Tuesday, July 28, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

সাকিব ফিরলে স্বস্তি, না ফিরলেও আস্থা রাখতে চান শান্ত

March 4, 2026
in বিশেষ প্রতিবেদন, ব্লগ, মাঠের বাইরে, লিড স্টোরি, হেডলাইন সংবাদ
0 0
A A
সাকিব ফিরলে স্বস্তি, না ফিরলেও আস্থা রাখতে চান শান্ত
0
SHARES
11
VIEWS
Share on FacebookShare on Twitter

বাংলাদেশ ক্রিকেটে আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে সাকিব আল হাসান। তাকে জাতীয় দলে ফেরানোর জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এই উদ্যোগ শেষ পর্যন্ত সফল হবে কি না, তা এখনও নিশ্চিত নয়। তবে সাকিব আবার দলের সঙ্গে যুক্ত হলে সেটি দলের জন্য ইতিবাচক হবে বলে মনে করছেন জাতীয় দলের টেস্ট অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

২০২৪ সালের অক্টোবরে সবশেষ বাংলাদেশের জার্সিতে খেলেছিলেন সাকিব। পরে গণ-অভ্যুত্থান-সংক্রান্ত একটি হত্যা মামলার আসামি হওয়ায় তিনি দীর্ঘদিন ধরে দেশের বাইরে অবস্থান করছেন। তবে নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর পরিস্থিতি কিছুটা বদলাতে শুরু করেছে।

সাকিবকে ফেরানোর লক্ষ্যে বিসিবি সক্রিয় হয়েছে এবং তার বিরুদ্ধে থাকা মামলার নথিপত্র সরকারের কাছে জমা দেওয়া হয়েছে। আইনগত জটিলতা দূর হলে আবারও জাতীয় দলে ফেরার সুযোগ তৈরি হতে পারে এই অভিজ্ঞ অলরাউন্ডারের জন্য।

আগামী ৯ মার্চ তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে ঢাকায় আসার কথা পাকিস্তান দলের। সেই সিরিজে সাকিবকে দলে পাওয়ার জন্য বিসিবি সর্বোচ্চ চেষ্টা করছে বলে জানা গেছে। মিরপুরে বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) ওয়ানডে ফাইনাল শেষে সংবাদ সম্মেলনে সাকিবকে নিয়ে প্রশ্ন করা হলে শান্ত ইতিবাচক প্রতিক্রিয়াই জানান।

তিনি বলেন, ‘সাকিব ভাই থাকলে দলের কম্বিনেশন ভালো হয়। যদি আসেন, খেলেন, অবশ্যই আমি বিশ্বাস করি কম্বিনেশন ভালো হবে এবং সেই প্রভাব রাখতে পারবেন দলের হয়ে। যদি আসেন খুবই ভালো। তবে যদি না আসেন, তাহলে আমাদের যে খেলোয়াড় আছে, তাদের ওপরই বিশ্বাস রাখতে হবে।’

সাকিব প্রসঙ্গে আশাবাদ প্রকাশ করলেও ঘরোয়া ক্রিকেটে ব্যাটসম্যানদের পারফরম্যান্স নিয়ে হতাশা লুকাননি শান্ত। বিসিএলের পুরো আসরে ব্যাটিংয়ে বড় ইনিংসের অভাব তাকে ভাবাচ্ছে। তার মতে, অভিজ্ঞ ক্রিকেটার থাকা সত্ত্বেও ব্যাটিং ইউনিট প্রত্যাশা অনুযায়ী ধারাবাহিকতা দেখাতে পারেনি।

ব্যাটিং পারফরম্যান্স নিয়ে শান্ত বলেন, ‘ব্যাটিং ইউনিট হিসেবে গত ১০-১২ ম্যাচে ৫০ ওভার ব্যাট করতে পারিনি। এটা চিন্তার জায়গা, কীভাবে মিডল ওভারে ভালো ব্যাট করে ইনিংসটা শেষ করতে পারি। খুবই হতাশাজনক, চার দলেই, বিশেষ করে আমার দলে (উত্তরাঞ্চল)। চার দলের সবারই ৫০-৬০টা করে লিস্ট এ ম্যাচ খেলা খেলোয়াড় রয়েছে। ব্যাটিং ইউনিট হিসেবে আরও ধারাবাহিক এবং আরও কিছু সেঞ্চুরি হওয়া দরকার ছিল, যেটা হয়নি। এটা হতাশাজনক। আন্তর্জাতিক ক্রিকেটেও এমন হচ্ছে। পাকিস্তান সিরিজে কীভাবে উন্নতি করা যায় এটাই এখন জরুরি।’

Previous Post

হ্যাটট্রিক শিরোপার স্বপ্নভঙ্গ, বিসিএল চ্যাম্পিয়ন মধ্যাঞ্চল

Next Post

বাংলাদেশ সফরে পাকিস্তান দলে চমক, শাহিনের নেতৃত্বে ছয় নতুন মুখ

Related Posts

টসে লিটনের জয়, চার পরিবর্তন নিয়ে ব্যাটিংয়ে বাংলাদেশ
বিশেষ প্রতিবেদন

লিটনের চোট নিয়ে রহস্য ভাঙলেন প্রধান নির্বাচক

5
সিপিএলের হতাশা ভুলে মাইনর লিগে সাকিবের স্বপ্নযাত্রা
বিশেষ প্রতিবেদন

সাকিব এবার নেপাল লিগে

4
নতুন নির্বাচক প্যানেলের যাত্রা শুরু, সামনে ব্যস্ত সূচি
বিশেষ প্রতিবেদন

চোটের দায় টিম ম্যানেজমেন্টের নয়, দাবি হাবিবুল বাশারের

5
Next Post
বড় বদলে পাকিস্তান দল, ফিরলেন শাহীন-বাবর

বাংলাদেশ সফরে পাকিস্তান দলে চমক, শাহিনের নেতৃত্বে ছয় নতুন মুখ

Discussion about this post

সর্বশেষ..

টসে লিটনের জয়, চার পরিবর্তন নিয়ে ব্যাটিংয়ে বাংলাদেশ

লিটনের চোট নিয়ে রহস্য ভাঙলেন প্রধান নির্বাচক

by cricbdadmin
0
5

বাংলাদেশ জাতীয় দলের উইকেটকিপার-ব্যাটার লিটন দাসের চোট নিয়ে তৈরি হওয়া ধোঁয়াশার ব্যাখ্যা দিয়েছেন প্রধান নির্বাচক হাবিবুল বাশার সুমন। তিনি জানিয়েছেন,...

সিপিএলের হতাশা ভুলে মাইনর লিগে সাকিবের স্বপ্নযাত্রা

সাকিব এবার নেপাল লিগে

by cricbdadmin
0
4

বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসান এবার খেলবেন নেপাল প্রিমিয়ার লিগে (এনপিএল)। টুর্নামেন্টটির তৃতীয় আসরে তাকে দলে ভিড়িয়েছে...

নতুন নির্বাচক প্যানেলের যাত্রা শুরু, সামনে ব্যস্ত সূচি

চোটের দায় টিম ম্যানেজমেন্টের নয়, দাবি হাবিবুল বাশারের

by cricbdadmin
0
5

অস্ট্রেলিয়ার বিপক্ষে গুরুত্বপূর্ণ টেস্ট সিরিজের আগে সবচেয়ে বড় ধাক্কা হয়ে এসেছে নাহিদ রানার চোট। জিম্বাবুয়ে সফরে পাওয়া সেই ইনজুরির কারণে...

সাকিব ছাড়া লড়াই কঠিন, সমালোচনার জবাব দিলেন সালাউদ্দিন

এইচপির ভবিষ্যৎ গড়ার মিশনে সালাহউদ্দিন

by cricbdadmin
0
6

জাতীয় দলের ড্রেসিংরুম থেকে এবার হাই পারফরম্যান্স (এইচপি) ইউনিটের দায়িত্বে নতুন অধ্যায় শুরু করলেন মোহাম্মদ সালাহউদ্দিন। বাংলাদেশ ইমার্জিং দলের সঙ্গে...

আক্ষেপের আড়ালে এক লড়াকু সোহান!

মিরাজের ব্যর্থতা ঢেকে দিলেন হৃদয়-সোহান

by cricbdadmin
0
11

লঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএল) একদিনেই দেখা মিলল দুই ভিন্ন চিত্রের। একদিকে সুযোগ পেয়েও ব্যাট হাতে নিজেকে মেলে ধরতে পারেননি মেহেদী...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD