Monday, June 1, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

মুস্তাফিজের সামনে রেকর্ডের সুবাস, শত উইকেট ছোঁয়ার পথে তাসকিন

September 24, 2025
in ব্লগ, লিড স্টোরি, হেডলাইন সংবাদ
0 0
A A
মুস্তাফিজের সামনে রেকর্ডের সুবাস, শত উইকেট ছোঁয়ার পথে তাসকিন
0
SHARES
6
VIEWS
Share on FacebookShare on Twitter

বাংলাদেশের টি-টোয়েন্টি ক্রিকেটে আজকের রাত হয়ে উঠতে পারে ঐতিহাসিক। এশিয়া কাপের সুপার ফোরে ভারতের বিপক্ষে নামছে লাল-সবুজের প্রতিনিধিরা, আর সেই ম্যাচ ঘিরেই দুই পেসার মুস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদের সামনে রেকর্ড স্পর্শ করার হাতছানি।

সাকিব আল হাসানকে ইতোমধ্যেই ছুঁয়ে ফেলেছেন মুস্তাফিজ। এখন দুজনের ঝুলিতে সমান ১৪৯টি করে উইকেট—তবে সাকিব খেলেছেন ১২৯ ম্যাচ, আর ফিজের ম্যাচ সংখ্যা ১১৭। তাই কেবল একটি উইকেট পেলেই শীর্ষে চলে যাবেন বাঁ-হাতি এই পেসার। শুধু তাই নয়, সাকিবকে পেছনে ফেলে বিশ্বের মাত্র চতুর্থ বোলার হিসেবে প্রবেশ করবেন ১৫০ উইকেটের অভিজাত ক্লাবে। রশিদ খান, টিম সাউদি ও ইশ সোদি ছাড়া এই অর্জন কারও নেই।

২০১৫ সালে পাকিস্তানের বিপক্ষে মিরপুরে অভিষেকের দিন থেকেই মুস্তাফিজ হয়ে উঠেছিলেন বাংলাদেশের বড় ভরসা। সময়ের সঙ্গে সেই আস্থা শুধু বেড়েছে। এবারের এশিয়া কাপে তার ফর্মও বলছে একই কথা। আফগানিস্তান ও শ্রীলঙ্কার বিপক্ষে টানা দুই ম্যাচে ৩টি করে উইকেট নিয়ে দলকে জয়ের পথে এগিয়ে নিয়েছেন ফিজ। ভারতের বিপক্ষে তার নাম উঠতেই পারে নতুন ইতিহাসে।

আরেক তারকা তাসকিন আহমেদের জন্যও এটি হতে যাচ্ছে মাইলফলকের ম্যাচ। টি-টোয়েন্টিতে তার বর্তমান উইকেট সংখ্যা ৯৯। আজ যদি একটি উইকেট পান, তবে তিনিই হবেন বাংলাদেশের তৃতীয় বোলার, যিনি ছুঁয়ে ফেলবেন ১০০ উইকেটের মাইলফলক।

২০১৪ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে অভিষেকেই নজর কাড়েন তাসকিন। এবারের এশিয়া কাপে তিনি আছেন কার্যকর ভূমিকায়-তিন ম্যাচে নিয়েছেন ৫ উইকেট। ভারতের বিপক্ষে মাঠে নামলেই তাকে তাড়া করবে অনন্য অর্জনের স্বপ্ন।

ফাইনালে ওঠার লড়াইয়ের মতোই এই ম্যাচ তাই বিশেষ হয়ে উঠেছে ব্যক্তিগত রেকর্ডের দিক থেকেও। একদিকে মুস্তাফিজ, অন্যদিকে তাসকিন-দুবাইয়ের আলোয় হয়তো জন্ম নেবে বাংলাদেশের টি-টোয়েন্টি ইতিহাসের নতুন অধ্যায়।

 

Previous Post

ওপেনিংয়ে সাইফ-তানজিদের প্রশংসা, মুস্তাফিজকে আসল ভরসা!

Next Post

টস জিতে বোলিংয়ে বাংলাদেশ, লিটন নেই-নেতৃত্বে জাকের

Related Posts

বিটিভিতে সরাসরি বাংলাদেশ-জিম্বাবুয়ে টেস্ট ম্যাচ
বিশেষ প্রতিবেদন

বাংলাদেশ সফরের জিম্বাবুয়ে দল ঘোষণা

8
যুদ্ধের প্রভাবে দেশে ফেরা অনিশ্চিত, জেদ্দায় আটকা মুশফিক
বিশেষ প্রতিবেদন

বগুড়ার ঈদগাহে মুশফিক, দেশবাসীকে দিলেন ঈদ শুভেচ্ছা

6
এক নজরে দেখে নিন ডিপিএলের ১২ দল
ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগ

ডিপিএলে জমে উঠেছে পয়েন্ট টেবিলের লড়াই

7
Next Post
জাকের আলী অনিকের খেলা এখনও অনিশ্চিত

টস জিতে বোলিংয়ে বাংলাদেশ, লিটন নেই-নেতৃত্বে জাকের

Discussion about this post

সর্বশেষ..

বিটিভিতে সরাসরি বাংলাদেশ-জিম্বাবুয়ে টেস্ট ম্যাচ

বাংলাদেশ সফরের জিম্বাবুয়ে দল ঘোষণা

by cricbdadmin
0
8

বাংলাদেশ ‘এ’ দলের বিপক্ষে ওয়ানডে ও চার দিনের সিরিজ খেলতে আগামী জুনে বাংলাদেশ সফরে আসছে জিম্বাবুয়ে ‘এ’ দল। সফরকে সামনে...

যুদ্ধের প্রভাবে দেশে ফেরা অনিশ্চিত, জেদ্দায় আটকা মুশফিক

বগুড়ার ঈদগাহে মুশফিক, দেশবাসীকে দিলেন ঈদ শুভেচ্ছা

by cricbdadmin
0
6

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে নিজ শহর বগুড়ায় পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের তারকা ক্রিকেটার মুশফিকুর রহিম। দেশের...

এক নজরে দেখে নিন ডিপিএলের ১২ দল

ডিপিএলে জমে উঠেছে পয়েন্ট টেবিলের লড়াই

by cricbdadmin
0
7

ঈদ উল আযহার ছুটিতে আপাতত বিরতিতে গেছে ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল)। তবে মাঠের খেলা থেমে থাকলেও আলোচনায় রয়েছে পয়েন্ট টেবিলের...

বৃষ্টি আইনের ছোবলে ভেস্তে গেল রূপগঞ্জের লড়াই

ঈদের বিরতির পর জমে উঠবে ডিপিএলের লড়াই

by cricbdadmin
0
10

দেশের ঘরোয়া ক্রিকেটে এখন ঈদের আমেজ। টানা ব্যস্ত সূচির পর ২৩ মে শেষ ম্যাচ খেলেই ছুটিতে গেছেন ক্রিকেটাররা। তবে সেই...

সাত বছর পর ফিরেই বিশ্ব রেকর্ড গড়লেন নাবিল

সাত বছর পর ফিরেই বিশ্ব রেকর্ড গড়লেন নাবিল

by cricbdadmin
0
12

সাত বছর পর জাতীয় দলে ফিরে আন্তর্জাতিক ক্রিকেটে অবিশ্বাস্য এক কীর্তি গড়লেন বতসোয়ানার পেসার নাবিল মাস্টার। টি-টোয়েন্টি বিশ্বকাপের আফ্রিকার উপ-আঞ্চলিক...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD