Wednesday, May 6, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

চলে গেলেন ক্রিকেটের রঙিন চরিত্র, ডিকি বার্ড!

September 23, 2025
in বিশেষজ্ঞ কলাম, ব্লগ, মাঠের বাইরে, লিড স্টোরি, হেডলাইন সংবাদ
0 0
A A
চলে গেলেন ক্রিকেটের রঙিন চরিত্র, ডিকি বার্ড!
0
SHARES
6
VIEWS
Share on FacebookShare on Twitter

মাঠে দাঁড়ানো একজন আম্পায়ার-সাদা টুপি, সোজা ভঙ্গি, মুখে কখনো মৃদু হাসি, কখনো গম্ভীর রসিকতা। ক্রিকেটপ্রেমীদের কাছে এ চিত্র মানেই হ্যারল্ড ‘ডিকি’ বার্ড। আজ সেই চেনা মানুষ আর নেই। ৯২ বছর বয়সে জীবনের ইনিংস শেষ করলেন তিনি।

একসময় ব্যাট হাতে ক্রিকেটার হওয়ার স্বপ্ন দেখেছিলেন বার্ড। কিন্তু হাঁটুর ইনজুরি থামিয়ে দেয় সেই স্বপ্ন। মাত্র ৯৩ ম্যাচ খেলার পর ক্যারিয়ার থেমে যায়। কিন্তু তিনি থেমে থাকেননি। ক্রিকেট ছেড়ে চলে যাননি। আম্পায়ার হয়ে ক্রিকেটেরই এক অবিচ্ছেদ্য চরিত্রে পরিণত হন।

১৯৭৩ থেকে ১৯৯৬-এই দীর্ঘ সময়ে তিনটি বিশ্বকাপ ফাইনাল, ৬৬টি টেস্ট আর ৬৯টি ওয়ানডে পরিচালনা করেছেন। তবে কেবল ম্যাচ পরিচালনাই নয়, খেলাটিকে আনন্দে ভরিয়ে দেওয়াই ছিল তাঁর বড় অবদান।

খেলোয়াড়রা তাকে যেমন সম্মান করতেন, তেমনি মজা করতেও ছাড়তেন না। ইয়ান বোথাম কিংবা অ্যালান ল্যাম্ব-তার সঙ্গে রঙ্গতামাশার কত গল্প যে ছড়িয়ে আছে ক্রিকেটকথনে! ডিকি বার্ড কখনো রাগ করতেন না, বরং মজাটাই ফিরিয়ে দিতেন আরও প্রাণখোলা হাসিতে।

ক্রিকেটে অবদানের স্বীকৃতি হিসেবে পেয়েছেন ব্রিটিশ সাম্রাজ্যের এমবিই (১৯৮৬) ও ওবিই (২০১২)। কিন্তু তাঁর সবচেয়ে বড় পুরস্কার ছিল খেলোয়াড়দের শ্রদ্ধা আর দর্শকদের ভালোবাসা। লর্ডসে ক্যারিয়ারের শেষ ম্যাচে যখন গার্ড অব অনার পেয়ে চোখ মুছতে মুছতে মাঠে নেমেছিলেন, তখনই যেন বোঝা গিয়েছিল-এ আম্পায়ার শুধু নিয়ম মানান ব্যক্তি নন, ক্রিকেটেরই এক আবেগ।

Previous Post

টানা ম্যাচের সূচি নিয়ে অসন্তোষ, তবু জয়ের স্বপ্ন দেখছেন সিমন্স

Next Post

বিসিবি নির্বাচনের খসড়া ভোটার তালিকা প্রকাশ, বাদ পড়ল ১৫ ক্লাব

Related Posts

হোম অব ক্রিকেটের ২০০
বিশেষ প্রতিবেদন

শিক্ষার্থীরা বাংলাদেশ-পাকিস্তান টেস্ট সিরিজ দেখবেন বিনামূল্যে

5
মাইলফলকের সামনে লিটন-তাসকিন
বিশেষ প্রতিবেদন

শ্রীলঙ্কাকে পেছনে ফেলে অষ্টম স্থানে বাংলাদেশ

5
নাসুমের ৫ উইকেট শিকারের দিনে ডুবল নোয়াখালী
বিশেষ প্রতিবেদন

বিপিএলে বকেয়া বিতর্ক, নাসুমের অভিযোগে নতুন মোড়

8
Next Post
বিসিবিতে যে কারণে দুদকের অভিযান

বিসিবি নির্বাচনের খসড়া ভোটার তালিকা প্রকাশ, বাদ পড়ল ১৫ ক্লাব

Discussion about this post

সর্বশেষ..

হোম অব ক্রিকেটের ২০০

শিক্ষার্থীরা বাংলাদেশ-পাকিস্তান টেস্ট সিরিজ দেখবেন বিনামূল্যে

by cricbdadmin
0
5

আসন্ন বাংলাদেশ–পাকিস্তান টেস্ট সিরিজ সামনে রেখে বিশেষ উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। জানিয়েছে, দেশের শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এবার বিনামূল্যে মাঠে...

মাইলফলকের সামনে লিটন-তাসকিন

শ্রীলঙ্কাকে পেছনে ফেলে অষ্টম স্থানে বাংলাদেশ

by cricbdadmin
0
5

আইসিসির বার্ষিক হালনাগাদে বড় কোনো নাটকীয় পরিবর্তন না এলেও বাংলাদেশের জন্য খবরটি ইতিবাচক। সামান্য পয়েন্ট বৃদ্ধি, সঙ্গে প্রতিদ্বন্দ্বী দলের পতন-এই...

নাসুমের ৫ উইকেট শিকারের দিনে ডুবল নোয়াখালী

বিপিএলে বকেয়া বিতর্ক, নাসুমের অভিযোগে নতুন মোড়

by cricbdadmin
0
8

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) পারিশ্রমিক নিয়ে বিতর্ক নতুন নয়, তবে এবার বিষয়টি আবারও আলোচনায় এসেছে জাতীয় দলের স্পিনার নাসুম আহমেদের...

ফের বড় ধাক্কা মোহামেডানের, নিষিদ্ধ তাওহীদ হৃদয়

ক্ষুব্ধ হৃদয়, চাইলেন দৃষ্টান্তমূলক শাস্তি

by cricbdadmin
0
9

দেশজুড়ে নারী ও শিশু নির্যাতনের ঘটনা উদ্বেগজনকভাবে বেড়ে যাওয়ায় সাধারণ মানুষের পাশাপাশি ক্রীড়াঙ্গন থেকেও উঠছে প্রতিবাদের আওয়াজ। জাতীয় দলের ক্রিকেটার...

কোচদের পারিশ্রমিক নিয়ে ক্ষোভ সালাউদ্দিনের

সালাহউদ্দীনের নতুন মিশন, জাতীয় দল ছেড়ে এইচপিতে

by cricbdadmin
0
3

৮ মে শুরু হতে যাওয়া পাকিস্তানের বিপক্ষে দুই টেস্টের সিরিজই আপাতত জাতীয় দলে মোহাম্মদ সালাউদ্দিনের শেষ অ্যাসাইনমেন্ট হতে যাচ্ছে। গুঞ্জনকে...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD