Thursday, August 27, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result
Home বিশেষ প্রতিবেদন

বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগে আরও বাংলাদেশি চান হৃদয়

July 29, 2026
in বিশেষ প্রতিবেদন, মাঠের বাইরে, লিড স্টোরি, হেডলাইন সংবাদ
0 0
A A
ফের বড় ধাক্কা মোহামেডানের, নিষিদ্ধ তাওহীদ হৃদয়
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগে বাংলাদেশের আরও বেশি ক্রিকেটারের অংশগ্রহণ দেখতে চান তাওহীদ হৃদয়। তবে সেই সুযোগ বাড়াতে হলে জাতীয় দলকে আন্তর্জাতিক ক্রিকেটে আরও ধারাবাহিকভাবে ভালো করতে হবে বলে মনে করেন তিনি। একই সঙ্গে জাতীয় দলের খেলা থাকলে সেটিকেই সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া উচিত বলেও মন্তব্য করেছেন এই ব্যাটার।

জাফনা কিংসের ম্যাচ শেষে গণমাধ্যমের মুখোমুখি হয়ে বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগে বাংলাদেশি ক্রিকেটারদের অংশগ্রহণ নিয়ে নিজের মতামত তুলে ধরেছেন তাওহীদ হৃদয়। তিনি মনে করেন, বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার সুযোগ বাংলাদেশের ক্রিকেটারদের জন্য ইতিবাচক হলেও আরও বেশি ক্রিকেটারের এমন সুযোগ পাওয়া উচিত। একই সঙ্গে তিনি জোর দিয়েছেন জাতীয় দলের প্রতি অঙ্গীকারের বিষয়েও।

হৃদয়ের ভাষ্য, বাংলাদেশের আরও অনেক ক্রিকেটারের বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার সামর্থ্য রয়েছে। তবে সুযোগের অভাবের পেছনে দেশের ক্রিকেটের সামগ্রিক পারফরম্যান্সকেই বড় কারণ হিসেবে দেখছেন তিনি। তার মতে, বাংলাদেশ দল আন্তর্জাতিক ক্রিকেটে ধারাবাহিকভাবে ভালো ফল করতে পারলে বিশ্বের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে দেশের ক্রিকেটারদের প্রতি আগ্রহও বাড়বে।

তিনি বলেন, ‘অবশ্যই অনেক ইতিবাচক দিক আছে, তবে আমাদের খেলোয়াড়রা সত্য কথা বলতে আরো অনেক বেশি ডিজার্ভ করে। আরো অনেক বেশি খেলোয়াড় বাইরের ফ্র্যাঞ্চাইজি লিগ খেলা ডিজার্ভ করে। কিন্তু একটু সুযোগ সত্য কথা বলতে কম হয়। আমি মনে করি যে এতে আমাদের নিজেদেরই ঘাটতি আছে, কারণ আমরা যখন দল হিসেবে ভালো করব, তখন দেখবেন খেলোয়াড়রা আরো বেশি সুযোগ পাবে।’

সাম্প্রতিক সময়ে জাতীয় দলের সূচির সঙ্গে সমন্বয় করে ক্রিকেটারদের এনওসি (নো অবজেকশন সার্টিফিকেট) দেওয়ায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রশংসাও করেছেন হৃদয়। তবে তার মতে, জাতীয় দলের খেলা থাকলে সেটিকেই সর্বোচ্চ গুরুত্ব দেওয়া উচিত এবং ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের চেয়ে দেশের প্রতিনিধিত্বই সবার আগে থাকা উচিত।

এ প্রসঙ্গে তিনি বলেন, ‘বিসিবিকে তো অবশ্যই ধন্যবাদ দিতে হবে, এনওসি দিচ্ছে। আমাদের একটা টুর্নামেন্টে মনে হয় কয়েকটা খেলোয়াড় ছিল না, একটা সিরিজে মনে হয়। সবাইকে এনওসি কম-বেশি দিচ্ছে, তবে সবার আগে দেশ। দেশের খেলা যদি থাকে তাহলে আমাদের মনে হয় না যে ফ্র্যাঞ্চাইজি খেলাগুলোতে বেশি খেলা উচিত। মানে এটা আমার মতামত দিলাম, তবে এটা পুরোপুরি বিসিবির সিদ্ধান্ত। বিসিবি ভালো সিদ্ধান্ত নিতে পারবে। তবে যেটা মনে হয় আমার কাছে যে দেশের খেলা সবার আগে।’

Related Posts

হতাশার একদিন বাংলাদেশের
বিশেষ প্রতিবেদন

হতাশার একদিন বাংলাদেশের

0
৬৪ রানে ধস, এরপর শরীফুলের তাণ্ডব-প্রথম দিনেই ১৮ উইকেট
বিশেষ প্রতিবেদন

বুমরাকে সরিয়ে স্টার্ক এক নম্বরে, ১৭ ধাপ লাফ শরীফুলের

0
ফিরলেন সাইফউদ্দিন, নেই সাকিব-মুস্তাফিজ
বিশেষ প্রতিবেদন

বিপদে পড়েই রিশাদ-সাইফকে ডাক!

0
  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD