Friday, June 12, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

বাংলাদেশ ম্যাচ নিয়ে আফগান অধিনায়কের আক্ষেপ

September 17, 2025
in ব্লগ, লিড স্টোরি, হেডলাইন সংবাদ
0 0
A A
বাংলাদেশ ম্যাচ নিয়ে আফগান অধিনায়কের আক্ষেপ
0
SHARES
7
VIEWS
Share on FacebookShare on Twitter

আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে বাংলাদেশের কাছে হারের পর আফগান শিবিরে হতাশার সুর। লড়াই করে ম্যাচটাকে শেষ বল পর্যন্ত নিয়ে গিয়েও জয় ধরা দেয়নি। ৮ রানের ব্যবধানে হেরে সুপার ফোরের সমীকরণ আরও জটিল হলো রশিদ খানের দলের জন্য।

ম্যাচ শেষে আফগান অধিনায়ক স্বীকার করেছেন, ব্যাট হাতে ভুল সিদ্ধান্তই তাদের সর্বনাশ করেছে, ‘আমরা শেষ পর্যন্ত ম্যাচে ছিলাম। আমি আউট হওয়ার আগপর্যন্ত আশা ছিল। এখনকার দিনে ১৮ বা ১৫ বলে ৩০ রান করা খুব কঠিন কিছু না। কিন্তু আমরা নিজেদের ওপর অতিরিক্ত চাপ নিয়েছিলাম। শটগুলোও যেমন খেলার দরকার ছিল তেমন খেলতে পারিনি। এ কারণেই ম্যাচ হাতছাড়া হয়েছে।’

আফগানিস্তান ইনিংসের প্রথম দিকেই পিছিয়ে পড়ে। টার্গেট ছিল ওভারপ্রতি ৮–এর কাছাকাছি রান তোলা, অথচ পাওয়ার প্লেতে মাত্র ২৭ রানেই হারায় ২ উইকেট। পরে গুরবাজ, গুলবদিন নাঈব কিংবা ওমরজাই-জানাতের জুটিতে ম্যাচ ফেরানোর চেষ্টা হলেও রশিদের বিদায়েই শেষ হয়ে যায় সব আশা।

তবে বোলিং পারফরম্যান্সে সন্তুষ্ট রশিদ খান, বল হাতে আমরা যেভাবে ঘুরে দাঁড়িয়েছি, সেটা অনেক বড় ব্যাপার। প্রথম ১০ ওভারে তারা প্রায় ৯০ রান করেছিল। তারপরও তাদের ১৬০–এর নিচে থামাতে পেরেছি। উইকেট ছিল ১৬০–১৭০ রানের মতো। বোলাররা ভালো কাজ করেছে। আসল সমস্যা হয়েছে ব্যাটিংয়ে।’

নিজেদের ব্যাটিংয়ের দায়ও এড়িয়ে যাননি আফগান অধিনায়ক, ‘ব্যাটিংয়ে আমরা কিছু দায়িত্বজ্ঞানহীন শট খেলেছি। আরও সচেতন হওয়া উচিত ছিল। যে ধরনের আক্রমণাত্মক ক্রিকেট খেলে আমরা এখানে এসেছি, সেটা খেলতে পারিনি।’

এখন আফগানিস্তানের সামনে একমাত্র সুযোগ-শ্রীলঙ্কার বিপক্ষে জয়। বৃহস্পতিবার সেই লড়াই। তার আগে রশিদ খান জানালেন, এশিয়া কাপে ম্যাচ খুব বেশি পাওয়া যায় না। প্রতিটি ম্যাচই গুরুত্বপূর্ণ। শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচটা অনেক বড় চ্যালেঞ্জ হবে। ভুল থেকে শিক্ষা নিতে হবে, ভালোভাবে প্রস্তুত হতে হবে এবং মানসিকভাবে আরও শক্ত থাকতে হবে।’

Previous Post

নেট রান রেট নয়, জয়ের আনন্দেই খুশি তামিম

Next Post

মুস্তাফিজ-লিটনের অবনতি, বাংলাদেশের সেরা তানজিদ তামিম

Related Posts

উইলিয়ামসনকে ছাড়াই বাংলাদেশের বিপক্ষে কিউই টি-টুয়েন্টি দল
বিশেষ প্রতিবেদন

কিউই ক্রিকেটের যুগের অবসান, সরে দাঁড়ালেন উইলিয়ামসন

4
‘স্পিন জাদুকর’ মিরাজকে স্বাগত জানাল লাহোর শিবির
বিশেষ প্রতিবেদন

মিরাজকে নিয়ে স্বস্তির খবর

7
হৃদয়-লিটনের ঝলক, শেষে ধস-১০২ রানে থামল বাংলাদেশ
বিশেষ প্রতিবেদন

ভবিষ্যৎ নেতা হিসেবে হৃদয়ের ওপর আস্থা বিসিবির

7
Next Post
মুস্তাফিজ-লিটনের অবনতি, বাংলাদেশের সেরা তানজিদ তামিম

মুস্তাফিজ-লিটনের অবনতি, বাংলাদেশের সেরা তানজিদ তামিম

Discussion about this post

সর্বশেষ..

উইলিয়ামসনকে ছাড়াই বাংলাদেশের বিপক্ষে কিউই টি-টুয়েন্টি দল

কিউই ক্রিকেটের যুগের অবসান, সরে দাঁড়ালেন উইলিয়ামসন

by cricbdadmin
0
4

এক যুগেরও বেশি সময় ধরে নিউজিল্যান্ড ক্রিকেটের মুখ হয়ে থাকা কেন উইলিয়ামসন আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। তার এই...

‘স্পিন জাদুকর’ মিরাজকে স্বাগত জানাল লাহোর শিবির

মিরাজকে নিয়ে স্বস্তির খবর

by cricbdadmin
0
7

অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক সিরিজ জয়ের দিনে মাথায় বলের আঘাত পাওয়া বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক মেহেদী হাসান মিরাজকে নিয়ে স্বস্তির খবর...

হৃদয়-লিটনের ঝলক, শেষে ধস-১০২ রানে থামল বাংলাদেশ

ভবিষ্যৎ নেতা হিসেবে হৃদয়ের ওপর আস্থা বিসিবির

by cricbdadmin
0
7

অস্ট্রেলিয়ার বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজের জন্য দল ঘোষণার সংবাদ সম্মেলনে এলো বাংলাদেশের নেতৃত্ব কাঠামোয় গুরুত্বপূর্ণ এক পরিবর্তনের ঘোষণা। অধিনায়কত্বে কোনো...

বাংলাদেশের প্রশংসায় হার্শা ভোগলে

বাংলাদেশের প্রশংসায় হার্শা ভোগলে

by cricbdadmin
0
7

অস্ট্রেলিয়ার বিপক্ষে দাপুটে পারফরম্যান্সে এক ম্যাচ হাতে রেখেই ওয়ানডে সিরিজ নিজেদের করে নিয়েছে বাংলাদেশ। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত...

অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক সিরিজ জয় বাংলাদেশের

অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক সিরিজ জয় বাংলাদেশের

by cricbdadmin
0
7

স্বপ্নের মতো এক দিন! অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথমবারের মতো ওয়ানডে সিরিজ জিতল বাংলাদেশ। আজ মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয়...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD