Monday, July 27, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

যেভাবে বার্সার মেসি পিএসজির

August 12, 2021
in অনান্য খেলা, নিউজ, ব্রেকিং নিউজ, ব্লগ, লিড স্টোরি, সব বিভাগ, সর্বশেষ সংবাদ, হেডলাইন সংবাদ
0 0
A A
ফিফার বর্ষসেরা লিওনেল মেসি
0
SHARES
5
VIEWS
Share on FacebookShare on Twitter

কোপা আমেরিকা জিতেই ছুটির মেজাজে ছিলেন তিনি। ফের বার্সেলোনার সঙ্গে চুক্তি হতে যাচ্ছে, নির্ভারই ছিলেন লিওনেল মেসি। কিন্তু ছুটি কাটানোর পর নু ক্যাম্পে ফিরে এমন চমক অপেক্ষায় কে জানতো? ২১ বছরের বন্ধন শেষ আচমকা। কাতালান শহর বার্সেলোনায় ২১ বছর কাটানোর পর বুধবার থেকে আর্জেন্টাইন এই মহা তারকার ঠিকানা প্যারিস।

বার্সা না করে দেওয়ার পর দ্রুত ঠিকানা খুঁজে পেয়েছেন মেসি। পিএসজির প্রেসিডেন্ট নাসের আল খেলাইফি আর স্পোর্টিং ডিরেক্টর লিওনার্দো চটজলদি নিজের করে নিয়েছেন বিশ্বের সেরা এই ফুটবলাটিকে।

অথচ গত বৃহস্পতিবার সকালেও নিশ্চিত ছিল না মেসি যাচ্ছেন প্যারিসে। বাবা জর্জকে নিয়ে ক্লাবের কর্তাদের সঙ্গে আলোচনায় বসেন মেসি। বার্সেলোনা সভাপতি হোয়ান লাপোর্তা যখন বলেন যে নিয়মের বেড়াজালে মেসিকে রাখা যাবে না, তখন হতাশ হয়ে পড়েন মেসি। এ কেমন কথা!

সেইদিনই ঠিক রাত দশটায় মেসির সঙ্গে প্রথম যোগাযোগ করে ফরাসি ক্লাব পিএসজি। সাধারণত ক্লাবগুলো এজেন্টের সঙ্গে আগে যোগাযোগ করে। এবার পিএসজি সরাসরি যোগাযোগ করে মেসির বাবা জর্জের সঙ্গে। তারপরই জর্জের সঙ্গে কথা হয় নাসের আল খেলাইফির। গভীর রাত অব্দি চলে আলোচনা। পরের দিনও চলে এই নিয়ে কথা।

পিএসজির পক্ষ থেকে প্রস্তাব দেওয়া হয় তা মেসি ও জর্জে, দু’জনের কাছেই লোভনীয় মনে হয়। পাশাপাশি পিএসজি চ্যাম্পিয়ন্স লিগ জিতলে অতিরিক্ত বোনাসের প্রতিশ্রুতিও দেওয়া হয় মেসিকে। পিএসজির দুই প্রধান কর্তা যেভাবে নিজে থেকে সব দায়িত্ব নিয়েছিলেন, সেটাও ভাল লেগে যায় খোদ মেসির।

এরপর গত শনিবার কার্যত চূড়ান্ত হয়ে যায়। তারপর রোববার সকালে একটি চুক্তি পাঠানো হয় মেসির কাছে। চুক্তির বিস্তারিত খতিয়ে দেখার জন্য দু’দিন সময় নেন মেসির আইনজীবীরা। তারপর সোমবার রাতের মধ্যেই সমঝোতা। চূড়ান্ত চুক্তি হয়ে যায় মঙ্গলবার সকালেই। তার কিছুক্ষণ পরেই সপরিবার প্যারিসের পথে বার্সেলোনা ছাড়েন মেসি।

নাসের আল খেলাইফি ও লিওনার্দোর বুদ্ধি আর আন্তরিকতায় প্যারিস সেন্ট জার্মেই মানে পিএসজি নতুন ঠিকানা হলো মেসির। ২১ বছরের বন্ধন শেষে এই মহাতারকা এখন পিএসজির!

Previous Post

পাকিস্তানকে সবাই হেলাফেলা করছে : ইনজামাম

Next Post

১৬ বছর পর পাকিস্তানে যাচ্ছে ইংল্যান্ড দল

Related Posts

নতুন নির্বাচক প্যানেলের যাত্রা শুরু, সামনে ব্যস্ত সূচি
বিশেষ প্রতিবেদন

চোটের দায় টিম ম্যানেজমেন্টের নয়, দাবি হাবিবুল বাশারের

5
সাকিব ছাড়া লড়াই কঠিন, সমালোচনার জবাব দিলেন সালাউদ্দিন
বিশেষ প্রতিবেদন

এইচপির ভবিষ্যৎ গড়ার মিশনে সালাহউদ্দিন

6
আক্ষেপের আড়ালে এক লড়াকু সোহান!
বিশেষ প্রতিবেদন

মিরাজের ব্যর্থতা ঢেকে দিলেন হৃদয়-সোহান

10
Next Post
১৬ বছর পর পাকিস্তানে যাচ্ছে ইংল্যান্ড দল

১৬ বছর পর পাকিস্তানে যাচ্ছে ইংল্যান্ড দল

Discussion about this post

সর্বশেষ..

নতুন নির্বাচক প্যানেলের যাত্রা শুরু, সামনে ব্যস্ত সূচি

চোটের দায় টিম ম্যানেজমেন্টের নয়, দাবি হাবিবুল বাশারের

by cricbdadmin
0
5

অস্ট্রেলিয়ার বিপক্ষে গুরুত্বপূর্ণ টেস্ট সিরিজের আগে সবচেয়ে বড় ধাক্কা হয়ে এসেছে নাহিদ রানার চোট। জিম্বাবুয়ে সফরে পাওয়া সেই ইনজুরির কারণে...

সাকিব ছাড়া লড়াই কঠিন, সমালোচনার জবাব দিলেন সালাউদ্দিন

এইচপির ভবিষ্যৎ গড়ার মিশনে সালাহউদ্দিন

by cricbdadmin
0
6

জাতীয় দলের ড্রেসিংরুম থেকে এবার হাই পারফরম্যান্স (এইচপি) ইউনিটের দায়িত্বে নতুন অধ্যায় শুরু করলেন মোহাম্মদ সালাহউদ্দিন। বাংলাদেশ ইমার্জিং দলের সঙ্গে...

আক্ষেপের আড়ালে এক লড়াকু সোহান!

মিরাজের ব্যর্থতা ঢেকে দিলেন হৃদয়-সোহান

by cricbdadmin
0
10

লঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএল) একদিনেই দেখা মিলল দুই ভিন্ন চিত্রের। একদিকে সুযোগ পেয়েও ব্যাট হাতে নিজেকে মেলে ধরতে পারেননি মেহেদী...

দক্ষিণ আফ্রিকায় ত্রিদেশীয় সিরিজ, ১৫ সদস্যের দল ঘোষণা বিসিবির

দক্ষিণ আফ্রিকায় ত্রিদেশীয় সিরিজ, ১৫ সদস্যের দল ঘোষণা বিসিবির

by cricbdadmin
0
4

আগস্টজুড়ে ব্যস্ত সূচির মধ্যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এবার দক্ষিণ আফ্রিকা সফরের জন্য বাংলাদেশ ইমার্জিং দলের ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা...

সাকিবের ছন্দপতন, বড় হারে বিপাকে এমিরেটস

প্রথম ম্যাচেই হৃদয়ের ছাপ, বল হাতে দুর্দান্ত সাকিব

by cricbdadmin
0
3

তাসকিন আহমেদের পরিবর্তে দলে নেওয়া হয়েছিল তাকে। সুযোগটা ছিল হঠাৎই, কিন্তু সেটিকে মনে রাখার মতো করে রাঙালেন তাওহিদ হৃদয়। জাফনা...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD