Monday, May 25, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

বিতর্ক, সমালোচনা এবং বিদায়, বাংলাদেশ ক্রিকেটে শেষ গামিনি অধ্যায়

November 2, 2025
in বিশেষ প্রতিবেদন, বিশেষজ্ঞ কলাম, ব্লগ, লিড স্টোরি, হেডলাইন সংবাদ
0 0
A A
মিরপুর থেকে সরিয়ে রাজশাহীতে গামিনি ডি সিলভা
0
SHARES
7
VIEWS
Share on FacebookShare on Twitter

মিরপুরের পিচে তার ছোঁয়া ছিল এক যুগেরও বেশি সময় ধরে। শেরে বাংলার মাটি, ঘাস, রোলার-সবই যেন চিনত গামিনি ডি সিলভাকে। কিন্তু শেষ পর্যন্ত সেই পরিচিত মাটি থেকেই বিদায় নিতে হলো তাঁকে। বাংলাদেশের ক্রিকেটে এক সময়ের আলোচিত কিউরেটর গামিনি ডি সিলভার সঙ্গে সম্পর্কের ইতি টানল বিসিবি।

২০১০ সালে বিসিবির সঙ্গে যুক্ত হয়েছিলেন এই সাবেক লঙ্কান ক্রিকেটার। তার হাত ধরে তৈরি হয়েছে অসংখ্য আন্তর্জাতিক ম্যাচের পিচ, আবার সেই পিচের মান নিয়েই সবচেয়ে বেশি প্রশ্ন উঠেছে। মিরপুরের ধীর, টার্নিং উইকেট নিয়ে সমালোচনা পিছু ছাড়েনি তাকে। পাকিস্তানের বিপক্ষে সাম্প্রতিক টি–টোয়েন্টি সিরিজে মানহীন উইকেট তৈরি করায় চাপে পড়ে বিসিবি। বিদেশি কোচ ও অধিনায়কের অভিযোগে সরাসরি আঙুল উঠেছিল গামিনির দিকে।

বিসিবি প্রথমে তাকে মিরপুর থেকে সরিয়ে রাজশাহীতে পাঠায়। কিন্তু সেখানেও আশানুরূপ ফল না আসায় অবশেষে তার সঙ্গে চুক্তি বাতিল করা হয়। যদিও নিয়ম অনুযায়ী তাঁকে দুই মাসের নোটিশ বেতন দিতে হচ্ছে বোর্ডকে। আগামী ২ নভেম্বর হাতে পাবেন সেই কাগজপত্র। এই বিদায়ের মধ্য দিয়ে বাংলাদেশের সঙ্গে তার ১৫ বছরের সম্পর্কের ইতি ঘটছে।

গামিনি ছিলেন এমন এক কিউরেটর যার নাম প্রায়ই চলে আসত ক্রিকেট-আলোচনায়, যা সাধারণত কিউরেটরদের ক্ষেত্রে বিরল। তিনি যেমন প্রশংসিত হয়েছেন কঠিন পরিস্থিতিতে পিচ প্রস্তুতের জন্য, তেমনি সমালোচিত হয়েছেন খেলোয়াড়দের জন্য প্রতিকূল উইকেট বানানোর অভিযোগে। মিরপুরের স্লো উইকেট নিয়ে অসংখ্য বিতর্কের কেন্দ্রবিন্দুতেই ছিলেন তিনি।

গামিনির বিদায়ের পর দায়িত্ব নিয়েছেন অস্ট্রেলিয়ান পিচ বিশেষজ্ঞ টনি হেমিং। সিলেটে তাঁর সফল অভিজ্ঞতা দেখে বিসিবি তাকে এখন পুরো টার্ফ ম্যানেজমেন্ট বিভাগের প্রধান করেছে। তার ওপরেই এখন দায়িত্ব মিরপুরসহ দেশের সব বড় ভেন্যুর পিচ উন্নয়ন ও স্থানীয় কিউরেটরদের প্রশিক্ষণের।

Previous Post

হোয়াইট ওয়াশের লজ্জায় বাংলাদেশ

Next Post

নীরবতায় লেখা রেকর্ড, বাবর আজমের শান্ত বিপ্লব

Related Posts

‘আমাদের সেমিফাইনালে খেলা উচিত ছিল’
বিশেষ প্রতিবেদন

চোট, চাপ আর প্রত্যাশা- সব সামলে বিশ্বকাপ

7
টানা ৭ জয়ে উড়ল বাংলাদেশ
বিশেষ প্রতিবেদন

লর্ডসে খেলার স্বপ্ন নিয়ে নতুন মিশন

4
জয় ১৬৯-সেঞ্চুরির পথে মুমিনুল, দিনভর দাপট বাংলাদেশের
বিশেষ প্রতিবেদন

বদলে যাওয়া বাংলাদেশের বড় স্বপ্ন

7
Next Post
নীরবতায় লেখা রেকর্ড, বাবর আজমের শান্ত বিপ্লব

নীরবতায় লেখা রেকর্ড, বাবর আজমের শান্ত বিপ্লব

Discussion about this post

সর্বশেষ..

‘আমাদের সেমিফাইনালে খেলা উচিত ছিল’

চোট, চাপ আর প্রত্যাশা- সব সামলে বিশ্বকাপ

by cricbdadmin
0
7

ইংল্যান্ড ও ওয়েলসে অনুষ্ঠিত হবে ২০২৬ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ। তার আগে নিজেদের প্রস্তুতিটা আরেকটু ঝালিয়ে নিতে স্কটল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ খেলবে...

টানা ৭ জয়ে উড়ল বাংলাদেশ

লর্ডসে খেলার স্বপ্ন নিয়ে নতুন মিশন

by cricbdadmin
0
4

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে প্রস্তুতির শেষ ধাপে পৌঁছে গেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। ইংল্যান্ডে বিশ্বকাপ খেলতে যাওয়ার আগে স্কটল্যান্ডে...

জয় ১৬৯-সেঞ্চুরির পথে মুমিনুল, দিনভর দাপট বাংলাদেশের

বদলে যাওয়া বাংলাদেশের বড় স্বপ্ন

by cricbdadmin
0
7

একসময় অস্ট্রেলিয়া সফর মানেই ছিল বাংলাদেশের জন্য কঠিন বাস্তবতার মুখোমুখি হওয়া। প্রতিপক্ষের গতি, বাউন্স আর আক্রমণাত্মক ক্রিকেটের সামনে টিকে থাকাই...

নতুন আত্মবিশ্বাসে বিশ্বকাপ মিশনে জ্যোতিরা

নতুন আত্মবিশ্বাসে বিশ্বকাপ মিশনে জ্যোতিরা

by cricbdadmin
0
7

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে এবার ভিন্ন এক মানসিকতা নিয়েই মাঠে নামতে চায় বাংলাদেশ। অতীতের মতো শুধু প্রতিদ্বন্দ্বিতা নয়, ম্যাচ...

শান্তর সেঞ্চুরি, তাইজুলের পাঁচ উইকেট-ডিপিএলে তারকাদের দাপট

শান্তর সেঞ্চুরি, তাইজুলের পাঁচ উইকেট-ডিপিএলে তারকাদের দাপট

by cricbdadmin
0
5

পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজের ব্যস্ততা শেষ করেই জাতীয় দলের কয়েকজন তারকা ক্রিকেটার ফিরেছেন ঢাকা প্রিমিয়ার লিগে। আর ফিরেই নিজেদের উপস্থিতি...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD