Wednesday, May 27, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

ওল্ড ট্র্যাফোর্ডে রুটের ব্যাটে রেকর্ডের ঝলক

July 25, 2025
in বিশেষ প্রতিবেদন, লিড স্টোরি, হেডলাইন সংবাদ
0 0
A A
ওল্ড ট্র্যাফোর্ডে রুটের ব্যাটে রেকর্ডের ঝলক
0
SHARES
10
VIEWS
Share on FacebookShare on Twitter

ভারতের বিপক্ষে টেস্ট সিরিজের চতুর্থ ম্যাচে ব্যাট হাতে ইতিহাস গড়লেন জো রুট। ম্যানচেস্টারে শুক্রবার ১৭৮ বলে তুলে নিলেন তার ক্যারিয়ারের ৩৮তম টেস্ট সেঞ্চুরি। শুধু শতকেই থেমে থাকেননি, একাধিক রেকর্ড নিজের করে নিয়েছেন ইংল্যান্ডের এই নির্ভরযোগ্য ব্যাটসম্যান।

এই শতক দিয়ে রুট ছুঁয়ে ফেলেছেন শ্রীলঙ্কার কুমার সাঙ্গাকারার টেস্ট সেঞ্চুরির রেকর্ড। দুজনেরই এখন ৩৮টি শতক। তাদের ওপরে কেবল রিকি পন্টিং (৪১), জ্যাক ক্যালিস (৪৫), এবং শচীন টেন্ডুলকার (৫১)।

তবে এই ইনিংসের সবচেয়ে আলোচিত অর্জন-টেস্ট ক্রিকেটের ইতিহাসে তৃতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক হিসেবে উঠে আসা। রাহুল দ্রাবিড় (১৩,২৮৮ রান) ও ক্যালিস (১৩,২৮৯ রান)-কে টপকে রুট এখন ১৩,২৯০–এর বেশি রানে দাঁড়িয়ে। পেছনে ফেলেছেন দুই কিংবদন্তিকে, রইলেন কেবল পন্টিং ও টেন্ডুলকারের পেছনে।

এছাড়াও, ভারতের বিপক্ষে এটি তার ১২তম শতক, যা এই প্রতিপক্ষের বিপক্ষে সবচেয়ে বেশি শতকের রেকর্ড। এই তালিকায় স্টিভ স্মিথ দ্বিতীয়, যার ভারতের বিপক্ষে আছে ১১টি সেঞ্চুরি।

রুট শুধু প্রতিপক্ষ নয়, মাঠকেও নিজের করে নিচ্ছেন। ওল্ড ট্র্যাফোর্ডে এটি তার দ্বিতীয় শতক, আর এই মাঠেই তিনি হয়ে গেলেন প্রথম ব্যাটার যিনি ১,০০০ রান পূর্ণ করেছেন-মাত্র ২০ ইনিংসে।

তিন সংস্করণ মিলিয়ে এখন রুটের শতক ৫৬টি। আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে বেশি শতকের তালিকায় উঠে গেছেন ষষ্ঠ স্থানে, পেছনে ফেলেছেন হাশিম আমলাকে (৫৫)। তার সামনে এখন রয়েছেন ক্যালিস, সাঙ্গাকারা, পন্টিং, কোহলি ও শচীন।

Previous Post

বড় বদলে পাকিস্তান দল, ফিরলেন শাহীন-বাবর

Next Post

টিম ডেভিডের ১১ ছক্কায় ঝড়ো সেঞ্চুরিতে রেকর্ড

Related Posts

এক নজরে দেখে নিন ডিপিএলের ১২ দল
ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগ

ডিপিএলে জমে উঠেছে পয়েন্ট টেবিলের লড়াই

6
বৃষ্টি আইনের ছোবলে ভেস্তে গেল রূপগঞ্জের লড়াই
ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগ

ঈদের বিরতির পর জমে উঠবে ডিপিএলের লড়াই

8
সাত বছর পর ফিরেই বিশ্ব রেকর্ড গড়লেন নাবিল
বিশেষ প্রতিবেদন

সাত বছর পর ফিরেই বিশ্ব রেকর্ড গড়লেন নাবিল

8
Next Post
টিম ডেভিডের ১১ ছক্কায় ঝড়ো সেঞ্চুরিতে রেকর্ড

টিম ডেভিডের ১১ ছক্কায় ঝড়ো সেঞ্চুরিতে রেকর্ড

Discussion about this post

সর্বশেষ..

এক নজরে দেখে নিন ডিপিএলের ১২ দল

ডিপিএলে জমে উঠেছে পয়েন্ট টেবিলের লড়াই

by cricbdadmin
0
6

ঈদ উল আযহার ছুটিতে আপাতত বিরতিতে গেছে ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল)। তবে মাঠের খেলা থেমে থাকলেও আলোচনায় রয়েছে পয়েন্ট টেবিলের...

বৃষ্টি আইনের ছোবলে ভেস্তে গেল রূপগঞ্জের লড়াই

ঈদের বিরতির পর জমে উঠবে ডিপিএলের লড়াই

by cricbdadmin
0
8

দেশের ঘরোয়া ক্রিকেটে এখন ঈদের আমেজ। টানা ব্যস্ত সূচির পর ২৩ মে শেষ ম্যাচ খেলেই ছুটিতে গেছেন ক্রিকেটাররা। তবে সেই...

সাত বছর পর ফিরেই বিশ্ব রেকর্ড গড়লেন নাবিল

সাত বছর পর ফিরেই বিশ্ব রেকর্ড গড়লেন নাবিল

by cricbdadmin
0
8

সাত বছর পর জাতীয় দলে ফিরে আন্তর্জাতিক ক্রিকেটে অবিশ্বাস্য এক কীর্তি গড়লেন বতসোয়ানার পেসার নাবিল মাস্টার। টি-টোয়েন্টি বিশ্বকাপের আফ্রিকার উপ-আঞ্চলিক...

বর্জন সংকটে প্রথম বিভাগ লিগ, শুরু ১৪ ডিসেম্বর শুরু

ভোটের আগেই পরিচালক নান্নু, বিনা প্রতিদ্বন্দ্বিতায় ৮ পরিচালক

by cricbdadmin
0
5

আসন্ন বিসিবি নির্বাচন ঘিরে শেষ মুহূর্তে নাটকীয় পরিবর্তন এসেছে প্রার্থী তালিকায়। কয়েকজন প্রার্থী সরে দাঁড়ানোয় ভোট ছাড়াই পরিচালক পদ নিশ্চিত...

সিলেটে বাঘের গর্জন, পাকিস্তান হোয়াইটওয়াশ!

বাংলাদেশ সিরিজের পর ভাঙনের মুখে পাকিস্তান টেস্ট দল

by cricbdadmin
0
2

বাংলাদেশের কাছে টেস্ট সিরিজে ধবলধোলাই হওয়ার পর পাকিস্তান ক্রিকেটে অস্থিরতা আরও বেড়েছে। সিলেটে দ্বিতীয় টেস্টে ৭৮ রানের পরাজয়ের পর দলজুড়ে...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD