Monday, July 27, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

গামিনিকে শোকজ, টনি হেমিংয়ের হাতে মিরপুরের দ্বায়িত্ব!

August 8, 2025
in বিশেষ প্রতিবেদন, লিড স্টোরি, হেডলাইন সংবাদ
0 0
A A
গামিনিকে শোকজ, টনি হেমিংয়ের হাতে মিরপুরের দ্বায়িত্ব!
0
SHARES
6
VIEWS
Share on FacebookShare on Twitter

মাঠ-এক টুকরো সবুজ স্বপ্নের নাম। খেলোয়াড়দের ঘাম, দর্শকদের হৃদস্পন্দন আর দেশের মর্যাদা-সবকিছুরই কেন্দ্রবিন্দু এই ২২ গজ। কিন্তু সেই মাঠই যখন প্রশ্নের মুখে, তখন সংশয়ে কাঁপে পুরো ক্রিকেট কাঠামো।

মিরপুরের শের-ই-বাংলা স্টেডিয়ামের উইকেট যেন সেই সংশয়ের প্রতীক হয়ে উঠেছে। এক সময় যেখানে দেশের ক্রিকেটের হৃদস্পন্দন স্পষ্ট ছিল, সেখানে এখন ঘরোয়া ম্যাচ তো দূরের কথা, আন্তর্জাতিক আয়োজনের আগেই তৈরি হয় আতঙ্ক।

বিসিবির গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান মাহবুব আনাম আর অপেক্ষা করেননি। শোকজ করা হয়েছে কিউরেটর গামিনি ডি সিলভাকে। মাঠ ও উইকেটের অবস্থা নিয়ে বিসিবির অসন্তোষ এতটাই তীব্র যে, ১৫ দিনের মধ্যে সংস্কারের সময়সীমাও বেঁধে দেওয়া হয়েছে।

কিন্তু কাজের গতি দেখে বোর্ড কর্মকর্তাদের কপালে স্পষ্ট চিন্তার রেখা। এই সময়ের মধ্যে মূল ও একাডেমি মাঠের সংস্কার শেষ করা প্রায় অসম্ভব বলেই বিশ্বাস বিসিবির অভ্যন্তরে। এমন অস্বস্তিকর প্রেক্ষাপটে বিসিবি আবারও ফিরিয়ে আনছে অস্ট্রেলিয়ার কিউরেটর টনি হেমিংকে। তবে এবার তিনি আসছেন আরও বড় দায়িত্ব নিয়ে-‘হেড অব টার্ফ ম্যানেজমেন্ট’ হিসেবে।

সরাসরি কোনো একটি মাঠ নয়, বরং সারাদেশের মাঠ ব্যবস্থাপনার নেতৃত্বে থাকবেন তিনি। জানা গেছে, হেমিং ইতোমধ্যেই ঢাকায় এসে পৌঁছেছেন অথবা খুব শিগগিরই পৌঁছবেন।

টনি হেমিং নতুন কেউ নন বাংলাদেশের ক্রিকেটের জন্য। অতীতেও তার কাজ পেয়েছিল প্রশংসা। সাম্প্রতিক সময়ে তিনি ছিলেন পাকিস্তানে দায়িত্বে। সেখান থেকে এবার ফেরার খবর যেন কিছুটা আশ্বাস এনে দিয়েছে বিসিবির কিউরেটরদের মাঝে।

সেই টবিই মাসখানেক আগে বাংলাদেশে এসে মাঠ প্রস্তুতির প্রশিক্ষণ দিয়েছিলেন। তাই এবার প্রত্যক্ষভাবে টনির অধীনে কাজ করা মানেই মাঠ ব্যবস্থাপনায় এক নতুন অধ্যায়ের সূচনা।

তবে টনি হেমিংয়ের আগমনের অর্থ এই নয় যে গামিনি ডি সিলভার সময় শেষ। বরং বোর্ড তাঁর সঙ্গে এক বছরের মেয়াদ বাড়িয়েছে। এখন ভাবা হচ্ছে, তাঁকে হয়তো ঢাকার বাইরের মাঠগুলোতে কাজে লাগানো হবে।

Previous Post

বাংলাদেশ ‘এ’ দলের অস্ট্রেলিয়া মিশন- লক্ষ্য এবার শিরোপা

Next Post

এশিয়া কাপের আগে টাইগারদের ঘাম ঝরানো প্রস্তুতি

Related Posts

দক্ষিণ আফ্রিকায় ত্রিদেশীয় সিরিজ, ১৫ সদস্যের দল ঘোষণা বিসিবির
বিশেষ প্রতিবেদন

দক্ষিণ আফ্রিকায় ত্রিদেশীয় সিরিজ, ১৫ সদস্যের দল ঘোষণা বিসিবির

4
সাকিবের ছন্দপতন, বড় হারে বিপাকে এমিরেটস
বিশেষ প্রতিবেদন

প্রথম ম্যাচেই হৃদয়ের ছাপ, বল হাতে দুর্দান্ত সাকিব

3
জাকের আলী অনিকের খেলা এখনও অনিশ্চিত
বিশেষ প্রতিবেদন

অস্ট্রেলিয়া সফরের দলে সৌম্য-জাকের, নতুন মুখ মুশফিক

8
Next Post
এশিয়া কাপের আগে টাইগারদের ঘাম ঝরানো প্রস্তুতি

এশিয়া কাপের আগে টাইগারদের ঘাম ঝরানো প্রস্তুতি

Discussion about this post

সর্বশেষ..

দক্ষিণ আফ্রিকায় ত্রিদেশীয় সিরিজ, ১৫ সদস্যের দল ঘোষণা বিসিবির

দক্ষিণ আফ্রিকায় ত্রিদেশীয় সিরিজ, ১৫ সদস্যের দল ঘোষণা বিসিবির

by cricbdadmin
0
4

আগস্টজুড়ে ব্যস্ত সূচির মধ্যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এবার দক্ষিণ আফ্রিকা সফরের জন্য বাংলাদেশ ইমার্জিং দলের ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা...

সাকিবের ছন্দপতন, বড় হারে বিপাকে এমিরেটস

প্রথম ম্যাচেই হৃদয়ের ছাপ, বল হাতে দুর্দান্ত সাকিব

by cricbdadmin
0
3

তাসকিন আহমেদের পরিবর্তে দলে নেওয়া হয়েছিল তাকে। সুযোগটা ছিল হঠাৎই, কিন্তু সেটিকে মনে রাখার মতো করে রাঙালেন তাওহিদ হৃদয়। জাফনা...

জাকের আলী অনিকের খেলা এখনও অনিশ্চিত

অস্ট্রেলিয়া সফরের দলে সৌম্য-জাকের, নতুন মুখ মুশফিক

by cricbdadmin
0
8

অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ঘোষিত ১৫ সদস্যের দলে সবচেয়ে বড়...

বাংলাদেশ দলে হঠাৎ মিরাজ, বাদ পড়লেন কে?

ভারতকে সামনে রেখেই নতুন মিশন, লড়াইয়ের বার্তা মিরাজের

by cricbdadmin
0
5

প্রায় এক বছরের অপেক্ষার পর অবশেষে বাংলাদেশ সফরে আসতে যাচ্ছে ভারত। ২০২৫ সালের আগস্ট-সেপ্টেম্বরে বিরাট কোহলি-রোহিত শর্মাদের বাংলাদেশ সফরের কথা...

বিশ্বকাপ শেষ ইবাদতের

ছুটি বাতিল করে ফিরছেন এবাদত!

by cricbdadmin
0
7

অস্ট্রেলিয়া সফরের আগে চোট যেন পিছুই ছাড়ছে না বাংলাদেশ দলকে। একের পর এক পেসার ইনজুরিতে পড়ায় টিম ম্যানেজমেন্টকে নতুন করে...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD