Friday, April 17, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

বড় বদলে পাকিস্তান দল, ফিরলেন শাহীন-বাবর

July 25, 2025
in বিশেষ প্রতিবেদন, লিড স্টোরি, হেডলাইন সংবাদ
0 0
A A
বড় বদলে পাকিস্তান দল, ফিরলেন শাহীন-বাবর
0
SHARES
3
VIEWS
Share on FacebookShare on Twitter

টি-টোয়েন্টি বিশ্বকাপের ব্যর্থতার পর সমালোচনার মুখে থাকা পাকিস্তান দল এবার নতুনভাবে সাজানো স্কোয়াড নিয়ে যাচ্ছে ওয়েস্ট ইন্ডিজ সফরে। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) ঘোষণা করেছে দুই ফরম্যাটের জন্য আলাদা দল। সবচেয়ে বড় খবর-দলে ফিরেছেন দুই তারকা শাহীন শাহ আফ্রিদি ও বাবর আজম।

তবে দুজনই খেলবেন আলাদা ফরম্যাটে। শাহীনকে রাখা হয়েছে টি-টোয়েন্টি দলে, আর বাবর ফিরেছেন ওয়ানডে স্কোয়াডে। বিশ্বকাপের পর বাদ পড়া তিন তারকা-শাহীন, বাবর ও রিজওয়ানের মধ্যে শাহীনই প্রথম টি-টোয়েন্টি স্কোয়াডে ফিরলেন। বাবরের জন্য সুযোগ এসেছে ওয়ানডেতে, কিন্তু রিজওয়ান রয়েছেন শুধু সেই ফরম্যাটে অধিনায়ক হিসেবে।

বাংলাদেশের বিপক্ষে সদ্য সমাপ্ত টি-টোয়েন্টি সিরিজে ২-১ ব্যবধানে হারের পরও পিসিবি আস্থা রেখেছে সালমান আলি আঘার ওপর। তিনি টি-টোয়েন্টি দলের অধিনায়ক হিসেবে থাকছেন। ওয়ানডেতে অবশ্য পুরোনো নেতা মোহাম্মদ রিজওয়ানই থাকছেন অধিনায়ক হিসেবে।

দুই স্কোয়াডেই দেখা যাবে এক ঝাঁক পুরোনো ও নতুন মুখের সংমিশ্রণ। হারিস রউফ ও হাসান আলি ফিরেছেন টি-টোয়েন্টি দলে। প্রথমবারের মতো ওয়ানডে স্কোয়াডে জায়গা পেয়েছেন তরুণ ব্যাটার হাসান নাওয়াজ, যার এখনও ওয়ানডে অভিষেক হয়নি।

অন্যদিকে ভালো খেলেও বাদ পড়েছেন সালমান মির্জা ও আহমেদ দানিয়াল, যাদের পারফরম্যান্স যথেষ্ট হলেও জায়গা হয়নি মূল স্কোয়াডে।

টি-টোয়েন্টি দল:
সালমান আলি আঘা (অধিনায়ক), শাহীন শাহ আফ্রিদি, হারিস রউফ, হাসান আলি, সাইম আইয়ুব, ফখর জামান, মোহাম্মদ হারিস, মোহাম্মদ নাওয়াজ, খুশদিল শাহ, হুসেইন তালাত, শাহিবজাদা ফারহান, হাসান নাওয়াজ, সুফিয়ান মুকিম, আবরার আহমেদ, ফাহিম আশরাফ।

ওয়ানডে দল:
মোহাম্মদ রিজওয়ান (অধিনায়ক), সালমান আলি (সহ-অধিনায়ক), বাবর আজম, নাসিম শাহ, শাহীন শাহ আফ্রিদি, আব্দুল্লাহ শফিক, ফখর জামান, মোহাম্মদ হারিস, মোহাম্মদ নাওয়াজ, হাসান আলি, হাসান নাওয়াজ, সাইম আইয়ুব, হুসেইন তালাত, আবরার আহমেদ, সুফিয়ান মুকিম, ফাহিম আশরাফ।

সফর সূচি:
টি-টোয়েন্টি সিরিজ (লডারহিল, যুক্তরাষ্ট্র)
৩১ জুলাই – প্রথম টি-টোয়েন্টি
২ আগস্ট – দ্বিতীয় টি-টোয়েন্টি
৩ আগস্ট – তৃতীয় টি-টোয়েন্টি

ওয়ানডে সিরিজ (ত্রিনিদাদ)
৮ আগস্ট – প্রথম ওয়ানডে
১০ আগস্ট – দ্বিতীয় ওয়ানডে
১২ আগস্ট – তৃতীয় ওয়ানডে

Previous Post

ভবিষ্যতের ভাবনায় পাকিস্তানকে রমিজ রাজার হুঁশিয়ারি

Next Post

ওল্ড ট্র্যাফোর্ডে রুটের ব্যাটে রেকর্ডের ঝলক

Related Posts

বোলারদের দাপটে নিউজিল্যান্ডকে ২৪৭ রানে আটকালো বাংলাদেশ
বিশেষ প্রতিবেদন

বোলারদের দাপটে নিউজিল্যান্ডকে ২৪৭ রানে আটকালো বাংলাদেশ

5
শরীফুল-রিশাদের আঘাত সামলে লড়ছে নিউজিল্যান্ড
বিশেষ প্রতিবেদন

শরীফুল-রিশাদের আঘাত সামলে লড়ছে নিউজিল্যান্ড

9
প্রাইম ব্যাংককে উড়িয়ে নাম্বার ওয়ান লিজেন্ডস অব রূপগঞ্জ
বিশেষ প্রতিবেদন

চ্যাম্পিয়ন হতেই দল গড়বে লিজেন্ডস অব রূপগঞ্জ

3
Next Post
ওল্ড ট্র্যাফোর্ডে রুটের ব্যাটে রেকর্ডের ঝলক

ওল্ড ট্র্যাফোর্ডে রুটের ব্যাটে রেকর্ডের ঝলক

Discussion about this post

সর্বশেষ..

বোলারদের দাপটে নিউজিল্যান্ডকে ২৪৭ রানে আটকালো বাংলাদেশ

বোলারদের দাপটে নিউজিল্যান্ডকে ২৪৭ রানে আটকালো বাংলাদেশ

by cricbdadmin
0
5

মিরপুরের শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের প্রথম ওয়ানডেতে বল হাতে দারুণ নৈপুণ্য দেখিয়ে নিউজিল্যান্ডকে বড় সংগ্রহ গড়তে দেয়নি বাংলাদেশ।...

শরীফুল-রিশাদের আঘাত সামলে লড়ছে নিউজিল্যান্ড

শরীফুল-রিশাদের আঘাত সামলে লড়ছে নিউজিল্যান্ড

by cricbdadmin
0
9

মিরপুরে ম্যাচ শুরুর আগেই নাটক, আর মাঠে নামার পর লড়াই-এভাবেই শুরু হয়েছে বাংলাদেশ ও নিউজিল্যান্ড-এর মধ্যকার প্রথম ওয়ানডে। টসে হেরে...

প্রাইম ব্যাংককে উড়িয়ে নাম্বার ওয়ান লিজেন্ডস অব রূপগঞ্জ

চ্যাম্পিয়ন হতেই দল গড়বে লিজেন্ডস অব রূপগঞ্জ

by cricbdadmin
0
3

ঢাকা প্রিমিয়ার লিগ ঘিরে নাটকীয় মোড় নিয়েছে লিজেন্ডস অব রূপগঞ্জের অবস্থান। একসময় দল গুটিয়ে নেওয়ার ঘোষণা দিলেও এখন আবার নতুন...

তিন পেসার নিয়ে মাঠে বাংলাদেশ

তিন পেসার নিয়ে মাঠে বাংলাদেশ

by cricbdadmin
0
6

স্বাগতিক বাংলাদেশ ও সফরকারী নিউজিল্যান্ড-এর মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ দিয়ে শুরু হয়েছে দ্বৈরথ। সিরিজের উদ্বোধনী ম্যাচে টসে...

অধিনায়কদের ‘ক্যাপ্টেনস কার্ড’ চালু, অনুপস্থিত সাকিব-মাশরাফিরা

অধিনায়কদের ‘ক্যাপ্টেনস কার্ড’ চালু, অনুপস্থিত সাকিব-মাশরাফিরা

by cricbdadmin
0
3

দেশের ক্রিকেটে সাবেক অধিনায়কদের সম্মান জানাতে নতুন উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ‘ক্যাপ্টেনস কার্ড’ নামে বিশেষ এক স্বীকৃতি কর্মসূচির...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD