Thursday, July 9, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

বাবর-রিজওয়ানকে নিয়ে যা বললেন বাসিত আলি

August 14, 2025
in ব্লগ, লিড স্টোরি, হেডলাইন সংবাদ
0 0
A A
বাংলাদেশ সিরিজে পাকিস্তান দলে নেই বাবর-রিজওয়ান-শাহিন
0
SHARES
6
VIEWS
Share on FacebookShare on Twitter

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজ হার পাকিস্তান ক্রিকেটে সমালোচনার ঝড় তুলেছে। এবার সেই ঝড়ে আগুন ঢাললেন সাবেক ব্যাটসম্যান বাসিত আলি। খোলামেলা মন্তব্যের জন্য পরিচিত এই প্রাক্তন ক্রিকেটার সরাসরি নিশানায় নিয়েছেন দলের দুই সেরা ব্যাটার বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ানকে।

সাম্প্রতিক সিরিজের প্রথম ম্যাচে বাবর (৬৪ বলে ৪৭) ও রিজওয়ান (৬৯ বলে ৫৩) রান করলেও দুইজনই গুরুত্বপূর্ণ সময়ে আউট হন। দ্বিতীয় ম্যাচে ব্যর্থতা আরও প্রকট-বাবর শূন্য রানে ফেরেন, রিজওয়ান করেন ৩৮ বলে ১৬। সিরিজ নির্ধারণী ম্যাচে বাবর ২৩ বলে ৯, আর রিজওয়ান প্রথম বলেই আউট। পাকিস্তান ৯২ রানে অলআউট হয়ে ২০২ রানের বিশাল ব্যবধানে হারে এবং ৩৪ বছর পর ওয়েস্ট ইন্ডিজের কাছে সিরিজ হার মানে।

বাসিত আলির তোপ তীব্র, ‘ক্যারিয়ারের শুরুতে যা করেছে, এখনও সেসব বেঁচেই খাচ্ছে ওরা। এখন ওদের দিয়ে শুধু বিজ্ঞাপন করানো হোক। কোচদের কথা শোনে না, শুধু শোনার ভান করে। ওদের ইনজামাম, ইউসুফ বা ইউনিসের মতো কাউকে দরকার, যে সত্যি সত্যি শাসন করবে-কিন্তু সেটা কখনও হতে দেবে না ওরা।’

তিনি আরও বলেন, বাবরের পারফরম্যান্স পতনের পেছনে আছে অতিরিক্ত অহংকার। যদিও সাবেক উইকেটকিপার-ব্যাটসম্যান ও বাবরের কাজিন কামরান আকমল এই ইগোর অভিযোগ মানতে নারাজ। তবে তারও পরামর্শ, ‘বাবর যেন খেলাটাকে নিজের চেয়ে বড় ভাবতে শেখে, পাকিস্তানকে সবসময় আগে রাখে। অধিনায়ক হিসেবে যাদের সুযোগ দিয়েছে, তাদের অনেকে প্রতিদান দিতে পারেনি।’

আসন্ন এশিয়া কাপ নিয়েও বাসিতের ভয় প্রবল, ‘প্রার্থনা করি, ভারত যেন আমাদের বিপক্ষে না খেলে। খেললে এমনভাবে হারাবে, যা আপনারা ভাবতেও পারবেন না।’

Previous Post

শচীনপুত্র অর্জুনের নতুন ইনিংস শুরু

Next Post

মায়ের ক্যান্সার চিকিৎসা নিয়ে ব্যস্ত হৃদয়, গুজব নিয়ে ক্ষোভ!

Related Posts

বাংলাদেশের সামনে চ্যালেঞ্জিং লক্ষ্য দিল জিম্বাবুয়ে
বিশেষ প্রতিবেদন

বাংলাদেশের সামনে চ্যালেঞ্জিং লক্ষ্য দিল জিম্বাবুয়ে

10
পাকিস্তান থেকে আরেক দুঃসংবাদ, ছিটকে গেলেন শরিফুল
বিশেষ প্রতিবেদন

মুস্তাফিজের জায়গায় শরিফুল, শুরুতে বল হাতে বাংলাদেশ

8
চাপের মধ্যেই শক্তি খুঁজছেন বাংলাদেশ অধিনায়ক
বিশেষ প্রতিবেদন

সিরিজ থেকে ছিটকে গেলেন লিটন, দলে পারভেজ

6
Next Post
ফের বড় ধাক্কা মোহামেডানের, নিষিদ্ধ তাওহীদ হৃদয়

মায়ের ক্যান্সার চিকিৎসা নিয়ে ব্যস্ত হৃদয়, গুজব নিয়ে ক্ষোভ!

Discussion about this post

সর্বশেষ..

বাংলাদেশের সামনে চ্যালেঞ্জিং লক্ষ্য দিল জিম্বাবুয়ে

বাংলাদেশের সামনে চ্যালেঞ্জিং লক্ষ্য দিল জিম্বাবুয়ে

by cricbdadmin
0
10

আগের ম্যাচে ১৪২ রানও তুলতে না পারা জিম্বাবুয়ে দ্বিতীয় ওয়ানডেতে ঘুরে দাঁড়িয়ে বাংলাদেশের সামনে ২৪৮ রানের লক্ষ্য ছুড়ে দিয়েছে। হারারে...

পাকিস্তান থেকে আরেক দুঃসংবাদ, ছিটকে গেলেন শরিফুল

মুস্তাফিজের জায়গায় শরিফুল, শুরুতে বল হাতে বাংলাদেশ

by cricbdadmin
0
8

তিন ম্যাচের ওয়ানডে সিরিজে টিকে থাকার লড়াইয়ে আজ জিম্বাবুয়ের বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ। প্রথম ম্যাচে হতাশাজনক হারের পর সিরিজে সমতা...

চাপের মধ্যেই শক্তি খুঁজছেন বাংলাদেশ অধিনায়ক

সিরিজ থেকে ছিটকে গেলেন লিটন, দলে পারভেজ

by cricbdadmin
0
6

হ্যামস্ট্রিংয়ের চোট কাটিয়ে উঠতে না পারায় জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজ থেকে ছিটকে গেছেন বাংলাদেশ দলের উইকেটকিপার-ব্যাটসম্যান লিটন দাস। তার পরিবর্তে...

বিটিভিতে সরাসরি বাংলাদেশ-জিম্বাবুয়ে টেস্ট ম্যাচ

বাংলাদেশের সামনে জিম্বাবুয়ের বিশ্বকাপ দল

by cricbdadmin
0
7

জিম্বাবুয়ে সফরে এখন পর্যন্ত একেবারেই ছন্দ খুঁজে পায়নি বাংলাদেশ। হারারে টেস্টে ইনিংস ব্যবধানে হারের পর ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচেও ১৪২...

বল হাতে ঝড় তুলে অনন্য উচ্চতায় নাহিদ রানা

আইসিসি র‌্যাঙ্কিংয়ে সুখবর শুধু নাহিদের

by cricbdadmin
0
5

জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ওয়ানডেতে বাংলাদেশের হারটা ছিল হতাশাজনক। তবে সেই ম্যাচেই রেকর্ড গড়া বোলিং করে ব্যক্তিগত স্বীকৃতি পেয়েছেন পেসার নাহিদ...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD