকিব?

6
Next Post
তামিম-বুলবুল মুখোমুখি লড়াই? জবাব দিলেন বিসিবি সভাপতি নিজেই

বুলবুলের পর্ষদ বিলুপ্ত, তামিমের নেতৃত্বে বিসিবিতে অ্যাডহক কমিটি

Discussion about this post

সর্বশেষ..

মিরপুরে রানার ঝড়, প্রশংসা আমির–হেসনের

মাশরাফি-রুবেলকে ছাড়িয়ে নতুন রেকর্ড নাহিদ রানার

by cricbdadmin
0
6

নাহিদ রানার রেকর্ড গড়া বোলিংয়ে প্রথম ওয়ানডেতে মাত্র ১৪১ রানে অলআউট হয়েছে জিম্বাবুয়ে। হারারে স্পোর্টস ক্লাবে টসে জিতে আগে বোলিংয়ের...

শূন্য রানে ৩ উইকেট শেষ অস্ট্রেলিয়ার, মিরপুরে বাংলাদেশের দারুণ শুরু

টস জিতে বোলিং, শুরুতেই তাসকিনের তোপে চাপে জিম্বাবুয়ে

by cricbdadmin
0
5

হারারের নতুন উইকেটে আর্দ্রতার সুবিধা নেওয়ার লক্ষ্যেই টস জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন বাংলাদেশ অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। আজ ম্যাচের...

৫০০ উইকেট শিকারের অপেক্ষা বাড়ল সাকিবের

ছয় মাস পর ফিরে কেমন করলেন সাকিব?

by cricbdadmin
0
6

দীর্ঘ ছয় মাস পর আবারও কোনো বড় ফ্র্যাঞ্চাইজি লিগে মাঠে নামলেন বাংলাদেশের সাবেক অধিনায়ক সাকিব আল হাসান। মেজর লিগ ক্রিকেটে...

ব্রাজিলের দুঃস্বপ্ন, হালান্ডের জোড়া গোলে নরওয়ের মহাকাব্য

ব্রাজিলের দুঃস্বপ্ন, হালান্ডের জোড়া গোলে নরওয়ের মহাকাব্য

by cricbdadmin
0
6

প্রায় পুরো ম্যাচজুড়ে বলের নিয়ন্ত্রণ ছিল ব্রাজিলের দখলে। সুযোগও তৈরি হয়েছিল অসংখ্য। কিন্তু গোলরক্ষক ওরইয়ান নাইল্যান্ডকে টপকাতে না পারার খেসারত...

পিএসএলে বড় মঞ্চে ইমনকে নিয়ে স্বপ্ন

ইমন-হাসানও পাচ্ছেন বিসিবির এনওসি

by cricbdadmin
0
6

বিদেশি ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট ও কাউন্টি লিগে খেলার জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) থেকে অনাপত্তিপত্র (এনওসি) পেতে যাচ্ছেন তিন ক্রিকেটার। ইংল্যান্ডের...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD