Thursday, April 23, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

বৃষ্টিতে ফাইনাল পণ্ড, যুগ্ম চ্যাম্পিয়ন বাংলাদেশ-আফগানিস্তান

September 25, 2019
in নিউজ, ব্রেকিং নিউজ, ব্লগ, লিড স্টোরি, সব বিভাগ, সর্বশেষ সংবাদ
0 0
A A
বৃষ্টিতে ফাইনাল পণ্ড, যুগ্ম চ্যাম্পিয়ন বাংলাদেশ-আফগানিস্তান
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

ক্রিকবিডি২৪.কম রিপোর্ট

আগের দিন উত্তাপ ছড়িয়েছিল। মনে হচ্ছিল দারুণ জমবে বাংলাদেশ-আফগানিস্তান ত্রিদেশীয় টি-টুয়েন্টি ক্রিকেট সিরিজের ফাইনাল। কিন্তু সেই উত্তেজনায় জল ঢেলে দিল বৃষ্টি। গ্যালারি ভর্তি দর্শক আর দুই দল হতাশায় ডুবল। বিকেল থেকে টানা বৃষ্টিতে ভেসেই গেল ফাইনাল। ম্যাচ না হওয়ায় যুগ্ম চ্যাম্পিয়ন দুই ফাইলিস্ট বাংলাদেশ ও আফগানিস্তান।

অবশ্য আবহাওয়া এমন থাকবে আগেই ইঙ্গিত ছিল। তারমধ্যে আবার নেই রিজার্ভ ডে। তারপরও সারাটা দিন মেঘ-বৃষ্টির লুকোচুরিতে কাটল। আর বিকেল ৫টা বাজতেই শুরু বৃষ্টি। তারপর আর থামেই না। টিপটিপ করে ঝরল সারাটা সন্ধ্যা। খেলা শুরুর শেষ সময় ছিল রাত ৯টা ৪০ মিনিট। কিন্তু ৯টার পরপরই ম্যাচের সমাপ্তি টানেন আম্পায়াররা। টসই হল না ফাইনালের।

এর পথ ধরে বাংলাদেশ পেল প্রথম টি-টুয়েন্টি শিরোপা। গত বছর শ্রীলঙ্কায় নিদাহাস ট্রফি ও ২০১৬ সালে মিরপুরেই এশিয়া কাপ টি-টুয়েন্টির ফাইনালে হেরেছিল দল।

মাঠের দর্শকরা মঙ্গলবার হতাশা নিয়েই ফেরেন। বৃষ্টির মধ্যে অপেক্ষায় ছিলেন সবাই। কিন্তু খেলা শুরুই হল না। হতাশ সাকিব আল হাসান বলছিলেন, ‘দেখুন, দর্শকদের জন্য এটি খুবই হতাশার। দারুণ একটি লড়াই দেখার জন্য অনেক আশা নিয়ে এসেছিল তারা। দূর্ভাগ্যজনকভাবে, বৃষ্টি আমাদের নিয়ন্ত্রণে নেই। আমার মনে হয়, খেলতে না পারায় দুই দলই হতাশ।’

আবার সংবাদ সম্মেলনে একই কথা বলেন দলের সিনিয়র ক্রিকেটার মাহমুদউল্লাহ রিয়াদ। জানান, ‘দেখুন, আমরা যখন ড্রেসিং রুমে বসে ছিলাম, বৃষ্টি পড়ছিল, দেখছিলাম যে ছোট ছোট বাচ্চারা বৃষ্টিতে ভিজছে। তখন আফসোস লাগছিল যে ম্যাচটা হলে ভালো হতো, বাচ্চাগুলোকে বৃষ্টিতে ভিজতে হতো না। ওদের জন্য খারাপ লাগছিল।’

Previous Post

ফিফার বর্ষসেরা লিওনেল মেসি

Next Post

Bangladesh-Afghanistan Joint Champion

Related Posts

শান্তর সেঞ্চুরি, মুস্তাফিজের ঝড়ে সিরিজ বাংলাদেশের
বিশেষ প্রতিবেদন

শান্তর সেঞ্চুরি, মুস্তাফিজের ঝড়ে সিরিজ বাংলাদেশের

2
কোচদের পারিশ্রমিক নিয়ে ক্ষোভ সালাউদ্দিনের
বিশেষ প্রতিবেদন

এইচপির দায়িত্বে সালাউদ্দিন?

9
শান্তর সেঞ্চুরিতে বড় পুঁজি বাংলাদেশের
বিশেষ প্রতিবেদন

শান্তর সেঞ্চুরিতে বড় পুঁজি বাংলাদেশের

9
Next Post
বৃষ্টিতে ফাইনাল পণ্ড, যুগ্ম চ্যাম্পিয়ন বাংলাদেশ-আফগানিস্তান

Bangladesh-Afghanistan Joint Champion

Discussion about this post

সর্বশেষ..

শান্তর সেঞ্চুরি, মুস্তাফিজের ঝড়ে সিরিজ বাংলাদেশের

শান্তর সেঞ্চুরি, মুস্তাফিজের ঝড়ে সিরিজ বাংলাদেশের

by cricbdadmin
0
2

চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়াম-এ ম্যাচটা যেন দুই ভাগে বিভক্ত-একটা ছিল অনিশ্চয়তায় ভরা, আর অন্যটা নিখুঁত নিয়ন্ত্রণে...

কোচদের পারিশ্রমিক নিয়ে ক্ষোভ সালাউদ্দিনের

এইচপির দায়িত্বে সালাউদ্দিন?

by cricbdadmin
0
9

বাংলাদেশ ক্রিকেটের ভবিষ্যৎ তারকা তৈরির অন্যতম কেন্দ্র হিসেবে বিবেচিত হয় হাই পারফরম্যান্স (এইচপি) ইউনিট। জাতীয় দলের জন্য দক্ষ ক্রিকেটার গড়ে...

শান্তর সেঞ্চুরিতে বড় পুঁজি বাংলাদেশের

শান্তর সেঞ্চুরিতে বড় পুঁজি বাংলাদেশের

by cricbdadmin
0
9

শুরুটা যেন এক দুঃস্বপ্নের মতোই ছিল বাংলাদেশের। চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে  টস হেরে ব্যাটিংয়ে নেমে প্রথম...

চট্টগ্রামে শান্তর সেঞ্চুরি, লিটনের ফিফটিতে স্বস্তি

চট্টগ্রামে শান্তর সেঞ্চুরি, লিটনের ফিফটিতে স্বস্তি

by cricbdadmin
0
6

নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ নির্ধারণী তৃতীয় ওয়ানডেতে দুঃস্বপ্নের মতো শুরু হয়েছিল বাংলাদেশের ইনিংস। টসে হেরে ব্যাটিংয়ে নেমে প্রথম বলেই উইকেট হারায়...

বিশ্বকাপ টিকিট নিশ্চিত করতে চাপে বাংলাদেশ

বিশ্বকাপ টিকিট নিশ্চিত করতে চাপে বাংলাদেশ

by cricbdadmin
0
5

২০২৭ সালে অনুষ্ঠেয় আইসিসি ওয়ানডে বিশ্বকাপকে সামনে রেখে বাংলাদেশের জন্য এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ- র‍্যাংকিংয়ে নিজেদের অবস্থান ধরে রাখা। সরাসরি...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD