Monday, July 27, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

বাংলাদেশ ‘এ’ দলের অস্ট্রেলিয়া মিশন- লক্ষ্য এবার শিরোপা

August 8, 2025
in ব্লগ, লিড স্টোরি, হেডলাইন সংবাদ
0 0
A A
বাংলাদেশ ‘এ’ দলের অস্ট্রেলিয়া মিশন- লক্ষ্য এবার শিরোপা
0
SHARES
4
VIEWS
Share on FacebookShare on Twitter

বাংলাদেশ ‘এ’ দলের তরুণ ক্রিকেটাররা রওনা দিয়েছেন অস্ট্রেলিয়ার ডারউইনের পথে। উদ্দেশ্য-টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজ ২০২৫। তবে এই সফর শুধুমাত্র একটি সিরিজ খেলতে যাওয়ার নয়, বরং নিজেদের সামর্থ্যের প্রমাণ এবং আগামীর জাতীয় দলে জায়গা করে নেওয়ার লড়াই।

এই দলের প্রতিটি সদস্যের চোখেমুখে একটাই অভিব্যক্তি-অপূর্ণতা ঘোচাতে চাই এবার। যাত্রার আগে বিমানবন্দরে দেখা গেল ভিন্ন এক দৃশ্য। প্রথাগত কৃতজ্ঞতাভরা কথার বাইরে গিয়ে দুই তরুণ ক্রিকেটার মৃত্যুঞ্জয় চৌধুরী ও মাহিদুল ইসলাম অঙ্কন সরাসরিই বলে দিলেন তাদের লক্ষ্য—শিরোপা জয়।

মৃত্যুঞ্জয় বলেন, ‘চাই পাঁচ উইকেট নিতে, চাই হাফসেঞ্চুরি করতে-এবং সেটা একবার নয়, বারবার। কারণ সুযোগ আছে, আর আমি চাই সেই সুযোগটা কাজে লাগাতে।’ অন্যদিকে, অঙ্কন কিছুটা স্মৃতিকাতর হলেও ছিলেন দৃঢ়চেতা, ‘গতবার আমরা ফাইনাল খেলেছিলাম। কিন্তু শিরোপা পাইনি। এবার আমাদের লক্ষ্য একটাই—চ্যাম্পিয়ন হওয়া।’

এই সিরিজে মোট ১১টি দল অংশ নিচ্ছে। এর মধ্যে রয়েছে পাকিস্তান শাহীনস, নেপাল জাতীয় দল, এবং বিগ ব্যাশের পরিচিত নাম মেলবোর্ন স্টারস, অ্যাডিলেড স্ট্রাইকার্স, পার্থ স্কোর্চার্সসহ স্থানীয় রাজ্য দলগুলো। এক কথায়, সিরিজটি হবে চরম প্রতিযোগিতামূলক।

তবে বাংলাদেশ দল ভয় নয়, নিচ্ছে চ্যালেঞ্জ। অধিনায়ক নুরুল হাসান সোহান বলেন, ‘আমরা শিখতে নয়, জিততেই যাচ্ছি। আমাদের মধ্যে সেই ক্ষমতা আছে, এখন দরকার মাঠে প্রমাণ করা।’

সিরিজের সূচি অনুযায়ী, বাংলাদেশ দল ৯ আগস্ট পৌঁছাবে ডারউইনে। এরপর ১৪ আগস্ট পাকিস্তান ‘এ’ দলের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে তাদের যাত্রা। নেপাল, মেলবোর্ন স্টারস, পার্থ স্কোর্চার্সসহ একের পর এক ম্যাচে মাঠে নামতে হবে টাইগারদের। ২৪ আগস্ট অনুষ্ঠিত হবে সেমিফাইনাল ও ফাইনাল।

সিরিজের পর আরও একটি বড় পরীক্ষা অপেক্ষা করছে-দক্ষিণ অস্ট্রেলিয়ার বিপক্ষে চার দিনের ম্যাচ। যা ২৮ থেকে ৩১ আগস্টের মধ্যে অনুষ্ঠিত হবে।

দলটির স্কোয়াডে যেমন আছেন অভিজ্ঞ মুখ সোহান, আফিফ, ইয়াসির আলী, তেমনি নতুনদের মধ্যে আছে প্রতিশ্রুতিশীল পেসার রিপন মন্ডল, স্পিনার রাকিবুল হাসান এবং ব্যাটার জিসান আলম।

Previous Post

তিন ভেন্যুতে জাতীয় লিগ: নতুন মাত্রা আনতে প্রস্তুত বিসিবি

Next Post

গামিনিকে শোকজ, টনি হেমিংয়ের হাতে মিরপুরের দ্বায়িত্ব!

Related Posts

দক্ষিণ আফ্রিকায় ত্রিদেশীয় সিরিজ, ১৫ সদস্যের দল ঘোষণা বিসিবির
বিশেষ প্রতিবেদন

দক্ষিণ আফ্রিকায় ত্রিদেশীয় সিরিজ, ১৫ সদস্যের দল ঘোষণা বিসিবির

4
সাকিবের ছন্দপতন, বড় হারে বিপাকে এমিরেটস
বিশেষ প্রতিবেদন

প্রথম ম্যাচেই হৃদয়ের ছাপ, বল হাতে দুর্দান্ত সাকিব

3
জাকের আলী অনিকের খেলা এখনও অনিশ্চিত
বিশেষ প্রতিবেদন

অস্ট্রেলিয়া সফরের দলে সৌম্য-জাকের, নতুন মুখ মুশফিক

8
Next Post
গামিনিকে শোকজ, টনি হেমিংয়ের হাতে মিরপুরের দ্বায়িত্ব!

গামিনিকে শোকজ, টনি হেমিংয়ের হাতে মিরপুরের দ্বায়িত্ব!

Discussion about this post

সর্বশেষ..

দক্ষিণ আফ্রিকায় ত্রিদেশীয় সিরিজ, ১৫ সদস্যের দল ঘোষণা বিসিবির

দক্ষিণ আফ্রিকায় ত্রিদেশীয় সিরিজ, ১৫ সদস্যের দল ঘোষণা বিসিবির

by cricbdadmin
0
4

আগস্টজুড়ে ব্যস্ত সূচির মধ্যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এবার দক্ষিণ আফ্রিকা সফরের জন্য বাংলাদেশ ইমার্জিং দলের ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা...

সাকিবের ছন্দপতন, বড় হারে বিপাকে এমিরেটস

প্রথম ম্যাচেই হৃদয়ের ছাপ, বল হাতে দুর্দান্ত সাকিব

by cricbdadmin
0
3

তাসকিন আহমেদের পরিবর্তে দলে নেওয়া হয়েছিল তাকে। সুযোগটা ছিল হঠাৎই, কিন্তু সেটিকে মনে রাখার মতো করে রাঙালেন তাওহিদ হৃদয়। জাফনা...

জাকের আলী অনিকের খেলা এখনও অনিশ্চিত

অস্ট্রেলিয়া সফরের দলে সৌম্য-জাকের, নতুন মুখ মুশফিক

by cricbdadmin
0
8

অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ঘোষিত ১৫ সদস্যের দলে সবচেয়ে বড়...

বাংলাদেশ দলে হঠাৎ মিরাজ, বাদ পড়লেন কে?

ভারতকে সামনে রেখেই নতুন মিশন, লড়াইয়ের বার্তা মিরাজের

by cricbdadmin
0
5

প্রায় এক বছরের অপেক্ষার পর অবশেষে বাংলাদেশ সফরে আসতে যাচ্ছে ভারত। ২০২৫ সালের আগস্ট-সেপ্টেম্বরে বিরাট কোহলি-রোহিত শর্মাদের বাংলাদেশ সফরের কথা...

বিশ্বকাপ শেষ ইবাদতের

ছুটি বাতিল করে ফিরছেন এবাদত!

by cricbdadmin
0
7

অস্ট্রেলিয়া সফরের আগে চোট যেন পিছুই ছাড়ছে না বাংলাদেশ দলকে। একের পর এক পেসার ইনজুরিতে পড়ায় টিম ম্যানেজমেন্টকে নতুন করে...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD