Thursday, April 23, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

ফিফার বর্ষসেরা লিওনেল মেসি

September 25, 2019
in অনান্য খেলা, নিউজ, ব্রেকিং নিউজ, ব্লগ, সব বিভাগ, সর্বশেষ সংবাদ, হেডলাইন সংবাদ
0 0
A A
ফিফার বর্ষসেরা লিওনেল মেসি
0
SHARES
3
VIEWS
Share on FacebookShare on Twitter

ক্রিকবিডি২৪.কম রিপোর্ট

ফের লিওনেল মেসির রাজ্য জয়ের মুখেই হাসি। ক্রিশ্চিয়ানো রোনালদো ও ভার্জিল ফন ডাইককে পেছনে পেলে ২০১৯ সালের বর্ষসেরা ফুটবলারের পুরস্কার ‘দ্য বেস্ট ফিফা মেনস প্লেয়ার’ পেয়েছেন বার্সেলোনার এই আর্জেন্টাইন কিংবদন্তি। সোমবার রাতে মিলানে অপেরা হাউজ লা স্কালায় ‘দ্য বেস্ট ফিফা ফুটবল অ্যাওয়ার্ড’ অনুষ্ঠানে তার হাতে পুরস্কার তুলে দেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো।

রেকর্ড ষষ্ঠবারের মতো বর্ষসেরা ফুটবলার হয়েছেন তিনি। টপকে গেছেন রোনালদোকে। যিনি হয়েছেন ৫বার বর্ষসেরা।

২০০৮ থেকে ২০১৭ পর্যন্ত মেসি-রোনালদোর বাইরে আর কেউই এই পুরস্কারটি জিততে পারেননি। গতবার তাদের পেছনে ফেলে সেরা হলেন রিয়াল মাদ্রিদের লুকা মদ্রিচ। উয়েফা বর্ষসেরা, ব্যালন ডি’অর ও ফিফা বর্ষসেরা- তিন খেতাবও জেতেন ক্রোয়াট এই প্লেমেকার। এবার সেরার দৌড়ে মেসি-রোনালদোর সঙ্গে ছিলেন ফন ডাইক। এর আগেই লিভারপুলের এই তারকা হয়েছেন ইউরোপের বর্ষসেরা। সেন্টার-ব্যাক ফন ডাইক লিভারপুলের চ্যাম্পিয়ন্স লিগ জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি।

মেসি স্পেনের শীর্ষ লিগে সর্বোচ্চ ৩৬ গোল করে জিতেন গত মৌসুমে পিচিচি ট্রফি ও ইউরোপিয়ান গোল্ডেন শু। চ্যাম্পিয়ন্স লিগেও করেন সর্বোচ্চ ১২ গোল। সব প্রতিযোগিতা মিলিয়ে ৫৮ ম্যাচ খেলে মোট ৫৪ গোল করেন। আর্জেন্টিনার হয়ে কোপা আমেরিকার সেমি-ফাইনালে ব্রাজিলের কাছে শেষ হয় মিশন।

২০১৯ ফিফা বর্ষসেরা গোলকিপারের পুরস্কার পেলেন লিভারপুলের আলিসন। ম্যানচেস্টার সিটির পেপ গার্দিওলা ও টটেনহ্যাম হটস্পারের মাওরিসিও পচেত্তিনোকে পেছনে ফেলে ফিফা বর্ষসেরা কোচ হয়েছেন ইয়ুর্গেন ক্লপ। লিভারপুলকে চ্যাম্পিয়ন্স লিগ জিতিয়ে উঠে এসেছেন শীর্ষে।

ফিফার বর্ষসেরা একাদশ টানা ত্রয়োদশবারের মতো ফিফার বর্ষসেরা একাদশে জায়গা পেয়েছেন লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদো। জায়গা হয়নি দুই তারকা মোহাম্মদ সালাহ ও নেইমারের।

একনজরে ফিফার বর্ষসেরা-২০১৯

দ্য বেস্ট ফিফা মেনস প্লেয়ার : লিওনেল মেসি
বর্ষসেরা ফুটবলার (নারী) : মেগান র‌্যাপিনো
বর্ষসেরা গোলকিপার (পুরুষ) : আলিসন
বর্ষসেরা গোলকিপার (নারী) : সারি ফন ভিনেনডাল
বর্ষসেরা কোচ (পুরুষ) : ইয়ুর্গেন ক্লপ
বর্ষসেরা কোচ (নারী) : জিল এলিস
বর্ষসেরা গোল : দানিয়েল সোরি

ফিফা বর্ষসেরা একাদশ-

গোলরক্ষক: আলিসন (লিভারপুল)
ডিফেন্ডার: মাটাইস ডি লিখট (আয়াক্স/জুভেন্টাস), সার্জিও রামোস (রিয়াল মাদ্রিদ), মার্সেলো (রিয়াল মাদ্রিদ), ভার্জিল ফন ডাইক (লিভারপুল)
মিডফিল্ডার: লুকা মদ্রিচ (রিয়াল মাদ্রিদ), ফ্রেংকি ডি ইয়ং(আয়াক্স/বার্সেলোনা), ইডেন হ্যাজার্ড (রিয়াল মাদ্রিদ/চেলসি)
ফরোয়ার্ড: কিলিয়ান এমবাপে (পিএসজি), লিওনেল মেসি (বার্সেলোনা), ক্রিশ্চিয়ানো রোনালদো (জুভেন্টাস)।

Previous Post

উইকেটকিপার মুশফিকের কিপিংয়ে খুশি রাসেল

Next Post

বৃষ্টিতে ফাইনাল পণ্ড, যুগ্ম চ্যাম্পিয়ন বাংলাদেশ-আফগানিস্তান

Related Posts

শান্তর সেঞ্চুরিতে বড় পুঁজি বাংলাদেশের
বিশেষ প্রতিবেদন

শান্তর সেঞ্চুরিতে বড় পুঁজি বাংলাদেশের

1
চট্টগ্রামে শান্তর সেঞ্চুরি, লিটনের ফিফটিতে স্বস্তি
বিশেষ প্রতিবেদন

চট্টগ্রামে শান্তর সেঞ্চুরি, লিটনের ফিফটিতে স্বস্তি

6
বিশ্বকাপ টিকিট নিশ্চিত করতে চাপে বাংলাদেশ
বিশেষ প্রতিবেদন

বিশ্বকাপ টিকিট নিশ্চিত করতে চাপে বাংলাদেশ

5
Next Post
বৃষ্টিতে ফাইনাল পণ্ড, যুগ্ম চ্যাম্পিয়ন বাংলাদেশ-আফগানিস্তান

বৃষ্টিতে ফাইনাল পণ্ড, যুগ্ম চ্যাম্পিয়ন বাংলাদেশ-আফগানিস্তান

Discussion about this post

সর্বশেষ..

শান্তর সেঞ্চুরিতে বড় পুঁজি বাংলাদেশের

শান্তর সেঞ্চুরিতে বড় পুঁজি বাংলাদেশের

by cricbdadmin
0
1

শুরুটা যেন এক দুঃস্বপ্নের মতোই ছিল বাংলাদেশের। চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে  টস হেরে ব্যাটিংয়ে নেমে প্রথম...

চট্টগ্রামে শান্তর সেঞ্চুরি, লিটনের ফিফটিতে স্বস্তি

চট্টগ্রামে শান্তর সেঞ্চুরি, লিটনের ফিফটিতে স্বস্তি

by cricbdadmin
0
6

নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ নির্ধারণী তৃতীয় ওয়ানডেতে দুঃস্বপ্নের মতো শুরু হয়েছিল বাংলাদেশের ইনিংস। টসে হেরে ব্যাটিংয়ে নেমে প্রথম বলেই উইকেট হারায়...

বিশ্বকাপ টিকিট নিশ্চিত করতে চাপে বাংলাদেশ

বিশ্বকাপ টিকিট নিশ্চিত করতে চাপে বাংলাদেশ

by cricbdadmin
0
5

২০২৭ সালে অনুষ্ঠেয় আইসিসি ওয়ানডে বিশ্বকাপকে সামনে রেখে বাংলাদেশের জন্য এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ- র‍্যাংকিংয়ে নিজেদের অবস্থান ধরে রাখা। সরাসরি...

তিন পেসার নিয়ে মাঠে বাংলাদেশ

একাদশে দুই পরিবর্তন নিয়ে ব্যাটিংয়ে বাংলাদেশ

by cricbdadmin
0
6

দুই ম্যাচ শেষে সিরিজ সমতায়। একবার বাংলাদেশ, একবার নিউজিল্যান্ড। তাই তিন ম্যাচের এই লড়াইয়ের শেষ দিনটি এখন আলাদা গুরুত্ব পেয়েছে।...

প্রিতম-আকবরের সেঞ্চুরিতে এগিয়ে উত্তরাঞ্চল

প্রিতম-আকবরের সেঞ্চুরিতে এগিয়ে উত্তরাঞ্চল

by cricbdadmin
0
9

বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) দ্বিতীয় দিন ছিল মূলত ব্যাটারদের দখলে। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের একাডেমি মাঠে উত্তরাঞ্চলের হয়ে সেঞ্চুরি করেছেন...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD