Friday, April 17, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

বিশ্বকাপ বয়কটের সিদ্ধান্ত বোর্ড ও ক্রিকেটারদের-বললেন ক্রীড়া উপদেষ্টা

February 11, 2026
in বিশেষ প্রতিবেদন, ব্লগ, মাঠের বাইরে, লিড স্টোরি, হেডলাইন সংবাদ
0 0
A A
ক্রীড়া উপদেষ্টার দায়িত্বে অধ্যাপক আসিফ নজরুল
0
SHARES
5
VIEWS
Share on FacebookShare on Twitter

টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে ভারতে না যাওয়ার সিদ্ধান্ত নিয়ে আবারও আলোচনায় যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। এবার তিনি দাবি করেছেন, বিশ্বকাপ বয়কটের সিদ্ধান্ত সরকার নয়, নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও জাতীয় দলের ক্রিকেটাররা। তার ভাষায়, দেশের মর্যাদা ও নিরাপত্তার প্রশ্নে ক্রিকেটার ও বোর্ডের এই সিদ্ধান্ত অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে।

মঙ্গলবার এক অনুষ্ঠানে তিনি বলেন, ‘কোনো অনুশোচনা, প্রশ্নই আসে না। আমাদের কী সিদ্ধান্ত, সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশের খেলোয়াড়েরা, ক্রিকেট বোর্ড। তারা নিজেরা স্যাক্রিফাইস করে দেশের ক্রিকেটের, ক্রিকেটারদের, দেশের মানুষের নিরাপত্তার জন্য, বাংলাদেশের মর্যাদার প্রশ্নে যে ভূমিকা রেখেছে, আমার মনে হয় যে একটা অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে।’

এর আগে গত ২২ জানুয়ারি ক্রিকেটারদের সঙ্গে বৈঠকের পর ভিন্ন বক্তব্য দিয়েছিলেন ক্রীড়া উপদেষ্টা। তখন তিনি স্পষ্ট করে বলেছিলেন, ‘আপনাদেরকে আমি স্পষ্টভাবে জানিয়ে দেই, এই যে সিকিউরিটি রিস্কের কথা বিবেচনা করে ভারতে বিশ্বকাপ না খেলা, এটা আমাদের সরকারের সিদ্ধান্ত।’ সেই বক্তব্যের প্রায় তিন সপ্তাহ পর এসে তার অবস্থান বদল স্পষ্টভাবে সামনে এসেছে।

ঘটনার সূত্রপাত ৪ জানুয়ারি, যখন বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে আইসিসিকে জানায় যে তারা ভারতে গিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলবে না। বাংলাদেশের প্রস্তাব ছিল ম্যাচগুলো শ্রীলঙ্কায় সরিয়ে নেওয়ার। কিন্তু আইসিসি সেই প্রস্তাব নাকচ করে দেয় এবং শেষ পর্যন্ত বাংলাদেশকে বাদ দিয়ে স্কটল্যান্ডকে সুযোগ দেয়। ফলে ৩০ বছর পর কোনো বিশ্বকাপে দেখা যাবে না বাংলাদেশকে; টি-টোয়েন্টি বিশ্বকাপে এবারই প্রথম দর্শক তারা।

বিশ্বকাপ বর্জনের সিদ্ধান্ত নিয়ে শুরু থেকেই ছিল আলোচনা-সমালোচনা। ২০ জানুয়ারি মিরপুরে সংবাদ সম্মেলনে অধিনায়ক লিটন কুমার দাস জানিয়েছিলেন, সিদ্ধান্তের আগে বা পরে ক্রিকেটারদের সঙ্গে কোনো আলোচনা হয়নি। পরে ২২ জানুয়ারি ক্রীড়া উপদেষ্টা ক্রিকেটারদের সঙ্গে বৈঠকে বসেন। সেই বৈঠকের পরই তিনি সিদ্ধান্তটিকে সরকারের বলে উল্লেখ করেছিলেন। এখন তিনি বলছেন, সিদ্ধান্তটি ছিল বোর্ড ও ক্রিকেটারদের।

এদিকে লাহোরে পিসিবি, বিসিবি ও আইসিসির বৈঠকের পর জানানো হয়েছে, বিশ্বকাপ না খেলায় বাংলাদেশের বিরুদ্ধে কোনো নিষেধাজ্ঞা বা জরিমানা দেওয়া হবে না। পাশাপাশি ২০২৮ থেকে ২০৩১ সালের মধ্যে একটি আইসিসি ইভেন্ট আয়োজনের সুযোগ পেতে পারে বাংলাদেশ, শর্ত পূরণ সাপেক্ষে।

বিসিবির ভূমিকাকে ‘ক্রিকেট ডিপ্লোমেসি’ হিসেবে উল্লেখ করে আসিফ নজরুল বলেন, ‘তারা (বিসিবি) যে ক্রিকেট ডিপ্লোমেসিটা করেছে, আইসিসি বলতেছে তারা আমাদের কোনো শাস্তি দেবে না বরং একটা বৈশ্বিক টুর্নামেন্টের সহ-আয়োজক আমাদের করবে। এটা দারুণ একটা অর্জন। আমি বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে স্যালুট জানাই। এরকম সিদ্ধান্ত ১০ বার নেওয়ার সুযোগ আসলে ১০ বারই নেওয়া উচিত।’

যদিও ২০৩১ ওয়ানডে বিশ্বকাপের যৌথ আয়োজক হিসেবে বাংলাদেশের নাম আগেই চূড়ান্ত হয়েছে এবং ২০২৮-৩১ সময়কালে একটি টুর্নামেন্ট আয়োজনের সম্ভাবনাও পূর্বঘোষিত সূচির অংশ, তবু সাম্প্রতিক সিদ্ধান্তের প্রেক্ষাপটে বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে।

Previous Post

বিশ্বকাপে সবচেয়ে বড় জুটি, সবচেয়ে সহজ জয়

Next Post

বাংলাদেশের ন্যায্য মর্যাদা নিশ্চিত করাই ছিল লক্ষ্য: নাকভি

Related Posts

তিন পেসার নিয়ে মাঠে বাংলাদেশ
বিশেষ প্রতিবেদন

তিন পেসার নিয়ে মাঠে বাংলাদেশ

6
অধিনায়কদের ‘ক্যাপ্টেনস কার্ড’ চালু, অনুপস্থিত সাকিব-মাশরাফিরা
বিশেষ প্রতিবেদন

অধিনায়কদের ‘ক্যাপ্টেনস কার্ড’ চালু, অনুপস্থিত সাকিব-মাশরাফিরা

3
ক্রিকেট ইতিহাসে কূটনৈতিক ব্যর্থতার বিশ্বরেকর্ড দেখলাম: লুৎফর রহমান বাদল
ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগ

তামিম ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অনুরোধে লিগ খেলবে রূপগঞ্জ

10
Next Post
আইসিসির সিদ্ধান্তে বাংলাদেশের কৌশলগত জয়

বাংলাদেশের ন্যায্য মর্যাদা নিশ্চিত করাই ছিল লক্ষ্য: নাকভি

Discussion about this post

সর্বশেষ..

তিন পেসার নিয়ে মাঠে বাংলাদেশ

তিন পেসার নিয়ে মাঠে বাংলাদেশ

by cricbdadmin
0
6

স্বাগতিক বাংলাদেশ ও সফরকারী নিউজিল্যান্ড-এর মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ দিয়ে শুরু হয়েছে দ্বৈরথ। সিরিজের উদ্বোধনী ম্যাচে টসে...

অধিনায়কদের ‘ক্যাপ্টেনস কার্ড’ চালু, অনুপস্থিত সাকিব-মাশরাফিরা

অধিনায়কদের ‘ক্যাপ্টেনস কার্ড’ চালু, অনুপস্থিত সাকিব-মাশরাফিরা

by cricbdadmin
0
3

দেশের ক্রিকেটে সাবেক অধিনায়কদের সম্মান জানাতে নতুন উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ‘ক্যাপ্টেনস কার্ড’ নামে বিশেষ এক স্বীকৃতি কর্মসূচির...

ক্রিকেট ইতিহাসে কূটনৈতিক ব্যর্থতার বিশ্বরেকর্ড দেখলাম: লুৎফর রহমান বাদল

তামিম ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অনুরোধে লিগ খেলবে রূপগঞ্জ

by cricbdadmin
0
10

ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগ (ডিপিএল) নতুন মৌসুম ঘিরে আবারও সরব হয়ে উঠছে বাংলাদেশের ঘরোয়া ক্রিকেট। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নতুন...

দেশে ফিরলেন সাকিব-মুশফিক

মুশফিককে নিয়ে আক্ষেপ, সাকিব ইস্যুতে বোর্ডের সিদ্ধান্ত বললেন মিরাজ

by cricbdadmin
0
18

নিউজিল্যান্ড সিরিজের আগে বাংলাদেশ দলের প্রস্তুতির পাশাপাশি আলোচনায় উঠে এসেছে দুই অভিজ্ঞ ক্রিকেটার মুশফিকুর রহিম ও সাকিব আল হাসানের প্রসঙ্গ।...

হোম অব ক্রিকেটের ২০০

মাঠে লড়াইয়ের সঙ্গে গ্যালারিতেও পরিবর্তনের বার্তা

by cricbdadmin
0
11

নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ দিয়ে নতুন করে পথচলা শুরু করছে বাংলাদেশ। শুক্রবার ছুটির দিনে মাঠে গড়াবে প্রথম ম্যাচ, যেখানে শুরু...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD