Monday, November 16, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result
Home বিশেষ প্রতিবেদন

কিউই ক্রিকেটের যুগের অবসান, সরে দাঁড়ালেন উইলিয়ামসন

June 12, 2026
in বিশেষ প্রতিবেদন, মাঠের বাইরে, লিড স্টোরি, হেডলাইন সংবাদ
0 0
A A
উইলিয়ামসনকে ছাড়াই বাংলাদেশের বিপক্ষে কিউই টি-টুয়েন্টি দল
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

এক যুগেরও বেশি সময় ধরে নিউজিল্যান্ড ক্রিকেটের মুখ হয়ে থাকা কেন উইলিয়ামসন আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। তার এই সিদ্ধান্তের মধ্য দিয়ে শেষ হলো ১৬ বছরের বর্ণাঢ্য আন্তর্জাতিক ক্যারিয়ার। সব সংস্করণ মিলিয়ে নিউজিল্যান্ডের হয়ে ৩৭৮ ম্যাচ খেলা এই ব্যাটার দেশের ক্রিকেট ইতিহাসে অন্যতম সফল ও প্রভাবশালী ক্রিকেটার হিসেবে বিদায় নিচ্ছেন।

ইংল্যান্ড সফরে বর্তমানে তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলছে নিউজিল্যান্ড। লর্ডসে অনুষ্ঠিত প্রথম টেস্টে ১১৫ রানের হারের পর দ্বিতীয় ম্যাচের প্রস্তুতি চলছিল। ঠিক সেই সময়ই আন্তর্জাতিক ক্রিকেট ছাড়ার ঘোষণা দেন ৩৫ বছর বয়সী উইলিয়ামসন। লর্ডস টেস্টই হয়ে থাকল নিউজিল্যান্ডের জার্সিতে তার শেষ আন্তর্জাতিক ম্যাচ। সিরিজের বাকি দুই টেস্টেও আর দেখা যাবে না তাকে।

লর্ডস টেস্টটি অবশ্য স্মরণীয় করে রাখতে পারেননি উইলিয়ামসন। প্রথম ইনিংসে মাত্র দুই বল খেলে শূন্য রানে ফেরেন তিনি। দ্বিতীয় ইনিংসেও বড় কিছু করতে পারেননি, করেন ১৮ রান।

অবসরের সিদ্ধান্ত নিয়ে উইলিয়ামসন বলেছেন, ‘আমি বেশ কিছুদিন ধরেই এটা নিয়ে ভাবছিলাম, তবে গত কয়েক দিনে এটা পরিষ্কার হয়ে গেছে যে এটাই সঠিক সময়।’

আন্তর্জাতিক ক্রিকেটের প্রতি নিজের নিবেদন ও দায়িত্ববোধের কথা তুলে ধরে তিনি বলেন, ‘আন্তর্জাতিক ক্রিকেটের প্রতি আমি সবসময়ই একটা তীব্র তাড়না এবং ক্ষুধা অনুভব করেছি এবং নিউজিল্যান্ডের হয়ে খেলা প্রতিটি ম্যাচে আমি আমার সর্বোচ্চটা উজাড় করে দিয়েছি, এটা ভেবে আমি গর্ববোধ করি।’

এই সিদ্ধান্তকে নিজের জন্য যথাযথ বলেও মনে করেন কিউই কিংবদন্তি, ‘এর চেয়ে কম কিছু নিয়ে খেলা চালিয়ে যাওয়াটা ঠিক হতো না এবং আমি নিজেকে ভাগ্যবান মনে করি যে নিজের সিদ্ধান্তে (সম্মানের সাথে) বিদায় নিতে পারছি।’

বিদায়ের মুহূর্তেও ভবিষ্যৎ নিউজিল্যান্ড দলকে নিয়ে আশাবাদী উইলিয়ামসন। তিনি বলেন, ‘এই দলটা যেদিকে এগিয়ে যাচ্ছে, তা নিয়ে আমি বেশ আশাবাদী। নিউজিল্যান্ডের এই দলে প্রচুর প্রতিভা রয়েছে এবং বিশেষ কিছু করার এক তীব্র আকাঙ্ক্ষা কাজ করছে।’

দেশের ক্রিকেটের প্রতি ভালোবাসার কথাও উঠে এসেছে তার কণ্ঠে। উইলিয়ামসন বলেন, ‘এটি এমন একটি দল যাকে আমি ভালোবাসি এবং এতদিন এই দলের অংশ হতে পেরে নিজেকে অবিশ্বাস্য রকমের ভাগ্যবান মনে করি। এটি সবসময়ই আমার হৃদয়ের কাছাকাছি থাকবে।’

পরিসংখ্যানের দিক থেকেও উইলিয়ামসনের ক্যারিয়ার ছিল অসাধারণ। ১১০ টেস্টে ৩৩ সেঞ্চুরি ও ৩৮ ফিফটিতে ৫৪.০৬ গড়ে করেছেন ৯৫১৫ রান। ওয়ানডেতে ১৭৫ ম্যাচে ১৫ সেঞ্চুরি ও ৪৭ অর্ধশতকে ৭২৫৬ রান করেছেন ৪৮.৬৯ গড়ে। তার এই সিদ্ধান্তের ফলে দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়ায় অনুষ্ঠিতব্য আগামী বছরের বিশ্বকাপেও তাকে দেখা যাবে না।

অধিনায়ক হিসেবেও উইলিয়ামসন ছিলেন নিউজিল্যান্ড ক্রিকেটের অন্যতম সফল নেতা। তিনি ৪০ টেস্ট, ৯১ ওয়ানডে ও ৭৫ টি-টোয়েন্টিতে দলকে নেতৃত্ব দিয়েছেন। তার অধীনে ২০১৯ ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে উঠেছিল নিউজিল্যান্ড, যেখানে তিনি টুর্নামেন্টসেরা খেলোয়াড় নির্বাচিত হন। ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপেও তার নেতৃত্বে ফাইনাল খেলেছিল কিউইরা। তবে নেতৃত্বের সবচেয়ে বড় সাফল্য আসে ২০২১ সালে, যখন তার নেতৃত্বে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতে নিউজিল্যান্ড।

নিউজিল্যান্ডের হয়ে ষষ্ঠ সর্বোচ্চ ম্যাচ খেলা ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানাচ্ছেন উইলিয়ামসন। চারবার স্যার রিচার্ড হ্যাডলি মেডেল জেতার পাশাপাশি ২০১৯ সালে আইসিসির বর্ষসেরা টেস্ট ক্রিকেটারের স্বীকৃতিও পেয়েছিলেন তিনি।

Related Posts

হৃদয়-লিটনের রেকর্ড জুটিতে স্বস্তির দিন বাংলাদেশের
বিশেষ প্রতিবেদন

হৃদয়-লিটনের রেকর্ড জুটিতে স্বস্তির দিন বাংলাদেশের

0
দক্ষিণ আফ্রিকার মাটিতে ইতিহাস গড়লেন হৃদয়-লিটন
বিশেষ প্রতিবেদন

দক্ষিণ আফ্রিকার মাটিতে ইতিহাস গড়লেন হৃদয়-লিটন

0
চার ডাবল সেঞ্চুরির মালিক মোসাদ্দেক
বিশেষ প্রতিবেদন

চার ডাবল সেঞ্চুরির মালিক মোসাদ্দেক

0
  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD