Sunday, May 24, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

বাংলাদেশ সফরে পাকিস্তান দলে চমক, শাহিনের নেতৃত্বে ছয় নতুন মুখ

March 4, 2026
in বিশেষ প্রতিবেদন, ব্লগ, লিড স্টোরি, হেডলাইন সংবাদ
0 0
A A
বড় বদলে পাকিস্তান দল, ফিরলেন শাহীন-বাবর
0
SHARES
15
VIEWS
Share on FacebookShare on Twitter

বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ উপলক্ষে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। ঘোষিত দলে বড় চমক হিসেবে নেই সাবেক অধিনায়ক বাবর আজম। দলের নেতৃত্বে থাকছেন বাঁহাতি পেসার শাহিন শাহ আফ্রিদি।

সর্বশেষ ওয়ানডে সিরিজে সেঞ্চুরি করা বাবরের বাদ পড়া অনেকের কাছেই বিস্ময়কর। তবে সাম্প্রতিক টি–টোয়েন্টি বিশ্বকাপে ব্যাট হাতে প্রত্যাশা পূরণ করতে পারেননি তিনি। ছয় ম্যাচে মাত্র ৯১ রান, তাও ১১২.৩৪ স্ট্রাইক রেটে-এমন পারফরম্যান্স নির্বাচকদের ভাবনায় প্রভাব ফেলেছে বলেই মনে করা হচ্ছে।

দলে জায়গা পেয়েছেন এখনো ওয়ানডে না খেলা ছয়জন ক্রিকেটার। তারা হলেন সাহিবজাদা ফারহান, আব্দুল সামাদ, মাআজ সাদাকাত, মোহাম্মদ গাজি ঘোরি, সাদ মাসুদ ও শামিল হুসেইন। এদের মধ্যে সামাদ, সাদাকাত, সাদ মাসুদ ও শামিল সম্প্রতি পাকিস্তান শাহিনসের হয়ে আবুধাবিতে ইংল্যান্ড লায়ন্সের বিপক্ষে খেলেছেন।

টি–টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের হয়ে সর্বোচ্চ ৩৮৩ রান করেন ফারহান। পুরো টুর্নামেন্টেই তিনি ছিলেন সর্বোচ্চ রানসংগ্রাহক। ফলে বাংলাদেশের বিপক্ষে সিরিজে তাঁর ওয়ানডে অভিষেকের সম্ভাবনা জোরালো।

চোটের কারণে দলে নেই ওপেনার ফখর জামান। পাকিস্তানের সংবাদমাধ্যম জিও নিউজ জানিয়েছে, হ্যামস্ট্রিং ইনজুরিতে ভুগছেন তিনি। এছাড়া অলরাউন্ডার সাইম আইয়ুবও এই স্কোয়াডে জায়গা পাননি।

পাকিস্তান দল ৮ মার্চ বাংলাদেশে পৌঁছাবে। ১১, ১৩ ও ১৫ মার্চ সিরিজের তিনটি ম্যাচই অনুষ্ঠিত হবে শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।

পাকিস্তানের ওয়ানডে দল
শাহিন শাহ আফ্রিদি (অধিনায়ক), আব্দুল সামাদ, আবরার আহমেদ, ফাহিম আশরাফ, ফয়সাল আকরাম, হারিস রউফ, হুসেইন তালাত, মাজ সাদাকাত, মোহাম্মদ রিজওয়ান (উইকেটকিপার), মোহাম্মদ ওয়াসিম, মুহাম্মদ গাজী ঘোরি (উইকেটকিপার), সাদ মাসুদ, সাহিবজাদা ফারহান, সালমান আগা এবং শামিল হোসেন।

Previous Post

সাকিব ফিরলে স্বস্তি, না ফিরলেও আস্থা রাখতে চান শান্ত

Next Post

মুশফিকের পরামর্শে রোজা রেখে খেললে সফল সাইফ

Related Posts

‘আমাদের সেমিফাইনালে খেলা উচিত ছিল’
বিশেষ প্রতিবেদন

চোট, চাপ আর প্রত্যাশা- সব সামলে বিশ্বকাপ

7
টানা ৭ জয়ে উড়ল বাংলাদেশ
বিশেষ প্রতিবেদন

লর্ডসে খেলার স্বপ্ন নিয়ে নতুন মিশন

3
জয় ১৬৯-সেঞ্চুরির পথে মুমিনুল, দিনভর দাপট বাংলাদেশের
বিশেষ প্রতিবেদন

বদলে যাওয়া বাংলাদেশের বড় স্বপ্ন

6
Next Post
অভিষেকেই আলোচনায় সাইফ, এবার কেমন করবেন?

মুশফিকের পরামর্শে রোজা রেখে খেললে সফল সাইফ

Discussion about this post

সর্বশেষ..

‘আমাদের সেমিফাইনালে খেলা উচিত ছিল’

চোট, চাপ আর প্রত্যাশা- সব সামলে বিশ্বকাপ

by cricbdadmin
0
7

ইংল্যান্ড ও ওয়েলসে অনুষ্ঠিত হবে ২০২৬ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ। তার আগে নিজেদের প্রস্তুতিটা আরেকটু ঝালিয়ে নিতে স্কটল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ খেলবে...

টানা ৭ জয়ে উড়ল বাংলাদেশ

লর্ডসে খেলার স্বপ্ন নিয়ে নতুন মিশন

by cricbdadmin
0
3

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে প্রস্তুতির শেষ ধাপে পৌঁছে গেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। ইংল্যান্ডে বিশ্বকাপ খেলতে যাওয়ার আগে স্কটল্যান্ডে...

জয় ১৬৯-সেঞ্চুরির পথে মুমিনুল, দিনভর দাপট বাংলাদেশের

বদলে যাওয়া বাংলাদেশের বড় স্বপ্ন

by cricbdadmin
0
6

একসময় অস্ট্রেলিয়া সফর মানেই ছিল বাংলাদেশের জন্য কঠিন বাস্তবতার মুখোমুখি হওয়া। প্রতিপক্ষের গতি, বাউন্স আর আক্রমণাত্মক ক্রিকেটের সামনে টিকে থাকাই...

নতুন আত্মবিশ্বাসে বিশ্বকাপ মিশনে জ্যোতিরা

নতুন আত্মবিশ্বাসে বিশ্বকাপ মিশনে জ্যোতিরা

by cricbdadmin
0
7

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে এবার ভিন্ন এক মানসিকতা নিয়েই মাঠে নামতে চায় বাংলাদেশ। অতীতের মতো শুধু প্রতিদ্বন্দ্বিতা নয়, ম্যাচ...

শান্তর সেঞ্চুরি, তাইজুলের পাঁচ উইকেট-ডিপিএলে তারকাদের দাপট

শান্তর সেঞ্চুরি, তাইজুলের পাঁচ উইকেট-ডিপিএলে তারকাদের দাপট

by cricbdadmin
0
5

পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজের ব্যস্ততা শেষ করেই জাতীয় দলের কয়েকজন তারকা ক্রিকেটার ফিরেছেন ঢাকা প্রিমিয়ার লিগে। আর ফিরেই নিজেদের উপস্থিতি...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD