Friday, May 1, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

ব্যাটিংয়ে ভয়াবহ ব্যর্থতা, ইনিংস হারের মুখে বাংলাদেশ

June 27, 2025
in ব্লগ, লিড স্টোরি, হেডলাইন সংবাদ
0 0
A A
ব্যাটিংয়ে ভয়াবহ ব্যর্থতা, ইনিংস হারের মুখে বাংলাদেশ
0
SHARES
2
VIEWS
Share on FacebookShare on Twitter

কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে যখন দিনের খেলা শেষ হলো, তখন বাংলাদেশের ড্রেসিং রুমে নিশ্চয়ই নেমে এসেছে এক গুমোট নীরবতা। কারণ আজ তৃতীয় দিনের খেলা শেষে বাংলাদেশ দাঁড়িয়ে আছে এক কঠিন বাস্তবতার সামনে-ইনিংস হারের শঙ্কা!

প্রথম ইনিংসে ২৪৭ রান করার পর, শ্রীলঙ্কা ব্যাট হাতে তুলে নেয় ৪৫৮ রান, এগিয়ে যায় ২১১ রানে। নিসাঙ্কার ১৫৮ এবং কুসাল মেন্ডিসের ৮২ রানের ইনিংস টাইগারদের চেপে ধরে। একমাত্র স্বস্তির জায়গা ছিল তাইজুল ইসলামের ৫ উইকেট-দেশের বাইরে এটি তার পঞ্চম বার।

কিন্তু সেই স্বস্তি বেশিক্ষণ থাকেনি। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে আবারও পুরনো চিত্র—ব্যাটিং ধস। চা বিরতির আগে এনামুল হক বিজয় (১৯) আউট হলে শুরু হয় উইকেট পতনের মিছিল। সাদমান (১২), মুমিনুল (১৫), শান্ত (১৯), মুশফিক (২৬)—কেউই থিতু হতে পারেননি।

দিনের শেষ বলেই মেহেদী হাসান মিরাজ (১১) আউট হয়ে ফেরেন প্যাভিলিয়নে, রিভিউ নিয়ে নিশ্চিত করে শ্রীলঙ্কা। উইকেটে কেবল টিকে আছেন লিটন দাস, তিনি ১৩ রানে অপরাজিত। কিন্তু তার সামনে এখন পাহাড়সম দায়িত্ব-টেলএন্ডারদের নিয়ে ইনিংস পরাজয় ঠেকানো।

শ্রীলঙ্কার বোলিং আক্রমণ ছিল চওড়া ও পরিকল্পিত। জয়াসুরিয়া ও ধনাঞ্জয়া ডি সিলভা নিয়েছেন ২টি করে উইকেট। রাত্নায়েকে ও আসিথা ফার্নান্দোর ঝুলিতে গেছে ১টি করে উইকেট।

চতুর্থ দিনে লড়াইটা এখন শুধু টিকে থাকার। এই সিরিজে এখনো জয়শূন্য বাংলাদেশ, আরেকটি হার মানে সিরিজ হার নিশ্চিত।

সংক্ষিপ্ত স্কোর-
বাংলাদেশ ১ম ইনিংস: ২৪৭/১০
শ্রীলঙ্কা ১ম ইনিংস: ৪৫৮/১০
বাংলাদেশ ২য় ইনিংস: ৩৮.৪ ওভারে ১১৫/৬ (সাদমান ১২, এনামুল ১৯, মুমিনুল ১৫, শান্ত ১৯, মুশফিক ২৬, লিটন ১৩*, মিরাজ ১১; আসিথা ৮-১-২২-১, ভিশ্ব ৬-৩-১৬-০, জয়াসুরিয়া ১৫-২-৪৭-২, ধানাঞ্জায়া ৪-১-১৩-২, দিনুশা ৩-১-৭-০, রাত্নায়াকে ২.৪-০-১০-১)

Previous Post

শ্রীলঙ্কার বড় লিড, বাংলাদেশের সামনে কঠিন পথ

Next Post

বাংলাদেশ সিরিজের দল সাজালো শ্রীলঙ্কা, চার স্পিনারে ভরসা

Related Posts

তামিমকে নিয়ে যা বললেন সাকিব
বিশেষ প্রতিবেদন

সাকিবের সঙ্গে তিন সাবেক অধিনায়কের কথাই বললেন তামিম

3
তামিমদের সময় বেঁধে দিল এনএসসি
বিশেষ প্রতিবেদন

নির্বাচন, স্বচ্ছতা ও রাজস্ব-তিন লক্ষ্য নিয়ে তামিম

10
অ্যাডহক কমিটির একাধিক সিদ্ধান্ত, নতুন দায়িত্বে তামিম
বিশেষ প্রতিবেদন

পদত্যাগ নয়, নির্বাচনেই চোখ তামিমের

9
Next Post
বাংলাদেশ সিরিজের দল সাজালো শ্রীলঙ্কা, চার স্পিনারে ভরসা

বাংলাদেশ সিরিজের দল সাজালো শ্রীলঙ্কা, চার স্পিনারে ভরসা

Discussion about this post

সর্বশেষ..

তামিমকে নিয়ে যা বললেন সাকিব

সাকিবের সঙ্গে তিন সাবেক অধিনায়কের কথাই বললেন তামিম

by cricbdadmin
0
3

বাংলাদেশ ক্রিকেটে দীর্ঘদিন ধরে আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকা সাকিব আল হাসান-এর জাতীয় দলে ফেরা নিয়ে আবারও কথা উঠেছে। তবে এই আলোচনায়...

তামিমদের সময় বেঁধে দিল এনএসসি

নির্বাচন, স্বচ্ছতা ও রাজস্ব-তিন লক্ষ্য নিয়ে তামিম

by cricbdadmin
0
10

বাংলাদেশ ক্রিকেটে প্রশাসনিক পরিবর্তনের পর নতুন দায়িত্বে এসে সুষ্ঠু নির্বাচন আয়োজনের প্রতিশ্রুতি দিয়েছেন তামিম ইকবাল। জাতীয় ক্রীড়া পরিষদ আগের পরিচালনা...

অ্যাডহক কমিটির একাধিক সিদ্ধান্ত, নতুন দায়িত্বে তামিম

পদত্যাগ নয়, নির্বাচনেই চোখ তামিমের

by cricbdadmin
0
9

বাংলাদেশ ক্রিকেট প্রশাসনে পরিবর্তনে কেন্দ্রীয় ভূমিকায় উঠে এসেছেন সাবেক অধিনায়ক তামিম ইকবাল। বর্তমানে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অ্যাডহক কমিটির প্রধান...

পাকিস্তানে সাকিব, এবার মাঠে নামার অপেক্ষায়

দেশে ফেরা নিয়ে কী বললেন সাকিব

by cricbdadmin
0
5

আন্তর্জাতিক ক্রিকেটে সাকিব আল হাসানকে শেষবার দেখা গেছে ২০২৪ সালের অক্টোবরে। এরপর কেটে গেছে দীর্ঘ সময়, কিন্তু জাতীয় দলে আর...

বাংলাদেশের আবহাওয়ার সঙ্গে মিলিয়ে করাচিতে পাকিস্তানের ক্যাম্প

বাংলাদেশের আবহাওয়ার সঙ্গে মিলিয়ে করাচিতে পাকিস্তানের ক্যাম্প

by cricbdadmin
0
5

গত মাসেই বাংলাদেশ সফর শেষ করেছে পাকিস্তান ক্রিকেট দল, যেখানে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ২-১ ব্যবধানে পরাজিত হয়েছিল তারা। সেই...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD