Sunday, May 3, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

বড় নাম নয়, মাঠের পারফরম্যান্সই মূল: সোহান

December 14, 2025
in বিশেষ প্রতিবেদন, ব্লগ, লিড স্টোরি, হেডলাইন সংবাদ
0 0
A A
আক্ষেপের আড়ালে এক লড়াকু সোহান!
0
SHARES
8
VIEWS
Share on FacebookShare on Twitter

আয়ারল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ শেষ হওয়ার পর কয়েকদিন বিশ্রামে ছিলেন জাতীয় দলের ক্রিকেটাররা। সেই বিরতির পর থেকেই টি-টোয়েন্টি দলের ব্যাটারদের নিয়ে শুরু হয়েছে একটি বিশেষ স্কিল ক্যাম্প। এই ক্যাম্পে ব্যাটারদের নতুন নতুন কৌশল ও স্কিল উন্নয়নে কাজ করছেন জাতীয় দলের কোচিং প্যানেলের সদস্যরা।

রোববার ক্রীড়া সাংবাদিকদের সংগঠন বিএসজেএ ক্রিকেট টুর্নামেন্টের লটারির অনুষ্ঠানে উপস্থিত হয়ে চলমান এই ক্যাম্প নিয়ে কথা বলেন জাতীয় দলের উইকেটকিপার-ব্যাটার নুরুল হাসান সোহান।

তিনি বলেন, ‘গত কয়েক মাস ধরে আন্তর্জাতিক এবং ঘরোয়া সূচি অনেক ব্যস্ত ছিল। এরকম ক্যাম্প করার সুযোগ ছিল না। গত ৭-৮ দিন ধরে যে কাজটা আমরা করছি সেটা অনেক কাজে দেবে। কারণ এখানে স্কিল নিয়ে কাজ করার সুযোগ পেয়েছি।’

ক্যাম্পটির গুরুত্ব তুলে ধরে সোহান আরও বলেন, ‘এরকম ক্যাম্পের সুযোগ তেমন পাওয়া যায় না। বিপিএলের আগে এই সময়টুকুই আছে। বিপিএল শেষ হওয়ার পরপরই বিশ্বকাপ। সবাই ম্যাচের মধ্যে ব্যস্ত হয়ে যাবে। সবার যেসব জায়গায় উন্নতি করা দরকার স্কিল ক্যাম্পে সেগুলোই হচ্ছে। আমরা সবাই একসঙ্গে প্রস্তুতি নিয়ে অভ্যস্ত। এখানে আলাদা করে ১-২ জন নিয়ে কাজ করা হচ্ছে। ব্যাটাররা আলাদাভাবে কিছু জিনিস নিয়ে কাজ করার সুযোগ পাচ্ছে।’

আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লিগের উইকেট নিয়ে আশাবাদ ব্যক্ত করেন এই অভিজ্ঞ ক্রিকেটার। উইকেট কেমন হতে পারে জানতে চাইলে তিনি বলেন, ‘গত বছর উইকেট একটু ভালো ছিল। বিসিবিও চায় ভালো উইকেট তৈরি করতে। অনেক বেশি খেলা থাকলে বা আবহাওয়া অনুকূলে না থাকলে সেটা কঠিন হয়ে যায়। তবে আমার কাছে মনে হয় উইকেট ভালোই থাকবে।’

বিপিএলে নিজের দল রংপুর রাইডার্সের সম্ভাবনা নিয়েও কথা বলেন সোহান। তিনি জানান, ‘আশা করব ভালো খেলার। বড় নাম দিয়ে কিছু হবে না, মাঠে পারফর্ম করতে হবে। রংপুর সবসময় ভালো দল করে। ফাইনাল খেলার জন্য চেষ্টা করে। এইজন্য মাঠে পারপফর্ম করাটা জরুরি। আমাদের জায়গা থেকে সেরাটা দিতে পারলে ভালো কিছু হবে। সবগুলো দলই ভালো হয়েছে। টুর্নামেন্টও ভালো হবে৷’

Previous Post

লিগ শুরু হলেও নেই ৮ দল, ঘরোয়া ক্রিকেটে অচলাবস্থা

Next Post

ক্রিকেটারদের পাশে থেকে প্রতিবাদ তামিমের

Related Posts

আধুনিকায়নের পথে ঢাকা লিগ, পাল্টে যাচ্ছে অনেক কিছুই
বিশেষ প্রতিবেদন

আধুনিকায়নের পথে ঢাকা লিগ, পাল্টে যাচ্ছে অনেক কিছুই

4
শুরুতে আশা, শেষে হতাশা-সমতায় শেষ সিরিজ
বিশেষ প্রতিবেদন

শুরুতে আশা, শেষে হতাশা-সমতায় শেষ সিরিজ

10
হৃদয়-লিটনের ঝলক, শেষে ধস-১০২ রানে থামল বাংলাদেশ
বিশেষ প্রতিবেদন

হৃদয়-লিটনের ঝলক, শেষে ধস-১০২ রানে থামল বাংলাদেশ

5
Next Post
হৃদয়ের শাস্তি ঘিরে উত্তাল, তামিমের নেতৃত্বে ক্রিকেটারদের প্রতিবাদ

ক্রিকেটারদের পাশে থেকে প্রতিবাদ তামিমের

Discussion about this post

সর্বশেষ..

আধুনিকায়নের পথে ঢাকা লিগ, পাল্টে যাচ্ছে অনেক কিছুই

আধুনিকায়নের পথে ঢাকা লিগ, পাল্টে যাচ্ছে অনেক কিছুই

by cricbdadmin
0
4

৪ মে শুরু হতে যাচ্ছে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের (ডিপিএল) ২০২৫-২৬ মৌসুম। তার আগে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের...

শুরুতে আশা, শেষে হতাশা-সমতায় শেষ সিরিজ

শুরুতে আশা, শেষে হতাশা-সমতায় শেষ সিরিজ

by cricbdadmin
0
10

মিরপুরে সিরিজ নির্ধারণী ম্যাচে জয় পেলেই ট্রফি নিশ্চিত করার সুযোগ ছিল বাংলাদেশের সামনে। কিন্তু ব্যাটিং ব্যর্থতা আর শেষ পর্যন্ত বৃষ্টির...

হৃদয়-লিটনের ঝলক, শেষে ধস-১০২ রানে থামল বাংলাদেশ

হৃদয়-লিটনের ঝলক, শেষে ধস-১০২ রানে থামল বাংলাদেশ

by cricbdadmin
0
5

দিনটা শুরু হয়েছিল শঙ্কা দিয়ে, শেষ হলো হিসাব-নিকাশে। মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম যেন আবারও মনে করিয়ে দিল, ক্রিকেটে কখনও...

বৃষ্টিতে ভেসে গেল বাংলাদেশ-নিউজিল্যান্ড টি-টোয়েন্টি

ভালো শুরুর পর ধস, বৃষ্টিতে থামল বাংলাদেশ

by cricbdadmin
0
8

নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ নির্ধারণী তৃতীয় টি-টোয়েন্টিতে ব্যাট হাতে ইতিবাচক সূচনা করেও মাঝপথে ধসে পড়েছে বাংলাদেশ। আজ মিরপুরে টস জিতে আগে...

ল্যাথাম ছাড়াই মাঠে নিউজিল্যান্ড, বোলিংয়ে বাংলাদেশ

সিরিজ জয়ের মিশনে শুরুতে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে সাইফউদ্দিন

by cricbdadmin
0
9

বাংলাদেশ ও নিউজিল্যান্ডের তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচটি পরিণত হয়েছে একপ্রকার নির্ধারণী লড়াইয়ে। মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD