Thursday, July 30, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

‘কেবল করার জন্য বিপিএল করব না’

July 30, 2026
in বিশেষ প্রতিবেদন, মাঠের বাইরে, লিড স্টোরি, হেডলাইন সংবাদ
0 0
A A
কোন দল কতো খরচ করল বিপিএল নিলামে
0
SHARES
2
VIEWS
Share on FacebookShare on Twitter

সাম্প্রতিক বছরগুলোতে নানা বিতর্ক ও অনিয়মের কারণে প্রশ্নের মুখে পড়েছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। ক্রিকেটারদের পারিশ্রমিক নিয়ে অনিশ্চয়তা, টুর্নামেন্টের সূচি নিয়ে সমালোচনা, ফিক্সিং-সংক্রান্ত অভিযোগসহ বিভিন্ন ঘটনায় দেশের ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে। একই সঙ্গে আর্থিক দিক থেকেও প্রত্যাশা পূরণ করতে পারেনি টুর্নামেন্টটি। বিসিবির তথ্য অনুযায়ী, সর্বশেষ তিন আসরে বিপিএল থেকে লাভের বদলে লোকসানই গুনতে হয়েছে বোর্ডকে।

এমন বাস্তবতায় কেবল আয়োজনের জন্য বিপিএল আয়োজনের পক্ষে নন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি তামিম ইকবাল। ২৯ জুলাই অনুষ্ঠিত বোর্ড সভা শেষে আবারও নিজের অবস্থান স্পষ্ট করেছেন তিনি।

তামিম ইকবাল বলেছেন, ‘বিপিএল আমি কেবল করার জন্য করব না। আমার মনে হয় না হাতে পর্যাপ্ত সময় আছে। আমরা যদি সামনে বিপিএল করি ভালোভাবে করব। যেভাবে করা দরকার সেভাবে করব।’

বিপিএল নিয়ে নিজের অবস্থান নতুন নয় বলেও ইঙ্গিত দিয়েছেন তামিম। এর আগেও তিনি একাধিকবার বলেছেন, পর্যাপ্ত প্রস্তুতি ও মান নিশ্চিত করা না গেলে শুধু আনুষ্ঠানিকতা রক্ষার জন্য টুর্নামেন্ট আয়োজনের কোনো অর্থ নেই।

এদিকে আন্তর্জাতিক ক্রিকেটেও নতুন দায়িত্ব পেয়েছেন বিসিবি সভাপতি। আইসিসির বোর্ড সভায় তিনি ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট তদারকিবিষয়ক কমিটির চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

নতুন দায়িত্ব প্রসঙ্গে তামিম বলেন, ‘আইসিসির মিটিং ভালোই হয়েছে। ৯ জুলাই প্রথম ইনফরমাল মিটিংয়ে জয়েন করি। ১১-১২ জুলাই দুইদিন ফরমাল মিটিংয়ে জয়েন করি। তারা আমাকে স্বাগত জানিয়েছে। আমি আমার স্পিচ দিয়েছি। আমার যেখানে কথা বলা দরকার ছিল সেখানে বলেছি। এটা আমার জন্য অনেক বড় গর্বের বিষয় এবং দেশের জন্যও প্রথম দিনেই আমাকে একটা কমিটির চেয়ারম্যান করা হয়েছে। বিশ্বে বিভিন্ন দেশে বিভিন্ন লিগ চালু করছে। পুরো জিনিসকে দেখাশোনা করা, প্রসেস ঠিক আছে কিনা। এখন যে লিগ হচ্ছে, যে কাজ হওয়া উচিত না সেগুলো হচ্ছে কিনা। এসব দেখার জন্যই কমিটি বানানো হয়েছে। আরও কিছু কাজ আছে। অনেক জরুরি কমিটি। আন্তর্জাতিক ক্রিকেটেরও ব্যাপার আছে। এসব কমিটি সেসব আলোচনা করে সঠিক পদক্ষেপ নেবে।’

উল্লেখ্য, বিপিএলের সর্বশেষ আসরের শিরোপা জিতেছিল রাজশাহী ওয়ারিয়র্স। তবে মাঠের লড়াইয়ের চেয়ে আয়োজন-সংক্রান্ত নানা বিতর্কই বেশি আলোচনায় ছিল। সেই প্রেক্ষাপটে আগামী আসর নিয়ে বিসিবি কী সিদ্ধান্ত নেয়, সেটিই এখন ক্রিকেটাঙ্গনের অন্যতম আগ্রহের বিষয়।

Previous Post

ওয়ানডেতে অধিনায়ক বদল, মিরাজের জায়গায় লিটন

Related Posts

ওয়ানডেতে অধিনায়ক বদল, মিরাজের জায়গায় লিটন
বিশেষ প্রতিবেদন

ওয়ানডেতে অধিনায়ক বদল, মিরাজের জায়গায় লিটন

6
ফের বড় ধাক্কা মোহামেডানের, নিষিদ্ধ তাওহীদ হৃদয়
বিশেষ প্রতিবেদন

বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগে আরও বাংলাদেশি চান হৃদয়

5
হৃদয়ের নেতৃত্বে বদলে যাওয়া বাংলাদেশ
বিশেষ প্রতিবেদন

জোড়াতালির বিপিএল নয়, তবে বন্ধও চান না হৃদয়

4

Discussion about this post

সর্বশেষ..

কোন দল কতো খরচ করল বিপিএল নিলামে

‘কেবল করার জন্য বিপিএল করব না’

by cricbdadmin
0
2

সাম্প্রতিক বছরগুলোতে নানা বিতর্ক ও অনিয়মের কারণে প্রশ্নের মুখে পড়েছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। ক্রিকেটারদের পারিশ্রমিক নিয়ে অনিশ্চয়তা, টুর্নামেন্টের সূচি...

ওয়ানডেতে অধিনায়ক বদল, মিরাজের জায়গায় লিটন

ওয়ানডেতে অধিনায়ক বদল, মিরাজের জায়গায় লিটন

by cricbdadmin
0
6

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলে নেতৃত্বের অধ্যায়ে এলো নতুন মোড়। কয়েক সপ্তাহ ধরেই মেহেদী হাসান মিরাজের ওয়ানডে অধিনায়কত্ব নিয়ে চলা জল্পনার...

ফের বড় ধাক্কা মোহামেডানের, নিষিদ্ধ তাওহীদ হৃদয়

বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগে আরও বাংলাদেশি চান হৃদয়

by cricbdadmin
0
5

বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগে বাংলাদেশের আরও বেশি ক্রিকেটারের অংশগ্রহণ দেখতে চান তাওহীদ হৃদয়। তবে সেই সুযোগ বাড়াতে হলে জাতীয় দলকে আন্তর্জাতিক...

হৃদয়ের নেতৃত্বে বদলে যাওয়া বাংলাদেশ

জোড়াতালির বিপিএল নয়, তবে বন্ধও চান না হৃদয়

by cricbdadmin
0
4

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ভবিষ্যৎ নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। আসন্ন আসর মাঠে গড়াবে কি না, তা নিয়ে কয়েক দিন ধরেই...

নাহিদ-সাকিবদের ফিটনেস পরীক্ষায় সন্তুষ্ট কোচ কেলি

রানাকে নিয়ে আক্ষেপ থাকছেই বিসিবির

by cricbdadmin
0
4

অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ শুরুর আগেই বড় ধাক্কা খেয়েছে বাংলাদেশ। চোটের কারণে দল থেকে ছিটকে গেছেন গতিময় পেসার...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD